ইসরায়েল-যুক্তরাষ্ট্রকে ৬০০ ক্ষেপণাস্ত্র ছোড়ার হুমকি দিল ইরান – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৪ মে, ২০২৫

ইসরায়েল-যুক্তরাষ্ট্রকে ৬০০ ক্ষেপণাস্ত্র ছোড়ার হুমকি দিল ইরান

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৪ মে, ২০২৫ |
মধ্যপ্রাচ্যে উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। মঙ্গলবার (১৩ মে) ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) কমান্ডার মেজর জেনারেল হোসেইন সালামি এক টেলিভিশন ভাষণে বলেছেন, ইরান প্রয়োজনে একসাথে ৬০০টি ক্ষেপণাস্ত্র ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলোর দিকে ছুড়তে পারে। তিনি বলেন, আমরা যদি একসঙ্গে ৬০০টি ক্ষেপণাস্ত্র ছুড়ি, শত্রুরা তা সহ্য করতে পারবে কি? সালামির ভাষ্য অনুযায়ী, ইরান এখন আগের চেয়ে অনেক বেশি আত্মবিশ্বাসী ও দৃঢ় অবস্থানে আছে। তিনি বলেন, ‘আমাদের শত্রুরা তাদের হুমকির পরিণতি বুঝতে পারছে না। এমনকি ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু পর্যন্ত আজারবাইজানে যেতে ভয় পাচ্ছেন।’ তিনি আরও বলেন, যুদ্ধ এখন আর শুধু সামরিক যুদ্ধ নয়—এটি মিডিয়া, সংস্কৃতি ও মতাদর্শের লড়াইয়েও রূপ নিয়েছে। গাজার উদাহরণ টেনে তিনি বলেন,

‘দৃঢ় সংকল্প থাকলে সামরিক শক্তিকেও প্রতিরোধ করা যায়।’ ইয়েমেন প্রসঙ্গে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরীগুলো ইচ্ছাকৃতভাবে সরাসরি সংঘাতে জড়াচ্ছে না, বরং একতরফা যুদ্ধবিরতির পথ বেছে নিচ্ছে। এটি যুক্তরাষ্ট্রের কৌশলগত পিছু হটার ইঙ্গিত বলে মনে করেন তিনি। শেষে সালামি বলেন, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর ভেতরে চাপ বেড়েছে, বিশেষ করে তাদের বিমানবাহিনীর সক্ষমতা কমছে এবং বিমান দুর্ঘটনার হার বেড়েছে—যা তাদের সামরিক দুর্বলতার প্রতিফলন। সূত্র: ইয়ানি শাফাক

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঘূর্ণিঝড় ‘বাভিতে’ ফিলিপাইনে নিহত ১৮, আঘাত হেনেছে চীনে দেশে সবচেয়ে বেশি ১৭৫ মিলিমিটার বৃষ্টিপাত ঢাকায় হরমুজ প্রণালি এড়াতে যৌথ পাইপলাইন পরিকল্পনা চট্টগ্রামের ৫ জেলায় ৮ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত পর্যায়ক্রমে বাড়ানো হচ্ছে ডলারের দাম ২৫ বছরের আগে পদত্যাগ করলে পেনশন সুবিধা পাবেন না সরকারি চাকরিজীবীরা চট্টগ্রাম ছাড়া সব বোর্ডের এইচএসসি পরীক্ষা নির্ধারিত সূচিতেই ছয় মাসে মালয়েশিয়ায় ৩৬ হাজার ৯০০ অভিবাসী আটক নকল ব্যান্ডেজ পরে আদিবাসীদের ওপর হামলাকারী সেই ইনসাফ নেতা এবার হিন্দুদের দেশছাড়া করার উস্কানিতে সরব ৬ দিন পর চট্টগ্রাম-কক্সবাজার রুটের ট্রেন চলাচল স্বাভাবিক প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফলে ছাত্রদের চেয়ে বহুদূর এগিয়ে ছাত্রীরা: বৃত্তিপ্রাপ্তরা কত টাকা পাবে? মা নেই, বাবার পরিচয় নেই—হামে একে একে ঝরে গেল ছোটমণি নিবাসের ৫ শিশুর প্রাণ মসজিদ ভাড়া নিয়ে জামায়াতের নারী কর্মীদের গুপ্ত কর্মশালা, ধাওয়া দিয়ে তাড়ালেন স্থানীয়রা ইউনূস-নূরজাহানের বিরুদ্ধে সেই অসহায় পিতার মামলার আবেদন খারিজ, নিভৃতে কাঁদছে বিচারের বাণী প্রতিপক্ষকে ফাঁসাতে মাকে দিয়ে ভুয়া গুম-খুনের মামলা, আত্মগোপনে ২ বছরে বিয়ে-সংসার! ১২ জুলাই, বহদ্দারহাট: ছাত্রলীগের ৮ নেতাকর্মীকে ব্রাশফায়ারে হত্যা করে জঙ্গি সংগঠন শিবিরের কিলাররা চিফ প্রসিকিউটর: শেখ হাসিনার দেশে ফিরে সরাসরি আত্মসমর্পণের সুযোগ নেই ঢামেক ও অমর একুশে হলের ফুটপাত থেকে তিনজনের মরদেহ উদ্ধার আবারও বন্যা, আবারও ঢাবিতে ত্রাণের অর্থ উত্তোলনের হিড়িক: তীব্র ক্ষোভ সাধারণ মানুষের ‘লাল কার্ডের কোনো যৌক্তিকতা ছিল না’, ম্যাচ হেরে বললেন সুইজারল্যান্ডের কোচ