চট্টগ্রাম কারাগারে কেএনএফ সদস্যের মৃত্যু – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৫ মে, ২০২৫

চট্টগ্রাম কারাগারে কেএনএফ সদস্যের মৃত্যু

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ মে, ২০২৫ |
পার্বত্য চট্টগ্রামভিত্তিক সশস্ত্র সংগঠন কুকি চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) এক নেতা চট্টগ্রামে কারাবন্দি অবস্থায় মারা গেছেন। তার নাম লাল পেলেং কিং বম। হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে বলে কারা কর্তৃপক্ষ জানিয়েছে। লাল পেলেং কিং বমের (২৭) বাড়ি বান্দরবান জেলার রুমা উপজেলার বেথেলপাড়ায়। গত বছরের ২৬ জুন থেকে তিনি চট্টগ্রাম কারাগারে ছিলেন বলে জানা গেছে। কারাগার সূত্রে জানা গেছে, কারাগারের কর্ণফুলী ভবনের ১৫ নম্বর ওয়ার্ডে লাল পেলেং কিং বমসহ কয়েকজন কেএনএফ সদস্যকে রাখা হয়েছিল। বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে ঘুম থেকে উঠে লাল পেলেং হঠাৎ চিৎকার শুরু করেন। এ সময় তার প্রচুর খিচুনি শুরু হয়। কারাগারের ওয়ার্ডে দায়িত্বে থাকা কারারক্ষীরা দ্রুত তাকে

কারা হাসপাতালে ভর্তি করান। তার অবস্থার অবনতি হলে সঙ্গে সঙ্গে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যু হয়েছে বলে চিকিৎসকরা নিশ্চিত করেছেন। বান্দরবানের রুমায় সোনালী ব্যাংকে ডাকাতি, অপহরণসহ চার মামলা রয়েছে তার বিরুদ্ধে। চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার ইকবাল হোসেন জানান, বৃহস্পতিবার তিনি অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে পাঠানো হয়। হৃদরোগে আক্রান্ত হয়ে চমেক হাসপাতালে তিনি মারা গেছেন। ২০২৪ সালের ৯ এপ্রিল তাকে গ্রেফতার করা হয়। ওই বছরের ২৬ জুন তাকে বান্দরবান কারাগার থেকে আমাদের এখানে পাঠানো হয়।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
‘খালেদা জিয়া ১ টাকা রেখে পুরো বেতন এতিমখানায় দান করে দিতেন’, জানালেন প্রেস সচিব বিতর্কিত রেফারিংয়ে রোমাঞ্চকর জয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা অন্য দেশ থেকে জ্বালানি কেনায় মার্কিন অবরোধ: বিদ্যুৎ বিপর্যয়ে অন্ধকারে ডুবল গোটা কিউবা আগস্টেই রূপপুরের পারমাণবিক বিদ্যুৎ যুক্ত হবে জাতীয় গ্রিডে, জানালেন মন্ত্রী দেশে একদিনে নতুন করে ডেঙ্গু আক্রান্ত ১৯৬, মোট আক্রান্ত ছাড়াল ৭ হাজার ৩০০ শিক্ষামন্ত্রী: দায়িত্বে পেয়েও পরিকল্পনার অনেক কিছুই বাস্তবায়ন করতে পারেননি আসিফ নজরুল হোটেল কেলেঙ্কারির পর এবার দরিদ্র চা দোকানির ২৫ হাজার টাকা বকেয়া এনসিপির দুই নেতার মুক্তিপণের টাকা নিতে এসে পুলিশি জালে ধরা এনসিপির ২ নেতা, ছাড়াতে থানায় মব- গ্রেপ্তার আরও ৩ শরীয়তপুরে সরকারি জমি দখল করে নির্মিত যুবদল নেতার ক্লাব গুঁড়িয়ে দিল ভ্রাম্যমাণ আদালত আধাসামরিক বাহিনীর জন্য অত্যাধুনিক অ্যাসল্ট রাইফেল ‘উগ্রম’ বানাল ভারত বাংলাদেশে আইনজীবীদের ওপর নিপীড়ন ও গণতান্ত্রিক অধিকারে হস্তক্ষেপ, বিশ্বের ১৬টি আইনজীবী সংস্থার নিন্দা-উদ্বেগ নড়াইলে জুলাই যোদ্ধাদের হত্যায় পুরস্কার ঘোষণা, আওয়ামী লীগ নেতাকর্মীদের দাবি ‘সাজানো’ নাটক “আজকের এই ককটেল বিষ্ফোরণ, বোমা বিস্ফোরণ প্রশাসনের সহযোগিতায় হয়েছে”- নাহিদ ইসলাম বছরে ৫ হাজার কোটি টাকার গ্যাস চুরি বিশ্বের সবচেয়ে কম বাসযোগ্য শহর ঢাকা আড়াল ভেঙে ক্যামেরার সামনে ফিরছেন বুবলী গাজীপুরে একই কারখানার ৭০ শ্রমিক অসুস্থ সরকারি হাসপাতালে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা দক্ষিণখানে দুই বছরের শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ ডিম্বাণু সংরক্ষণ ছিল নিজেকে দেওয়া সেরা উপহার: কৃতি