মোদি এখন বুঝতে পারছেন পাকিস্তানের মুখোমুখি হওয়া কতটা ব্যয়বহুল: আফ্রিদি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১২ মে, ২০২৫

মোদি এখন বুঝতে পারছেন পাকিস্তানের মুখোমুখি হওয়া কতটা ব্যয়বহুল: আফ্রিদি

ডেস্ক নিউজ
আপডেটঃ ১২ মে, ২০২৫ |
ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের পহেলগামে ২৬ পর্যটক নিহতের ঘটনায় পাকিস্তানে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত। যার জেরে পাল্টা হামলা চালায় পাকিস্তানও। তবে এসব হামলা পাল্টা হামলা এখন থেমেছে। দুদেশই যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। যা নিয়ে এবার কথা বলেছেন পাকিস্তানের সাবেক তারকা ক্রিকেটার ও অধিনায়ক শহিদ আফ্রিদি। স্বল্প মেয়াদি এ যুদ্ধে ভারতকে ‘চুপ’ করিয়ে দেওয়ায় পাকিস্তান সেনাবাহিনীর প্রশংসা করেছেন আফ্রিদি। সেই সঙ্গে ভারতীয় সশস্ত্র বাহিনীকে ‘শিশু হত্যা’ এবং বেসামরিক এলাকা এবং মসজিদগুলিকে লক্ষ্যবস্তু করার জন্য দায়ী করেছেন। করাচিতে আয়োজিত ‘ইয়ুম-ই-তাশাকুর’ (কৃতজ্ঞতা দিবস) সমাবেশে বক্তৃতাকালে আফ্রিদি পাকিস্তান সেনাবাহিনীর প্রশংসা করে বলেন, ‘পাকিস্তানের প্রতিরক্ষা অটুট। মোদি এখন বুঝতে পারছেন পাকিস্তানের মুখোমুখি হওয়া কতটা ব্যয়বহুল।’ আফ্রিদি আরও বলেন,

‘তারা আমাদের শিশুদের শহিদ করেছে, বেসামরিক এলাকা এবং মসজিদগুলিকে লক্ষ্যবস্তু করেছে। আমরা শান্তিপ্রিয় মানুষ, কিন্তু এই ধরনের আগ্রাসনের মুখে আমরা চুপ করে থাকব না।’ এর আগে গত মাসে পহেলগাম হামলায় পর ভারত পাকিস্তানের জড়িত থাকার অভিযোগ করলেও সেটি অস্বীকার করেন আফ্রিদি। ভারতকে এর প্রমাণ দেওয়ার আহ্বান জানান। সেই সঙ্গে নিজেদের নাগরিকদের সুরক্ষা দিতে অক্ষমতার জন্য ভারতীয় সেনাবাহিনীকে ‘অক্ষম’ বলে অভিহিত করেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঘূর্ণিঝড় ‘বাভিতে’ ফিলিপাইনে নিহত ১৮, আঘাত হেনেছে চীনে দেশে সবচেয়ে বেশি ১৭৫ মিলিমিটার বৃষ্টিপাত ঢাকায় হরমুজ প্রণালি এড়াতে যৌথ পাইপলাইন পরিকল্পনা চট্টগ্রামের ৫ জেলায় ৮ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত পর্যায়ক্রমে বাড়ানো হচ্ছে ডলারের দাম ২৫ বছরের আগে পদত্যাগ করলে পেনশন সুবিধা পাবেন না সরকারি চাকরিজীবীরা চট্টগ্রাম ছাড়া সব বোর্ডের এইচএসসি পরীক্ষা নির্ধারিত সূচিতেই ছয় মাসে মালয়েশিয়ায় ৩৬ হাজার ৯০০ অভিবাসী আটক নকল ব্যান্ডেজ পরে আদিবাসীদের ওপর হামলাকারী সেই ইনসাফ নেতা এবার হিন্দুদের দেশছাড়া করার উস্কানিতে সরব ৬ দিন পর চট্টগ্রাম-কক্সবাজার রুটের ট্রেন চলাচল স্বাভাবিক প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফলে ছাত্রদের চেয়ে বহুদূর এগিয়ে ছাত্রীরা: বৃত্তিপ্রাপ্তরা কত টাকা পাবে? মা নেই, বাবার পরিচয় নেই—হামে একে একে ঝরে গেল ছোটমণি নিবাসের ৫ শিশুর প্রাণ মসজিদ ভাড়া নিয়ে জামায়াতের নারী কর্মীদের গুপ্ত কর্মশালা, ধাওয়া দিয়ে তাড়ালেন স্থানীয়রা ইউনূস-নূরজাহানের বিরুদ্ধে সেই অসহায় পিতার মামলার আবেদন খারিজ, নিভৃতে কাঁদছে বিচারের বাণী প্রতিপক্ষকে ফাঁসাতে মাকে দিয়ে ভুয়া গুম-খুনের মামলা, আত্মগোপনে ২ বছরে বিয়ে-সংসার! ১২ জুলাই, বহদ্দারহাট: ছাত্রলীগের ৮ নেতাকর্মীকে ব্রাশফায়ারে হত্যা করে জঙ্গি সংগঠন শিবিরের কিলাররা চিফ প্রসিকিউটর: শেখ হাসিনার দেশে ফিরে সরাসরি আত্মসমর্পণের সুযোগ নেই ঢামেক ও অমর একুশে হলের ফুটপাত থেকে তিনজনের মরদেহ উদ্ধার আবারও বন্যা, আবারও ঢাবিতে ত্রাণের অর্থ উত্তোলনের হিড়িক: তীব্র ক্ষোভ সাধারণ মানুষের ‘লাল কার্ডের কোনো যৌক্তিকতা ছিল না’, ম্যাচ হেরে বললেন সুইজারল্যান্ডের কোচ