পুতিনের সঙ্গে আমার সাক্ষাৎ না হলে ইউক্রেন ইস্যুর অগ্রগতি হবে না: ট্রাম্প – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৫ মে, ২০২৫

পুতিনের সঙ্গে আমার সাক্ষাৎ না হলে ইউক্রেন ইস্যুর অগ্রগতি হবে না: ট্রাম্প

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ মে, ২০২৫ |
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তার সরাসরি বৈঠক না হওয়া পর্যন্ত ইউক্রেন সংকট নিয়ে কোনো অগ্রগতি হবে বলে তিনি আশা করছেন না। বৃহস্পতিবার কাতার থেকে সংযুক্ত আরব আমিরাত সফরে যাওয়ার সময় এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, যতক্ষণ না আমি ও পুতিন একসঙ্গে বসি, ততক্ষণ আমি মনে করি না কিছু হবে। পুতিন তুরস্কে কিয়েভের সঙ্গে আলোচনায় অংশ না নেওয়ায় এ মন্তব্য করেন ট্রাম্প। তিনি আরও বলেন, ইউক্রেন ইস্যুতে কার্যকর সমাধানের জন্য রাশিয়া ও যুক্তরাষ্ট্রের শীর্ষ পর্যায়ের আলোচনাই একমাত্র পথ হতে পারে। বুধবার ইউক্রেন যুদ্ধ সমাপ্ত করার লক্ষ্যে তুরস্কে গিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে

বৈঠক করার আগ্রহ প্রকাশ করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। তবে বৃহস্পতিবার পুতিন তুরস্কে যাননি। তাই ট্রাম্পও দেশটিতে যাননি। এর আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি পুতিনকে বৃহস্পতিবার তুরস্ক সফরের আহ্বান জানিয়েছিলেন। এ ব্যাপারে ইঙ্গিত করে ট্রাম্প গতকাল সাংবাদিকদের বলেছেন, আমি জানি না যদি আমি না যাই, তিনি (পুতিন) সেখানে থাকবেন কি না। তিনি চান আমি যেন সেখানে যাই। যদি যুদ্ধ থামানোর সম্ভাবনা থাকে, তাহলে আমি সেখানে যেতে পারি। প্রসঙ্গত, রাশিয়া ইউক্রেন যুদ্ধ বেশ দীর্ঘদিন ধরেই চলছে। যুক্তরাষ্ট্র এটি থামাতে আপ্রাণ চেষ্টা করছে। প্রেসিডেন্ট হওয়ার আগে থেকেই ট্রাম্প এ যুদ্ধ থামানোর পক্ষে ছিলেন। এবার তা বাস্তবায়নের পথে। তবে নানা দরকষাকষির কারণে দেরি হচ্ছে। ২০২২ সালের

২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে অভিযান শুরু করে রাশিয়া। যা পরে যুদ্ধে গড়ায়। বিভিন্ন সময় সাময়িক যুদ্ধবিরতি হলেও যুদ্ধ এখনো চলছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
প্রতিকূলতার মাঝেও সাধারণ মানুষের পাশে চট্টগ্রাম ছাত্রলীগ: কৃষকের ধান কেটে ঘরে তুলে দিলেন নেতাকর্মীরা অস্ট্রেলিয়ায় উগ্রবাদে জড়িত সন্দেহে বুলবুলপুত্রের বিরুদ্ধে তদন্ত: ইহুদি-খ্রিস্টান বিদ্বেষ প্রসারে আজহারির সাথে সম্পৃক্ততার অভিযোগ ‘হ্যাঁ’ ভোট প্রচারে ১৪২ কোটি টাকার অবৈধ ব্যয়: ইউনূস সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে আইনি নোটিশ ঈদের আগেই বিদ্যুৎ সংকটে চামড়া শিল্পনগরী: রপ্তানি বিপর্যয়ের শঙ্কায় ট্যানারি মালিকরা লাইসেন্স নবায়ন নামঞ্জুর, তবুও বিটিআরসির ছত্রছায়ায় চুটিয়ে চলছে মেট্রোনেটের ব্যবসা! আবারও ভুয়া শহীদ ও ভুয়া জুলাইযোদ্ধার নাম তালিকায়, ব্যাপক ঘাপলা-অনিয়মের সন্ধান “হাম হলে আয়ু বাড়ে”—স্বাস্থ্যমন্ত্রীর বেপরোয়া মন্তব্যে ক্ষোভ, নেপথ্যে ইউনূস-নুরজাহানের টিকা ব্যর্থতা ধামাচাপার চেষ্টা? ইউনূসের স্বাক্ষরিত মার্কিন বাণিজ্য চুক্তিঃ অন্যান্য দেশের তুলনায় সবচেয়ে কম ছাড়, অথচ সবচেয়ে বেশী শর্ত পাকিস্তানে পুলিশ ফাঁড়ি উড়িয়ে দিলো অজ্ঞাত পক্ষ, ১৫ পুলিশ সদস্য নিহত ‘এটা তোমার জন্য বাবা’, দ্রুততম ফিফটির রেকর্ড গড়ে উরবিলের বিশেষ উদযাপন ক্ষমতায় থাকা আর ক্ষমতা চর্চা করা এক কথা নয় ফ্যাক্ট চেক: ‘ভারতে হিন্দুরা মসজিদে বাদ্যযন্ত্র বাজাচ্ছে’ দাবিটি গুজব, ঘটনাস্থল বাংলাদেশ ক্যাম্পাসে গুপ্ত রাজনীতি বন্ধ না হলে কঠোর প্রতিরোধ, হুঁশিয়ারি ছাত্রদলের ট্টগ্রামে বার নির্বাচন: আওয়ামীপন্থি আইনজীবীদের বাধাদান: জেএমবিএফ-এর নিন্দা, জাতিসংঘ-ইইউর হস্তক্ষেপ দাবি আকুর বড় অঙ্কের বিল দিয়েও ৩৪ বিলিয়ন ডলারের ওপরে রিজার্ভ যেসব ভুলের কারণে ইরান যুদ্ধে হারতে বসেছে যুক্তরাষ্ট্র হাম ও উপসর্গে আরও ১১ শিশুর প্রাণ গেল, মোট মৃত্যু ৪০৯ ‘এই কাঁদুনেরা ফ্যাসিস্ট জামানায় নির্যাতনে উৎসাহ জোগাত’ যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্রের প্রস্তাবের জবাব দিল ইরান ইরান কখনোই শত্রুর সামনে মাথা নত করবে না: পেজেশকিয়ান