পুলিশের ওপর হামলা মামলায় গ্রেফতার ২ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৯ মে, ২০২৫

পুলিশের ওপর হামলা মামলায় গ্রেফতার ২

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৯ মে, ২০২৫ |
রাজবাড়ীতে হত্যা মামলার আসামিদের বাড়ি ভাঙচুরে বাধা দেওয়ায় পুলিশের উপপরিদর্শক (এসআই) সাব্বির হোসেনের ওপর হামলার ঘটনায় অভিযুক্ত ২ আসামিকে গ্রেফতার করেছে রাজবাড়ী থানা পুলিশ। সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. শরীফ আল রাজীব। গ্রেফতাররা হলেন- রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের রাজাপুর গ্রামের মো. মনির হোসেন মোল্লা ওরফে বড় মনির ও এজাহার নামীয় ২নং আসামি মো. মোসলেম মোল্লা। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে- রোববার (১৮ মে) বিকালে বসন্তপুর ইউনিয়নের রাজাপুর মধ্যপাড়া গ্রামে রুপল হত্যার বিচারের দাবিতে মানববন্ধন করেন ইউনিয়নের সর্বস্তরের জনগণ। এ সময় মানববন্ধনে অংশগ্রহণকারীদের কিছু লোক রুপল হত্যা মামলার এজাহারনামীয় আসামিদের বাড়িঘর ভাঙচুর শুরু করেন। পরে

সেখানে অবস্থানরত এসআই সাব্বির হোসেন এবং এএসআই শেখ আবুল হাশেম বাধা দেওয়ার চেষ্টা করেন। ওই সময় উত্তেজিত লোকজন হত্যা মামলার এজাহরনামীয় আসামি মো. মোক্তার বিশ্বাসের বাড়ির সামনে থেকে মো. মনির হোসেন মোল্লা ও মো. মোসলেম মোল্লাসহ অন্য আসামিরা লাঠি ও ইট দিয়ে তাদের ওপর আক্রমণ করেন। এতে এসআই সাব্বির হোসেন মাথায় আঘাতপ্রাপ্ত হন। পরে তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় ওই দিন সন্ধ্যায় ভিডিও ফুটেজ দেখে চিহ্নিত করে দুইজনকে আটক করে পুলিশ। পরে সোমবার (১৯ মে) এসআই সাব্বির হোসেন বাদী হয়ে ১২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ২৫ থেকে ৩০ জনকে আসামি করে মামলা

দায়ের করেন। মামলায় দুইজনকে গ্রেফতার দেখানো হয়েছে। এ বিষয়ে রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. শরীফ আল রাজীব বলেন, সদর থানার এসআই সাব্বির হোসেনের ওপর হামলার অভিযোগে মামলা দায়ের হলে থানা পুলিশ ও ডিবি পুলিশ যৌথ অভিযান চালিয়ে অভিযুক্ত দুইজনকে গ্রেফতার করেছে। অন্য আসামিদের গ্রেফতারে অভিযান চলমান রয়েছে। ওই এলাকায় পুলিশের টহল বৃদ্ধি করা হয়েছে। উল্লেখ্য, শুক্রবার (১৬ মে) সন্ধ্যায় মোটর চুরির অপবাদ দিয়ে পিটিয়ে হত্যা করা হয় রাজাপুর গ্রামের ভ্যানচালক দিনমজুর রুপল শেখকে (২৭)। এ ঘটনায় ওই রাতেই রুপলের মামা কালাম মোল্লা বাদী হয়ে ১০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৭ থেকে ৮ জনের বিরুদ্ধে সদর থানায়

মামলা দায়ের করেন। শনিবার ভোরে মামলার চার আসামিকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করে পুলিশ।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আকুর বড় অঙ্কের বিল দিয়েও ৩৪ বিলিয়ন ডলারের ওপরে রিজার্ভ যেসব ভুলের কারণে ইরান যুদ্ধে হারতে বসেছে যুক্তরাষ্ট্র হাম ও উপসর্গে আরও ১১ শিশুর প্রাণ গেল, মোট মৃত্যু ৪০৯ ‘এই কাঁদুনেরা ফ্যাসিস্ট জামানায় নির্যাতনে উৎসাহ জোগাত’ যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্রের প্রস্তাবের জবাব দিল ইরান ইরান কখনোই শত্রুর সামনে মাথা নত করবে না: পেজেশকিয়ান নেতানিয়াহুর পদত্যাগ ও লেবাননে হামলা বন্ধের দাবিতে উত্তাল ইসরাইল ট্রাম্পের হাতে কি এলিয়েনদের গোপন তথ্য? বিশ্বজুড়ে তোলপাড় করা দাবি বিজ্ঞানীর আদালতে বিচারকের সামনে নারী বিচারপ্রার্থীর বিষপান দেশের ১৮ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস সুপ্রিম কোর্ট বার নির্বাচন ১৩ ও ১৪ মে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসে নেতৃত্বে ব্যাপক রদবদল ঢাবি প্রক্টরের পদত্যাগ বিষমাখা আম-লিচুতে সয়লাব বাজার আপিল বিভাগে আইভীর জামিন বহাল, মুক্তিতে বাধা নেই ভাগ না পেয়ে কাজ বন্ধ করলেন এমপি চাঁদ! মিরপুর স্টেডিয়ামের ফ্লাডলাইটে আগুন বাংলাদেশের কোচ হয়ে আসছেন সেই ক্রিস কোলম্যান? বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম ৬ গাড়ি আর শতকোটি টাকা ফিক্সড ডিপোজিট ছাড়াও বিজয়ের যত সম্পত্তি