সিরিয়ার ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৪ মে, ২০২৫

সিরিয়ার ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৪ মে, ২০২৫ |
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, সিরিয়ার ওপর আরোপ করা দীর্ঘদিনের মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়া হবে। সিরিয়ার সাবেক শাসক বাশার আল–আসাদের আমলে দেশটির ওপর নিষেধাজ্ঞা দিয়েছিল ওয়াশিংটন। মঙ্গলবার (১৩ মে) সৌদির রাজধানী রিয়াদে যুক্তরাষ্ট্র-সৌদি বিনিয়োগ সম্মেলনে তিনি এই ঘোষণা দেন। ট্রাম্প বলেন, ‌‘আমি আনন্দের সঙ্গে ঘোষণা দিচ্ছি এ সপ্তাহের শেষে (মার্কিন) পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও তুরস্কে সিরিয়ার নতুন সরকারের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন। এবং খুব গুরুত্বপূর্ণ হলো, ক্রাউন প্রিন্সের সঙ্গে সিরিয়ার পরিস্থিতি নিয়ে আলোচনার পর এবং তুরস্কের প্রেসিডেন্ট এরদোগানের সঙ্গে সোমবার কথা বলার সময়, তিনি আমাকে একই কথা বলেছেন। আমার মধ্যপ্রাচ্যের প্রতি অনেক শ্রদ্ধা রয়েছে। আমি সিরিয়ার ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের নির্দেশ দেব।

যেন তারা উন্নতি করতে পারে।’ তিনি বলেন, ‘নিষেধাজ্ঞাগুলো ছিল নির্মম। যদিও (বাশার আল-আসাদের সময়) এগুলো খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। কিন্তু এখন সিরীয়দের উন্নতি করার সময়। এখন তাদের উন্নতি করার সময়। আমি তাদের বলব, গুড লাক সিরিয়া। সৌদি আরব যা করেছে তাদের মতো আপনারাও এমন বিশেষ কিছু করে দেখান। একসঙ্গে আমরা অসাধারণ অনেক কিছু করেছি। কিন্তু আমরা এখনো উজ্জ্বল নতুন দিনের ভোরে আছি। যা মধ্যপ্রাচ্যের অসাধারণ, অসাধারণ মানুষের জন্য অপেক্ষা করছে।’ এদিকে বুধবার সৌদিতে সিরিয়ার নতুন প্রেসিডেন্ট আহমেদ আল-সারার সঙ্গে বৈঠক করবেন ডোনাল্ড ট্রাম্প। ইতোমধ্যে তার দপ্তর হোয়াইট হাউজ বিষয়টি নিশ্চিত করেছে। লন্ডন টাইমস দাবি করেছে, ট্রাম্পের সঙ্গে আলোচনার সময় আব্রাহম চুক্তির মাধ্যমে

দখলদার ইসরায়েলের সঙ্গে কূটনীতিক সম্পর্ক স্থাপনের ব্যাপারে আলোচনা করতে পারেন তিনি। ট্রাম্পের এমন ঘোষণাকে স্বাগত জানিয়েছে সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, জনগণের বিরুদ্ধে বাশার সরকারের যুদ্ধাপরাধের প্রতিক্রিয়ায় সিরিয়ার ওপর নিষেধাজ্ঞা দিয়েছিল যুক্তরাষ্ট্র। এখন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার মন্তব্যকে স্বাগত জানায় সিরিয়া। সূত্র: রয়টার্স

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
প্রতিকূলতার মাঝেও সাধারণ মানুষের পাশে চট্টগ্রাম ছাত্রলীগ: কৃষকের ধান কেটে ঘরে তুলে দিলেন নেতাকর্মীরা অস্ট্রেলিয়ায় উগ্রবাদে জড়িত সন্দেহে বুলবুলপুত্রের বিরুদ্ধে তদন্ত: ইহুদি-খ্রিস্টান বিদ্বেষ প্রসারে আজহারির সাথে সম্পৃক্ততার অভিযোগ ‘হ্যাঁ’ ভোট প্রচারে ১৪২ কোটি টাকার অবৈধ ব্যয়: ইউনূস সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে আইনি নোটিশ ঈদের আগেই বিদ্যুৎ সংকটে চামড়া শিল্পনগরী: রপ্তানি বিপর্যয়ের শঙ্কায় ট্যানারি মালিকরা লাইসেন্স নবায়ন নামঞ্জুর, তবুও বিটিআরসির ছত্রছায়ায় চুটিয়ে চলছে মেট্রোনেটের ব্যবসা! আবারও ভুয়া শহীদ ও ভুয়া জুলাইযোদ্ধার নাম তালিকায়, ব্যাপক ঘাপলা-অনিয়মের সন্ধান “হাম হলে আয়ু বাড়ে”—স্বাস্থ্যমন্ত্রীর বেপরোয়া মন্তব্যে ক্ষোভ, নেপথ্যে ইউনূস-নুরজাহানের টিকা ব্যর্থতা ধামাচাপার চেষ্টা? ইউনূসের স্বাক্ষরিত মার্কিন বাণিজ্য চুক্তিঃ অন্যান্য দেশের তুলনায় সবচেয়ে কম ছাড়, অথচ সবচেয়ে বেশী শর্ত পাকিস্তানে পুলিশ ফাঁড়ি উড়িয়ে দিলো অজ্ঞাত পক্ষ, ১৫ পুলিশ সদস্য নিহত ‘এটা তোমার জন্য বাবা’, দ্রুততম ফিফটির রেকর্ড গড়ে উরবিলের বিশেষ উদযাপন ক্ষমতায় থাকা আর ক্ষমতা চর্চা করা এক কথা নয় ফ্যাক্ট চেক: ‘ভারতে হিন্দুরা মসজিদে বাদ্যযন্ত্র বাজাচ্ছে’ দাবিটি গুজব, ঘটনাস্থল বাংলাদেশ ক্যাম্পাসে গুপ্ত রাজনীতি বন্ধ না হলে কঠোর প্রতিরোধ, হুঁশিয়ারি ছাত্রদলের ট্টগ্রামে বার নির্বাচন: আওয়ামীপন্থি আইনজীবীদের বাধাদান: জেএমবিএফ-এর নিন্দা, জাতিসংঘ-ইইউর হস্তক্ষেপ দাবি আকুর বড় অঙ্কের বিল দিয়েও ৩৪ বিলিয়ন ডলারের ওপরে রিজার্ভ যেসব ভুলের কারণে ইরান যুদ্ধে হারতে বসেছে যুক্তরাষ্ট্র হাম ও উপসর্গে আরও ১১ শিশুর প্রাণ গেল, মোট মৃত্যু ৪০৯ ‘এই কাঁদুনেরা ফ্যাসিস্ট জামানায় নির্যাতনে উৎসাহ জোগাত’ যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্রের প্রস্তাবের জবাব দিল ইরান ইরান কখনোই শত্রুর সামনে মাথা নত করবে না: পেজেশকিয়ান