প্রথা ভেঙে ট্রাম্পকে সম্মান জানালেন সৌদি যুবরাজ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৪ মে, ২০২৫

প্রথা ভেঙে ট্রাম্পকে সম্মান জানালেন সৌদি যুবরাজ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৪ মে, ২০২৫ |
মধ্যপ্রাচ্য সফরের সূচনায় মঙ্গলবার (১৩ মে) সৌদি আরবের রাজধানী রিয়াদে পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে শুধু সফর নয়- এই আগমনের শুরুতেই নজর কাড়ে সৌদির ব্যতিক্রমী কূটনৈতিক সৌজন্য। দেশটির ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান প্রথা ভেঙে স্বয়ং বিমানবন্দরে গিয়ে ট্রাম্পকে স্বাগত জানান। এমন সম্মান আগে খুব কম বিদেশি রাষ্ট্রপ্রধানকেই দেখিয়েছে রিয়াদ। প্রথাগতভাবে সৌদিতে অতিথিদের অভ্যর্থনায় উপস্থিত থাকেন কোনো প্রাদেশিক গভর্নর বা নিম্নপদস্থ রাজপরিবারের সদস্য। কিন্তু ট্রাম্পের বেলায় যুবরাজ নিজেই ছিলেন স্বাগত জানাতে, যা সম্পর্কের ঘনিষ্ঠতা এবং সফরের কূটনৈতিক গুরুত্বের ইঙ্গিত দেয়। আরও চমকপ্রদ ছিল ট্রাম্পকে বহনকারী বিমান যখন সৌদি আকাশসীমায় প্রবেশ করে, তখন থেকে রিয়াদ পর্যন্ত সৌদি বিমানবাহিনীর দুটি এফ-১৫ যুদ্ধবিমান তাকে এস্কর্ট

করে নিয়ে যায়। রিয়াদে অবতরণের পর ট্রাম্পকে নেওয়া হয় গ্র্যান্ড হলে, যেখানে ঐতিহ্যবাহী আরব কফি দিয়ে আপ্যায়ন করা হয়। সৌদি সফরে প্রেসিডেন্ট ট্রাম্প, শুরু হলো শীর্ষ বৈঠক এই সফরের বড় আকর্ষণ শুধু কূটনৈতিক নয়, বরং বিশাল অর্থনৈতিক ও প্রতিরক্ষা চুক্তিও। আরব নিউজ জানায়, সফরের সময় দুই দেশের মধ্যে একাধিক ব্যবসা ও প্রতিরক্ষা চুক্তি সই হয়েছে। এর মধ্যে রয়েছে সৌদির সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রায় ১২০ বিলিয়ন ডলারের সামরিক ও প্রযুক্তি সহায়তা চুক্তি, যার আওতায় সৌদি আরব যুক্তরাষ্ট্র থেকে উন্নত অস্ত্র, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এবং নজরদারি প্রযুক্তি কিনবে। বিশ্লেষকরা বলছেন, এই চুক্তির মাধ্যমে সৌদি-যুক্তরাষ্ট্র সম্পর্ক আরও গভীর হবে এবং সৌদি আরব তার প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি করতে পারবে,

বিশেষ করে ইরান ও ইয়েমেন সংকটের প্রেক্ষাপটে। এই সফরকে অনেকেই বলছেন ‘ঐতিহাসিক’। কারণ ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফর শুধু অর্থনৈতিক নয়, বরং কূটনৈতিক সংকট নিরসনের একটি বড় উদ্যোগ হিসেবেও দেখা হচ্ছে। গাজায় চলমান সংঘাত, ইয়েমেনে হুতিদের ওপর সৌদি হামলা এবং ইরানের পারমাণবিক কর্মসূচি- এই তিনটি ইস্যুতে মার্কিন প্রশাসনের অবস্থান পুনর্মূল্যায়নের সুযোগ তৈরি হচ্ছে। বলাইবাহুল্য, ট্রাম্প ও ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর মধ্যে এই মুহূর্তে কিছু মতপার্থক্য রয়েছে। বিশেষ করে গাজা ইস্যুতে যুক্তরাষ্ট্রের নরম অবস্থান নেতানিয়াহুর অসন্তোষের কারণ হয়েছে। এই সফরের সময়কালেই হামাস গাজা থেকে মুক্তি দেয় যুক্তরাষ্ট্র-ইসরায়েলি দ্বৈত নাগরিক এডান আলেকজান্ডারকে, যাকে রেড ক্রসের মাধ্যমে যুক্তরাষ্ট্রে পাঠানো হয়। ট্রাম্প একে ‘বড় সাফল্য’ বলে অভিহিত করেন। প্রসঙ্গত, ২০১৭ সালে

প্রথম মেয়াদে ট্রাম্প তার প্রথম আন্তর্জাতিক সফর শুরু করেছিলেন সৌদি আরব দিয়ে। এবার দ্বিতীয় মেয়াদেও আবার রিয়াদ দিয়েই শুরু- কিন্তু পার্থক্য হলো, এবার সফর তালিকায় ইসরায়েল নেই। বিশ্লেষকদের মতে, এটি একটি কৌশলগত বার্তা, যা সৌদি ও উপসাগরীয় রাজনীতিতে যুক্তরাষ্ট্রের অগ্রাধিকারকে স্পষ্ট করছে। প্রথা ভেঙে সৌদি যুবরাজের এই সম্মান প্রদর্শন এবং ট্রাম্পের সফরে বিশাল প্রতিরক্ষা চুক্তি মধ্যপ্রাচ্যের কূটনৈতিক সমীকরণে একটি নতুন অধ্যায় রচনা করতে যাচ্ছে। যুদ্ধবিমান এস্কর্ট থেকে শুরু করে ঐতিহ্যবাহী আপ্যায়ন- সবই ইঙ্গিত দেয়, রিয়াদ ও ওয়াশিংটনের সম্পর্ক এখন শুধু ঘনিষ্ঠ নয়, বরং কৌশলগতভাবেও অভিন্ন পথের দিকে এগোচ্ছে। সূত্র : আল-জাজিরা ও সিএনএন

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঘূর্ণিঝড় ‘বাভিতে’ ফিলিপাইনে নিহত ১৮, আঘাত হেনেছে চীনে দেশে সবচেয়ে বেশি ১৭৫ মিলিমিটার বৃষ্টিপাত ঢাকায় হরমুজ প্রণালি এড়াতে যৌথ পাইপলাইন পরিকল্পনা চট্টগ্রামের ৫ জেলায় ৮ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত পর্যায়ক্রমে বাড়ানো হচ্ছে ডলারের দাম ২৫ বছরের আগে পদত্যাগ করলে পেনশন সুবিধা পাবেন না সরকারি চাকরিজীবীরা চট্টগ্রাম ছাড়া সব বোর্ডের এইচএসসি পরীক্ষা নির্ধারিত সূচিতেই ছয় মাসে মালয়েশিয়ায় ৩৬ হাজার ৯০০ অভিবাসী আটক নকল ব্যান্ডেজ পরে আদিবাসীদের ওপর হামলাকারী সেই ইনসাফ নেতা এবার হিন্দুদের দেশছাড়া করার উস্কানিতে সরব ৬ দিন পর চট্টগ্রাম-কক্সবাজার রুটের ট্রেন চলাচল স্বাভাবিক প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফলে ছাত্রদের চেয়ে বহুদূর এগিয়ে ছাত্রীরা: বৃত্তিপ্রাপ্তরা কত টাকা পাবে? মা নেই, বাবার পরিচয় নেই—হামে একে একে ঝরে গেল ছোটমণি নিবাসের ৫ শিশুর প্রাণ মসজিদ ভাড়া নিয়ে জামায়াতের নারী কর্মীদের গুপ্ত কর্মশালা, ধাওয়া দিয়ে তাড়ালেন স্থানীয়রা ইউনূস-নূরজাহানের বিরুদ্ধে সেই অসহায় পিতার মামলার আবেদন খারিজ, নিভৃতে কাঁদছে বিচারের বাণী প্রতিপক্ষকে ফাঁসাতে মাকে দিয়ে ভুয়া গুম-খুনের মামলা, আত্মগোপনে ২ বছরে বিয়ে-সংসার! ১২ জুলাই, বহদ্দারহাট: ছাত্রলীগের ৮ নেতাকর্মীকে ব্রাশফায়ারে হত্যা করে জঙ্গি সংগঠন শিবিরের কিলাররা চিফ প্রসিকিউটর: শেখ হাসিনার দেশে ফিরে সরাসরি আত্মসমর্পণের সুযোগ নেই ঢামেক ও অমর একুশে হলের ফুটপাত থেকে তিনজনের মরদেহ উদ্ধার আবারও বন্যা, আবারও ঢাবিতে ত্রাণের অর্থ উত্তোলনের হিড়িক: তীব্র ক্ষোভ সাধারণ মানুষের ‘লাল কার্ডের কোনো যৌক্তিকতা ছিল না’, ম্যাচ হেরে বললেন সুইজারল্যান্ডের কোচ