হিজলায় অবৈধ ৫৩ ড্রেজারসহ ৬ জন আটক – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১১ মে, ২০২৫

হিজলায় অবৈধ ৫৩ ড্রেজারসহ ৬ জন আটক

ডেস্ক নিউজ
আপডেটঃ ১১ মে, ২০২৫ |
বরিশালের হিজলায় মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনকালে ৫৩ টি ড্রেজার, ৩৬ টি বাল্কহেড এবং প্রায় ১ কোটি ১৩ লক্ষ নগদ টাকা সহ ৬ জন দুষ্কৃতিকারীকে আটক করেছে কোস্ট গার্ড। রবিবার ১১ মে ২০২৫ তারিখ বিকেলে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ এ তথ্য জানান। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গত ১০ মে ২০২৫ তারিখ সকাল ০৯ টা হতে অদ্য ১১ মে ২০২৫ তারিখ মধ্যরাত ০১ টা পর্যন্ত বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোন অধীনস্থ বিসিজি স্টেশন ইলিশা, কালীগঞ্জ ও হিজলা কর্তৃক বরিশালের হিজলা থানাধীন সাওরারচড় এলাকা সংলগ্ন মেঘনা নদীতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনকালে

৫৩ টি ড্রেজার, ৩৬ টি বাল্কহেড, নগদ ১ কোটি ১২ লক্ষ ৯৮ হাজার ২ শত ৪০ টাকা, ২০ গ্রাম গাঁজা এবং চাঁদাবাজীর কাজে ব্যবহৃত ১ টি স্পিডবোট সহ ৬ জন দুষ্কৃতিকারী আবুল বাসেদ (৫০), মাসুদ হোসেন (২৪), মোঃ মহিউদ্দিন (৪৮), রাব্বিল দেওয়ান (৩৩), জান্নাতুল বাকি (২৪) এবং মোঃ সৈকত (২১) কে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আটককৃত দুষ্কৃতিকারীরা দীর্ঘদিন যাবত চাঁদাবাজি করে আসছে। আটককৃত ব্যক্তি, নগদ টাকা, গাঁজা এবং জব্দকৃত বাল্কহেড ও ড্রেজারের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। তিনি আরও বলেন, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্টগার্ড দায়িত্বপূর্ণ এলাকায় সার্বক্ষণিক নজরদারি এবং টহল অব্যাহত রেখেছে। ফলশ্রুতিতে,

কোস্ট গার্ডের আওতাধীন উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতির সার্বিক উন্নতি সহ বিভিন্ন ধরনের অপরাধমূলক কার্যক্রম বহুলাংশে হ্রাস পেয়েছে। ভবিষ্যতেও বাংলাদেশ কোস্টগার্ড এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
‘খালেদা জিয়া ১ টাকা রেখে পুরো বেতন এতিমখানায় দান করে দিতেন’, জানালেন প্রেস সচিব বিতর্কিত রেফারিংয়ে রোমাঞ্চকর জয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা অন্য দেশ থেকে জ্বালানি কেনায় মার্কিন অবরোধ: বিদ্যুৎ বিপর্যয়ে অন্ধকারে ডুবল গোটা কিউবা আগস্টেই রূপপুরের পারমাণবিক বিদ্যুৎ যুক্ত হবে জাতীয় গ্রিডে, জানালেন মন্ত্রী দেশে একদিনে নতুন করে ডেঙ্গু আক্রান্ত ১৯৬, মোট আক্রান্ত ছাড়াল ৭ হাজার ৩০০ শিক্ষামন্ত্রী: দায়িত্বে পেয়েও পরিকল্পনার অনেক কিছুই বাস্তবায়ন করতে পারেননি আসিফ নজরুল হোটেল কেলেঙ্কারির পর এবার দরিদ্র চা দোকানির ২৫ হাজার টাকা বকেয়া এনসিপির দুই নেতার মুক্তিপণের টাকা নিতে এসে পুলিশি জালে ধরা এনসিপির ২ নেতা, ছাড়াতে থানায় মব- গ্রেপ্তার আরও ৩ শরীয়তপুরে সরকারি জমি দখল করে নির্মিত যুবদল নেতার ক্লাব গুঁড়িয়ে দিল ভ্রাম্যমাণ আদালত আধাসামরিক বাহিনীর জন্য অত্যাধুনিক অ্যাসল্ট রাইফেল ‘উগ্রম’ বানাল ভারত বাংলাদেশে আইনজীবীদের ওপর নিপীড়ন ও গণতান্ত্রিক অধিকারে হস্তক্ষেপ, বিশ্বের ১৬টি আইনজীবী সংস্থার নিন্দা-উদ্বেগ নড়াইলে জুলাই যোদ্ধাদের হত্যায় পুরস্কার ঘোষণা, আওয়ামী লীগ নেতাকর্মীদের দাবি ‘সাজানো’ নাটক “আজকের এই ককটেল বিষ্ফোরণ, বোমা বিস্ফোরণ প্রশাসনের সহযোগিতায় হয়েছে”- নাহিদ ইসলাম বছরে ৫ হাজার কোটি টাকার গ্যাস চুরি বিশ্বের সবচেয়ে কম বাসযোগ্য শহর ঢাকা আড়াল ভেঙে ক্যামেরার সামনে ফিরছেন বুবলী গাজীপুরে একই কারখানার ৭০ শ্রমিক অসুস্থ সরকারি হাসপাতালে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা দক্ষিণখানে দুই বছরের শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ ডিম্বাণু সংরক্ষণ ছিল নিজেকে দেওয়া সেরা উপহার: কৃতি