‘পরমাণু অস্ত্র নয়, শান্তিই চাই’, বিশ্বকে বার্তা পেজেশকিয়ান – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১২ মে, ২০২৫

‘পরমাণু অস্ত্র নয়, শান্তিই চাই’, বিশ্বকে বার্তা পেজেশকিয়ান

ডেস্ক নিউজ
আপডেটঃ ১২ মে, ২০২৫ |
ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, ইরান কখনো পরমাণু অস্ত্রের দিকে ঝোঁকেনি এবং ভবিষ্যতেও সেই পথ অনুসরণ করবে না। তিনি বলেন, ইরান শান্তি চায়, যুদ্ধ নয়। রোববার তেহরানে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে পেজেশকিয়ান বলেন, ‘আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনায় অংশ নিচ্ছি। কারণ আমরা শান্তি চাই, সংঘর্ষ নয়’। তিনি জোর দিয়ে বলেন, ইরানের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে এবং এটি কখনোই অঞ্চলটিতে অস্থিতিশীলতা ছড়ানোর উদ্দেশ্যে নয়। ইরানী প্রেসিডেন্ট বলেন, ‘ইরান কোনোভাবেই এই অঞ্চলে অস্থিরতা সৃষ্টি করতে চায় না’। তার ভাষায়, ‘ইরান কখনো পরমাণু অস্ত্র চায়নি, এখনো চাচ্ছে না এবং ভবিষ্যতেও চাইবে না’। বর্তমান কূটনৈতিক প্রচেষ্টায় ইরান যে আন্তরিকভাবে একটি

সমঝোতায় পৌঁছাতে আগ্রহী, সেটাও স্পষ্ট করে দিয়েছেন তিনি। তবে, শান্তিপূর্ণ পরমাণু শক্তি উন্নয়নের অধিকার ইরান কখনোই ছাড়বে না বলেও উল্লেখ করেছেন পেজেশকিয়ান। ইরানের প্রেসিডেন্ট বলেন, ‘আমরা আলোচনায় প্রতিশ্রুতিবদ্ধ এবং একটি চুক্তির জন্য এগোচ্ছি। তবে শান্তিপূর্ণ পারমাণবিক শক্তি অর্জনের অধিকার থেকে আমরা কখনো সরে আসব না। তার এ বক্তব্য এমন এক সময় এলো, যখন ইরানের পারমাণবিক কার্যক্রম আবারও আন্তর্জাতিক পর্যায়ে নতুন করে নজর কাড়ছে। ২০১৮ সালে যুক্তরাষ্ট্রের জেসিপিওএ চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার পর থেকে বিষয়টি আরও জটিল হয়ে উঠেছে। সম্প্রতি বিষয়টি নিয়ে ওমানের রাজধানী মাসকাটে যুক্তরাষ্ট্রের সঙ্গে চার দফা কৌশলগত আলোচনায়ও বসেছে ইরান। সূত্র: মেহের নিউজ

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঘূর্ণিঝড় ‘বাভিতে’ ফিলিপাইনে নিহত ১৮, আঘাত হেনেছে চীনে দেশে সবচেয়ে বেশি ১৭৫ মিলিমিটার বৃষ্টিপাত ঢাকায় হরমুজ প্রণালি এড়াতে যৌথ পাইপলাইন পরিকল্পনা চট্টগ্রামের ৫ জেলায় ৮ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত পর্যায়ক্রমে বাড়ানো হচ্ছে ডলারের দাম ২৫ বছরের আগে পদত্যাগ করলে পেনশন সুবিধা পাবেন না সরকারি চাকরিজীবীরা চট্টগ্রাম ছাড়া সব বোর্ডের এইচএসসি পরীক্ষা নির্ধারিত সূচিতেই ছয় মাসে মালয়েশিয়ায় ৩৬ হাজার ৯০০ অভিবাসী আটক নকল ব্যান্ডেজ পরে আদিবাসীদের ওপর হামলাকারী সেই ইনসাফ নেতা এবার হিন্দুদের দেশছাড়া করার উস্কানিতে সরব ৬ দিন পর চট্টগ্রাম-কক্সবাজার রুটের ট্রেন চলাচল স্বাভাবিক প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফলে ছাত্রদের চেয়ে বহুদূর এগিয়ে ছাত্রীরা: বৃত্তিপ্রাপ্তরা কত টাকা পাবে? মা নেই, বাবার পরিচয় নেই—হামে একে একে ঝরে গেল ছোটমণি নিবাসের ৫ শিশুর প্রাণ মসজিদ ভাড়া নিয়ে জামায়াতের নারী কর্মীদের গুপ্ত কর্মশালা, ধাওয়া দিয়ে তাড়ালেন স্থানীয়রা ইউনূস-নূরজাহানের বিরুদ্ধে সেই অসহায় পিতার মামলার আবেদন খারিজ, নিভৃতে কাঁদছে বিচারের বাণী প্রতিপক্ষকে ফাঁসাতে মাকে দিয়ে ভুয়া গুম-খুনের মামলা, আত্মগোপনে ২ বছরে বিয়ে-সংসার! ১২ জুলাই, বহদ্দারহাট: ছাত্রলীগের ৮ নেতাকর্মীকে ব্রাশফায়ারে হত্যা করে জঙ্গি সংগঠন শিবিরের কিলাররা চিফ প্রসিকিউটর: শেখ হাসিনার দেশে ফিরে সরাসরি আত্মসমর্পণের সুযোগ নেই ঢামেক ও অমর একুশে হলের ফুটপাত থেকে তিনজনের মরদেহ উদ্ধার আবারও বন্যা, আবারও ঢাবিতে ত্রাণের অর্থ উত্তোলনের হিড়িক: তীব্র ক্ষোভ সাধারণ মানুষের ‘লাল কার্ডের কোনো যৌক্তিকতা ছিল না’, ম্যাচ হেরে বললেন সুইজারল্যান্ডের কোচ