সিরিয়াকে ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার আহ্বান ট্রাম্পের – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৪ মে, ২০২৫

সিরিয়াকে ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার আহ্বান ট্রাম্পের

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৪ মে, ২০২৫ |
সৌদি আরবের রাজধানী রিয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও সিরিয়ার নতুন প্রেসিডেন্ট আহমেদ আল সারার বৈঠক হয়েছে। মার্কিন প্রেসিডেন্টের দপ্তর হোয়াইট হাউজ জানিয়েছে, এই বৈঠকে সিরিয়াকে আব্রাহাম চুক্তিতে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন ট্রাম্প। যেটির মাধ্যমে ২০২০ সালে চারটি আরব দেশ দখলদার ইসরাইলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেছিল। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প সৌদি আরবে উপসাগরীয় অঞ্চলের দেশগুলোর সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্মেলনের আগে সিরিয়ার প্রেসিডেন্ট আল-শারার সঙ্গে বৈঠক করেন। সৌদি আরবের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রকাশিত ছবিতে দেখা যায়, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের (এমবিএস) উপস্থিতিতে ট্রাম্প ও শারার করমর্দন করছেন। হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভিট এক বিবৃতিতে জানিয়েছেন, ট্রাম্প সিরিয়ার নেতাকে বলেছেন,

‘তার দেশে ঐতিহাসিক কিছু করে দেখানোর অসাধারণ সুযোগ তার আছে।’ ট্রাম্প শারাকে আহ্বান জানিয়ে বলেছেন, বিদেশি সব সন্ত্রাসীকে সিরিয়া ছেড়ে যেতে বলুন, ফিলিস্তিনি সন্ত্রাসীদের বিতারিত করুন, আইএসআইএসের পুনরুত্থান রোধ করতে যুক্তরাষ্ট্রকে সাহায্য করুন এবং সিরিয়ার উত্তরপূর্বাংশে আইএসআইএসের (ইসলামিক স্টেট) আটককেন্দ্রগুলোর দায়িত্ব গ্রহণ করুন। হোয়াইট হাউজ জানিয়েছে, শারা ১৯৭৪ সালে সিরিয়া ও ইসরাইলের মধ্যে হওয়া ‘অ্যাগ্রিমেন্ট অন ডিস্যাঙ্গেইজমেন্ট’ এর প্রতি তার অঙ্গীকার নিশ্চিত করেন, ইরানিরা সিরিয়া ছেড়ে যাওয়ায় যে সুযোগগুলো দেখা দিয়েছে সেগুলোর কথা উল্লেখ করেন এবং সন্ত্রাসবাদ মোকাবিলা ও রাসায়নিক অস্ত্র নির্মূলে যুক্তরাষ্ট্র-সিরিয়ার যৌথ প্রচেষ্টায় আগ্রহ দেখিয়েছেন। শারার সঙ্গে ট্রাম্পের বৈঠকের সময় সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানও উপস্থিত ছিলেন আর তুরস্কের প্রেসিডেন্ট

রিজেপ তায়িপ এরদোয়ান ভিডিও কনফারেন্সের মাধ্যমে যোগ দেন। লেভিট জানান, এরদোয়ান ও যুবরাজ মোহাম্মদ সিরিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ায় ট্রাম্পের প্রশংসা করেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
প্রতিকূলতার মাঝেও সাধারণ মানুষের পাশে চট্টগ্রাম ছাত্রলীগ: কৃষকের ধান কেটে ঘরে তুলে দিলেন নেতাকর্মীরা অস্ট্রেলিয়ায় উগ্রবাদে জড়িত সন্দেহে বুলবুলপুত্রের বিরুদ্ধে তদন্ত: ইহুদি-খ্রিস্টান বিদ্বেষ প্রসারে আজহারির সাথে সম্পৃক্ততার অভিযোগ ‘হ্যাঁ’ ভোট প্রচারে ১৪২ কোটি টাকার অবৈধ ব্যয়: ইউনূস সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে আইনি নোটিশ ঈদের আগেই বিদ্যুৎ সংকটে চামড়া শিল্পনগরী: রপ্তানি বিপর্যয়ের শঙ্কায় ট্যানারি মালিকরা লাইসেন্স নবায়ন নামঞ্জুর, তবুও বিটিআরসির ছত্রছায়ায় চুটিয়ে চলছে মেট্রোনেটের ব্যবসা! আবারও ভুয়া শহীদ ও ভুয়া জুলাইযোদ্ধার নাম তালিকায়, ব্যাপক ঘাপলা-অনিয়মের সন্ধান “হাম হলে আয়ু বাড়ে”—স্বাস্থ্যমন্ত্রীর বেপরোয়া মন্তব্যে ক্ষোভ, নেপথ্যে ইউনূস-নুরজাহানের টিকা ব্যর্থতা ধামাচাপার চেষ্টা? ইউনূসের স্বাক্ষরিত মার্কিন বাণিজ্য চুক্তিঃ অন্যান্য দেশের তুলনায় সবচেয়ে কম ছাড়, অথচ সবচেয়ে বেশী শর্ত পাকিস্তানে পুলিশ ফাঁড়ি উড়িয়ে দিলো অজ্ঞাত পক্ষ, ১৫ পুলিশ সদস্য নিহত ‘এটা তোমার জন্য বাবা’, দ্রুততম ফিফটির রেকর্ড গড়ে উরবিলের বিশেষ উদযাপন ক্ষমতায় থাকা আর ক্ষমতা চর্চা করা এক কথা নয় ফ্যাক্ট চেক: ‘ভারতে হিন্দুরা মসজিদে বাদ্যযন্ত্র বাজাচ্ছে’ দাবিটি গুজব, ঘটনাস্থল বাংলাদেশ ক্যাম্পাসে গুপ্ত রাজনীতি বন্ধ না হলে কঠোর প্রতিরোধ, হুঁশিয়ারি ছাত্রদলের ট্টগ্রামে বার নির্বাচন: আওয়ামীপন্থি আইনজীবীদের বাধাদান: জেএমবিএফ-এর নিন্দা, জাতিসংঘ-ইইউর হস্তক্ষেপ দাবি আকুর বড় অঙ্কের বিল দিয়েও ৩৪ বিলিয়ন ডলারের ওপরে রিজার্ভ যেসব ভুলের কারণে ইরান যুদ্ধে হারতে বসেছে যুক্তরাষ্ট্র হাম ও উপসর্গে আরও ১১ শিশুর প্রাণ গেল, মোট মৃত্যু ৪০৯ ‘এই কাঁদুনেরা ফ্যাসিস্ট জামানায় নির্যাতনে উৎসাহ জোগাত’ যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্রের প্রস্তাবের জবাব দিল ইরান ইরান কখনোই শত্রুর সামনে মাথা নত করবে না: পেজেশকিয়ান