‘প্রিয় বন্ধু’কে পাশে নিয়ে পুতিনের শক্তিপ্রদর্শন – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৯ মে, ২০২৫

‘প্রিয় বন্ধু’কে পাশে নিয়ে পুতিনের শক্তিপ্রদর্শন

ডেস্ক নিউজ
আপডেটঃ ৯ মে, ২০২৫ |
রাশিয়ার রাজধানী মস্কোর রেড স্কোয়ারে বিজয় দিবসের কুচকাওয়াজ উদযাপনে অংশ নিলেন পুতিনের ‘প্রিয় বন্ধু’ চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বিবিসি বলছে, কুচকাওয়াজে ছিল নিরাপত্তার কড়াকড়ি, নাটকীয় কূটনৈতিক উপস্থিতি এবং ড্রোনসহ আধুনিক যুদ্ধাস্ত্রের শক্তিপ্রদশন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন অনুষ্ঠানে ভাষণে দ্বিতীয় বিশ্বযুদ্ধের স্মৃতি টেনে বর্তমান ইউক্রেন যুদ্ধকে ‘বিশেষ সামরিক অভিযান’ হিসেবে বৈধতা দেওয়ার চেষ্টা করেন। তিনি বলেন, সত্য ও ন্যায় আমাদের পক্ষে। পুরো দেশ, সমাজ ও জনগণ ইউক্রেনে যুদ্ধে অংশগ্রহণকারীদের সমর্থন করে। শি জিনপিং-এর উপস্থিতিকে পুতিনের জন্য কূটনৈতিক বিজয় হিসেবে দেখা হচ্ছে। রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন বলেছে, চীন-রাশিয়া সম্পর্ক বর্তমানে ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে রয়েছে। প্যারেডে ১০০ জন চীনা সেনা মার্চ করেছেন, আর শি জিনপিং পরেছেন

রাশিয়ার সামরিক গৌরবের প্রতীক ‘সেন্ট জর্জ রিবন’, যা প্রতিবেশী অনেক দেশে নিষিদ্ধ। বিজয় দিবস উপলক্ষে রাশিয়া তিন দিনের একতরফা যুদ্ধবিরতি ঘোষণা করলেও ইউক্রেন তা ‘নাটকীয় প্রদর্শনী’ হিসেবে বর্জন করেছে। কিয়েভ জানিয়েছে, যুদ্ধবিরতির শুরুর পর থেকেই রাশিয়া হাজারো হামলা চালিয়েছে। পাল্টা অভিযোগে রাশিয়া বলেছে, ইউক্রেন শত শত যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে, তবে তারা প্রতিক্রিয়ামূলক ব্যবস্থা নিচ্ছে মাত্র। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বৃহস্পতিবার রাতে এক ভিডিও বার্তায় বলেন, আমরা এখনই পূর্ণ যুদ্ধবিরতির জন্য প্রস্তুত, তবে তা হতে হবে বাস্তব—কোনও ক্ষেপণাস্ত্র, ড্রোন হামলা বা সশস্ত্র আক্রমণ ছাড়াই। জেলেনস্কি দীর্ঘমেয়াদি যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে বলেছেন, অন্তত ৩০ দিনের যুদ্ধবিরতি শান্তির পথে একটি বাস্তব পদক্ষেপ হবে। তিনি এই প্রস্তাব নিয়ে

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা বলেছেন বলেও জানান।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
স্বাস্থ্যমন্ত্রী: আগের সরকার পরিবার পরিকল্পনা সামগ্রীর মজুদ রেখে যায়নি ৬ দিন পর চট্টগ্রাম-কক্সবাজার রুটের ট্রেন চলাচল স্বাভাবিক নকল ব্যান্ডেজ পরে আদিবাসীদের ওপর হামলাকারী সেই ইনসাফ নেতা এবার হিন্দুদের দেশছাড়া করার উস্কানিতে সরব জভেরেভকে হারিয়ে টানা দ্বিতীয়বার উইম্বলডন চ্যাম্পিয়ন সিনার অতি নিম্নমানের নির্মাণসামগ্রী: ২ কোটি টাকার প্রকল্পে হরিলুট বেকারত্ব-হতাশায় নেপালে তিন জেনজির আত্মহুতি: বালেন্দ্রর পদত্যাগ দাবি তরুণদের নরসিংদীর রায়পুরায় ক্ষুব্ধ গ্রামবাসী ভেঙ্গে দিলো শিশু ধর্ষনের আখড়া মহিলা মাদ্রাসা টানা বৃষ্টি ও বন্যার মধ্যে এইচএসসি পরীক্ষা: শিক্ষার্থীদের চরম ভোগান্তি, স্থগিতের দাবি রাজধানীতে মাছ-সবজির বাজারে আগুন ঘূর্ণিঝড় ‘বাভিতে’ ফিলিপাইনে নিহত ১৮, আঘাত হেনেছে চীনে দেশে সবচেয়ে বেশি ১৭৫ মিলিমিটার বৃষ্টিপাত ঢাকায় হরমুজ প্রণালি এড়াতে যৌথ পাইপলাইন পরিকল্পনা চট্টগ্রামের ৫ জেলায় ৮ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত পর্যায়ক্রমে বাড়ানো হচ্ছে ডলারের দাম ২৫ বছরের আগে পদত্যাগ করলে পেনশন সুবিধা পাবেন না সরকারি চাকরিজীবীরা চট্টগ্রাম ছাড়া সব বোর্ডের এইচএসসি পরীক্ষা নির্ধারিত সূচিতেই ছয় মাসে মালয়েশিয়ায় ৩৬ হাজার ৯০০ অভিবাসী আটক নকল ব্যান্ডেজ পরে আদিবাসীদের ওপর হামলাকারী সেই ইনসাফ নেতা এবার হিন্দুদের দেশছাড়া করার উস্কানিতে সরব ৬ দিন পর চট্টগ্রাম-কক্সবাজার রুটের ট্রেন চলাচল স্বাভাবিক প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফলে ছাত্রদের চেয়ে বহুদূর এগিয়ে ছাত্রীরা: বৃত্তিপ্রাপ্তরা কত টাকা পাবে?