ভারতকে ‘সিনেমা’ থেকে ‘বাস্তবে’ ফিরে আসতে বলল পাকিস্তান – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৯ মে, ২০২৫

ভারতকে ‘সিনেমা’ থেকে ‘বাস্তবে’ ফিরে আসতে বলল পাকিস্তান

ডেস্ক নিউজ
আপডেটঃ ৯ মে, ২০২৫ |
সাম্প্রতিক সময়ে ভারতের ফিল্ম ইন্ডাস্ট্রিতে এমন অনেক সিনেমা নির্মিত হচ্ছে, যেখানে দেখা যায় পাকিস্তানকে নাস্তানাবুদ করছে ভারতীয় সশস্ত্র বাহিনী। কিন্তু বাস্তবতা তার চেয়ে অনেক ভিন্ন বলে দাবি করেছেন পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী। বৃহস্পতিবার (৮ মে) ভারতের সঙ্গে চলমান সংঘাত নিয়ে গণমাধ্যমকে ব্রিফ করেন এই জেনারেল। সেখানে তিনি বলেছেন, ‘ভারতীয় সেনাবাহিনী ও সরকার কি এখনও অষ্টাদশ শতকে বসবাস করছে? তারা কবে থিয়েটার ও সিনেমার জগৎ থেকে বেরিয়ে এসে বাস্তবতায় ফিরে আসবে?’ তিনি ভারতের উদ্দেশে হুঙ্কার ছুঁড়ে যোগ করেন, ‘পাকিস্তান যখন ভারতে হামলা করবে, তখন এর প্রতিধ্বনি সব জায়গায় শোনা যাবে।’ সংবাদ সম্মেলনে তার সঙ্গে উপস্থিত ছিলেন পাকিস্তানের

উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। প্রথমে পালটাপালটি ক্ষেপণাস্ত্র হামলার পর ভারত এবং পাকিস্তান দুই দেশ-ই এখন ড্রোন ব্যবহার করে একে অপরের ভূখণ্ডে আঘাত করছে। এর মধ্যে বুধবার রাতের দিকে ভারতের বেশকিছু ড্রোন পাকিস্তানের লাহোরসহ কিছু শহরে হামলা চালায়। এতে পাকিস্তানের ৪ সেনা আহত হয়েছে বলে জানিয়েছে তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি। পাকিস্তান জানায়, তারা ভারতের কমপক্ষে ২৯টি ড্রোন ভূপাতিত করেছে। এই হামলার জবাব হিসেবে পাকিস্তান বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে উত্তর ভারতের বিস্তৃত এলাকায় ড্রোন হামলা চালিয়েছে বলে দাবি করেছে ভারতীয় সংবাদমাধ্যম। বিস্ফোরণের শব্দ শোনা গেছে জম্মু বিমানবন্দরে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, তারা জম্মু বিমানবন্দর এলাকায় অন্তত ১৬টি ‘বস্তু’ আকাশ থেকে ভূপাতিত হতে দেখেছেন। তথ্যসূত্র:

বিবিসি, সিএনএন, আনাদোলু এজেন্সি

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আইন বনাম মানবিকতা: মালয়েশিয়ায় ‘অপস ওমনিপ্রেজেন্ট’ অভিযান নিয়ে তীব্র বিতর্ক জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা জাতিকে সশস্ত্র যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে উজ্জীবিত করে: রাষ্ট্রপতি ইরানে হামলা অব্যাহত রাখতে ট্রাম্পের ওপর চাপ দিচ্ছেন সৌদি যুবরাজ ১৭ বছর লড়াইয়ের পরও কেন বহিষ্কার, মুখ খুললেন রুমিন ফারহানা ডিএমপির ৪ থানায় ওসিকে বদলি ও পদায়ন হাদি হত্যার মূল ২ আসামিকে দিল্লি নিয়ে গেছে এনআইএ ঈদের রাতে বিএনপি নেতা মিন্টুর ‘সিক্স স্টার’ বাহিনীর তাণ্ডব আ.লীগ ছাড়া সংসদ, যা বললেন রুমিন ফারহানা নিজের ক্রাশের নাম প্রকাশ করলেন অভিনেত্রী মাহিরা সাকিবকে যে বার্তা দিলেন প্রধান নির্বাচক পুরোনো রাউটার নিয়ে যে সতর্কবার্তা দিল এফবিআই এসএসসি পাসে আড়ংয়ে নিয়োগ, আবেদন করবেন যেভাবে মাইকে ঘোষণা দিয়ে ২ গোষ্ঠীর সংঘর্ষে ইমামসহ নিহত ২ যে মামলায় জামিন পেলেন ইনু, মেনন ও বিচারপতি মানিক ‘নির্বাচকদের ভুল ধরার প্রবণতা আমাদের দেশে বেশি’ ৪ ঘণ্টা দাঁড়িয়েও তেল পেলেন না নাসীরুদ্দীন নদীবন্দরগুলোকে সতর্ক সংকেত, ৬০ কিমি বেগে ঝড়ের আভাস ২৬ মার্চ প্যারেড স্কয়ারে কুচকাওয়াজ ও ফ্লাই পাস্ট লালপুরে ট্রাক ও ইজিবাইকের সংঘর্ষে ৩ জন নিহত ইরান কি আসলেই অপরাজেয় এফ-৩৫ ভূপাতিত করেছিল