কর্নেল সোফিয়াকে কটাক্ষ করে বিপাকে বিজেপি মন্ত্রী – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৪ মে, ২০২৫

কর্নেল সোফিয়াকে কটাক্ষ করে বিপাকে বিজেপি মন্ত্রী

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৪ মে, ২০২৫ |
ভারতের সাম্প্রতিক ‘অপারেশন সিঁদুর’ সেনা অভিযানে নেতৃত্ব দেওয়া কর্নেল সোফিয়া কুরেশির ধর্ম পরিচয় নিয়ে কটাক্ষ করে বিপাকে পড়েছেন মধ্যপ্রদেশ রাজ্যসভার আদিবাসী কল্যাণমন্ত্রী বিজয় শাহ। এনডিটিভি জানিয়েছে, সম্প্রতি দলের এক জনসভায় ‘অপারেশন সিঁদুর’-এর জন্য ভারতের কেন্দ্রীয় সরকারের ভূয়সী প্রশংসা করে বলেন, ‘যারা হিন্দুদের মেরেছে এবং আমাদের মেয়েদের সিঁদুর মুছে দিয়ে বিধবা করেছে তাদের জাতেরই এক বোনকে আমরা প্রতিশোধ নিতে পাঠিয়েছি। এই জন্য মোদিজিকে সম্মান জানিয়ে আরও একবার হাততালি দিন।’ এর পরেই বাঁধে বিপত্তি। সামাজিক যোগাযোগমাধ্যমে তার বক্তব্যের কঠোর সমালোচনা ও নিন্দায় ছেয়ে যায় সামাজিক যোগাযোগমাধ্যম। সবচেয়ে বেশি সমালোচনা এসেছে বিজেপিবিরোধী বিভিন্ন রাজনৈতিক দলের তরফ থেকে। তিনি আরও বলেন, পেহেলগামে জঙ্গিরা ধর্ম জানতে জামাকাপড়

খুলে পরীক্ষা করেছে। তারপর গুলি করে হত্যা করেছে। প্রধানমন্ত্রী মোদি তো নিজে যুদ্ধ করতে পারবেন না, তাই জঙ্গিদের সম্প্রদায়েরই বোনকে পাঠিয়েছেন তাদের শিক্ষা দিতে। বিজেপি নেতার এই বক্তব্য ঘিরে কংগ্রেস ও তৃণমূল কংগ্রেস তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে। তৃণমূল এক বিবৃতিতে বলেছে, এটাই বিজেপির আসল রূপ- ধর্মান্ধতা ও বিদ্বেষ। তারা এতটাই অন্ধ হয়ে গেছে যে একজন বীর সেনা কর্মকর্তাকেও তার ধর্মের কারণে অপমান করছে। অবিলম্বে বিজয় শাহকে মন্ত্রিত্ব থেকে বরখাস্ত করা উচিত। বিজেপির যদি ন্যূনতম লজ্জা থাকে, তবে কর্নেল সোফিয়া এবং সশস্ত্র বাহিনীর কাছে ক্ষমা চাইবে। কংগ্রেসও একই সুরে বলেছে, সোফিয়া কুরেশি কেবল ভারতের গর্বই নন, তিনি সশস্ত্র বাহিনীর সম্মান। তাকে নিয়ে এমন কুরুচিকর

মন্তব্য দেশ ও সেনাবাহিনীর অপমান। বিজয় শাহ নিজেকে মোদির ঘনিষ্ঠ দাবি করেন, এখন বিজেপি কি তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে? নাকি তাকে পুরস্কৃত করা হবে? যদিও বিতর্ক ঘনিয়ে ওঠার পর মন্ত্রী বিজয় শাহ দাবি করেন, তার বক্তব্য বিকৃত করা হয়েছে। তবে ভিডিওতে কারও নাম না নিলেও কর্নেল সোফিয়াকেই ইঙ্গিত করেছেন বলেই দাবি করেছে কংগ্রেস।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঘূর্ণিঝড় ‘বাভিতে’ ফিলিপাইনে নিহত ১৮, আঘাত হেনেছে চীনে দেশে সবচেয়ে বেশি ১৭৫ মিলিমিটার বৃষ্টিপাত ঢাকায় হরমুজ প্রণালি এড়াতে যৌথ পাইপলাইন পরিকল্পনা চট্টগ্রামের ৫ জেলায় ৮ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত পর্যায়ক্রমে বাড়ানো হচ্ছে ডলারের দাম ২৫ বছরের আগে পদত্যাগ করলে পেনশন সুবিধা পাবেন না সরকারি চাকরিজীবীরা চট্টগ্রাম ছাড়া সব বোর্ডের এইচএসসি পরীক্ষা নির্ধারিত সূচিতেই ছয় মাসে মালয়েশিয়ায় ৩৬ হাজার ৯০০ অভিবাসী আটক নকল ব্যান্ডেজ পরে আদিবাসীদের ওপর হামলাকারী সেই ইনসাফ নেতা এবার হিন্দুদের দেশছাড়া করার উস্কানিতে সরব ৬ দিন পর চট্টগ্রাম-কক্সবাজার রুটের ট্রেন চলাচল স্বাভাবিক প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফলে ছাত্রদের চেয়ে বহুদূর এগিয়ে ছাত্রীরা: বৃত্তিপ্রাপ্তরা কত টাকা পাবে? মা নেই, বাবার পরিচয় নেই—হামে একে একে ঝরে গেল ছোটমণি নিবাসের ৫ শিশুর প্রাণ মসজিদ ভাড়া নিয়ে জামায়াতের নারী কর্মীদের গুপ্ত কর্মশালা, ধাওয়া দিয়ে তাড়ালেন স্থানীয়রা ইউনূস-নূরজাহানের বিরুদ্ধে সেই অসহায় পিতার মামলার আবেদন খারিজ, নিভৃতে কাঁদছে বিচারের বাণী প্রতিপক্ষকে ফাঁসাতে মাকে দিয়ে ভুয়া গুম-খুনের মামলা, আত্মগোপনে ২ বছরে বিয়ে-সংসার! ১২ জুলাই, বহদ্দারহাট: ছাত্রলীগের ৮ নেতাকর্মীকে ব্রাশফায়ারে হত্যা করে জঙ্গি সংগঠন শিবিরের কিলাররা চিফ প্রসিকিউটর: শেখ হাসিনার দেশে ফিরে সরাসরি আত্মসমর্পণের সুযোগ নেই ঢামেক ও অমর একুশে হলের ফুটপাত থেকে তিনজনের মরদেহ উদ্ধার আবারও বন্যা, আবারও ঢাবিতে ত্রাণের অর্থ উত্তোলনের হিড়িক: তীব্র ক্ষোভ সাধারণ মানুষের ‘লাল কার্ডের কোনো যৌক্তিকতা ছিল না’, ম্যাচ হেরে বললেন সুইজারল্যান্ডের কোচ