ভারতের আম নিবে না আমেরিকা, শিপমেন্ট বাতিল – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২০ মে, ২০২৫

ভারতের আম নিবে না আমেরিকা, শিপমেন্ট বাতিল

ডেস্ক নিউজ
আপডেটঃ ২০ মে, ২০২৫ |
ভারতের আমের চাহিদা রয়েছে পশ্চিম বিশ্বে। প্রতি বছর বিপুল পরিমাণ আম রপ্তানি হয়ে থাকে আমেরিকায়। যদিও সম্প্রতি বিমানবন্দর থেকেই কয়েক কোটি টাকার আম ফেরত পাঠিয়ে দিয়েছে আমেরিকা। বলা বাহুল্য, এর ফলে মোটা অঙ্কের ক্ষতির মুখে পড়েছেন রপ্তানিকারক ব্যবসায়ীরা। প্রশ্ন হল, আচমকা আম ফিরিয়ে দিল কেন মার্কিন প্রশাসন? ফিনানসিয়াল টাইমসের প্রতিবেদন অনুযায়ী, চলতি মাসে লস অ্যাঞ্জেলস, সান ফ্রান্সিসকো, আটলান্টার মতো আমেরিকার বিভিন্ন বিমানবন্দরে ভারতের পাঠানো অন্তত ১৫টি আমের ‘শিপমেন্ট’ বাতিল করে দেওয়া হয়েছে। এর ফলে ভারতীয় মুদ্রায় প্রায় ৪ কোটি ২৭ লক্ষ ২০ হাজার টাকার ক্ষতি হতে চলেছে ভারতের আম ব্যবসায়ীদের। সবচেয়ে বড় কথা, বিপুল পরিমাণ আম দেশে ফিরিয়ে আনতে প্রচুর মাশুল গুনতে

হবে তাঁদের। এই অবস্থায় আমগুলিকে আমেরিকাতেই ফেলে আসার কথা ভাবছেন রপ্তানিকারকরা। কিন্তু এমন পরিস্থিতি তৈরি হল কেন? ভুল কার? ফিনানসিয়াল টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, গত ৮ ও ৯ মে নবি মুম্বাইতে নির্দিষ্ট দপ্তরে রপ্তানির যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছিল। যদিও মার্কিন কাস্টমস এবং সীমান্ত সুরক্ষা বিভাগ জানিয়ে দেয়, রপ্তানি সংক্রান্ত কাগজপত্র ঠিক নেই। সেই কারণেই এই বিপুল পরিমাণ আম ফিরিয়ে দিয়েছে আমেরিকা। তাদের বক্তব্য, হয় নতুন করে রপ্তানির প্রক্রিয়া সম্পন্ন করতে হবে অথবা এ যাত্রায় ওই বিপুল পরিমাণ আম নষ্ট করে দিতে হবে। গোটা ঘটনায় ক্ষতিগ্রস্ত দেশের আম ব্যবসায়ীদের অভিযোগ করছেন, শুধুমাত্র সংশ্লিষ্ট দপ্তরের কাগজপত্রের ভুলে এত বড় ক্ষতি হল তাদের। ব্যবসায়ীরা ক্ষতিপূরণ

পাবেন? এখনও উত্তর মেলেনি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কান উৎসবে প্রাধান্য পাচ্ছেন স্বাধীন নির্মাতারা যুক্তরাষ্ট্র অবরোধ না তুললে পাকিস্তানে ইরানের প্রতিনিধি দল যাবে না ১২ কেজি এলপিজির দাম বেড়ে ১৯৪০ টাকা প্রতিনিধিরা আলোচনার জন্য পাকিস্তানে যাচ্ছেন, শান্তি চুক্তি ‘হবে’ : ট্রাম্প দেশে মজুত গ্যাস দিয়ে ১২ বছর পর্যন্ত চাহিদা মেটানো সম্ভব: জ্বালানিমন্ত্রী ২ টাকা ১২ পয়সা থেকে বাড়িয়ে ৪ টাকা ৫ পয়সা করার প্রস্তাব হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু তেলের দাম বাড়ানোর সঙ্গে আইএমএফের সম্পর্ক নেই যুক্তরাষ্ট্র অবরোধ না তোলা পর্যন্ত হরমুজ বন্ধ থাকবে: আইআরজিসি বিধানসভা নির্বাচন ঘিরে নতুন বিতর্কে থালাপতি বিজয় শেখ মুজিবকে প্রাপ্ত সম্মান দিতে হবে: শাহাদাত হোসেন চবিতে পোস্টার হাতে ছাত্রলীগ নেতার অবস্থান এনসিপি থেকে পদত্যাগ করলেন দ্যুতি অরণ্য চৌধুরী উৎপাদন বন্ধ হয়ে অচল দেশের সার কারখানাগুলো, আমদানি নির্ভরতায় বাংলাদেশ: জানালেন শিল্পমন্ত্রী এবার বন্ধ হয়ে গেল দেশের একমাত্র ডিএপি সার কারখানাটিও জ্বালানি তেলের সংকট: দেশীয় কোম্পানির ট্যাংকারে উপচে পড়ছে পেট্রোল-অকটেন, নিচ্ছে না সরকার দুই সপ্তাহ ব্যবধানে নজিরবিহীন দুই দফা দাম বৃদ্ধি: ১২ কেজির এলপিজি এখন ১৯৪০ শরীফুলের স্পেলই নাকি কিউইদের মিরপুর জয়ের পথ দেখিয়েছে! তথ্য অধিদপ্তরের নির্দেশে স্ক্রল আকারে সংবাদ প্রকাশের সমালোচনায় সাংবাদিক সায়ের বিশ্ব সাহিত্য কেন্দ্রের টাকায় এনজিও অভিযোগ সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের