ভারতের দুটি বিমান ভূপাতিত করার দাবি পাকিস্তানের – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৭ মে, ২০২৫

ভারতের দুটি বিমান ভূপাতিত করার দাবি পাকিস্তানের

ডেস্ক নিউজ
আপডেটঃ ৭ মে, ২০২৫ |
পাকিস্তান-নিয়ন্ত্রিত ভূখণ্ডে হামলার প্রতিশোধ হিসেবে দুটি ভারতীয় বিমান ভূপাতিত করেছে পাকিস্তানের বিমান বাহিনী এমন দাবি পাকিস্তানের। খবর ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ানের। পাকিস্তানের রাষ্ট্রীয় সম্প্রচারক পিটিভির এক বিবৃতিতে বলা হয়েছে, পাকিস্তানি বাহিনী ভারতের ‘আগ্রাসন’-এর ‘কঠিন’ জবাব দিচ্ছে। নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে বলা হয়েছে, পাকিস্তানি বিমান বাহিনীর সমস্ত বিমান নিরাপদে রয়েছে। আরও বলা হয়েছে, পাকিস্তানের সশস্ত্র বাহিনী শত্রুর আগ্রাসনের উপযুক্ত জবাব দিচ্ছে। এদিকে বুধবার স্থানীয় সময় রাত ১টার দিকে পাকিস্তানের ৯টি স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত। পাকিস্তান-শাসিত কাশ্মীরের দুটি শহরসহ তিনটি শহরে কমপক্ষে তিনটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ভারত। যার ফলে কমপক্ষে দুই বেসামরিক নাগরিক নিহত এবং এক ডজনেরও বেশি আহত হয়েছে বলে জানিয়েছে গণমাধ্যমটি। সোশ্যাল মিডিয়ায়

শেয়ার করা এক ছবিতে স্ট্রেচারে রক্তাক্ত অবস্থায় একজন ও একটি শিশুকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখা গেছে। এছাড়াও একটি ভিডিওতে বিশাল বিস্ফোরণে এলাকা আলোকিত হয় ওঠা এবং বজ্রধ্বনি এবং ধোঁয়া উড়তে দেখা গেছে। এদিকে ক্ষেপণাস্ত্র হামলার পর সমস্ত অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক ফ্লাইট স্থগিত রাখার ঘোষণা দিয়েছে পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স (পিআইএ)। সমস্ত অভ্যন্তরীণ এবং বহির্গামী ফ্লাইট করাচিতে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। এবং কর্তৃপক্ষ যাত্রীদের বিমানবন্দরে না আসার এবং বাড়িতে ফিরে যাওয়ার পরামর্শ দিয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
হালান্ডকে পাস না দেওয়ায় তীব্র অনলাইন হেনস্থার মুখে সোরলথ জামিনের পরও ১১ বছর পুরোনো এক হত্যা মামলায় ‘শ্যোন অ্যারেস্ট’ আওয়ামী লীগের সাংসদ সেঁজুতি তিস্তার পানি বিপৎসীমা ছাড়াতে পারে ২০ সেন্টিমিটার, উত্তরাঞ্চলে বড় বন্যার শঙ্কা ‘চোরের দল’ লিখে সার্চ করলেই গুগলে আসছে আর্জেন্টিনার নাম! “বন্যাদুর্গত মানুষের সাথে সরকার উপহাস করছে”— বিবৃতি বাংলাদেশ আওয়ামী লীগের ৫ আগস্ট ও শেখ হাসিনার ‘তৃতীয় পথ’: একটি কৌশলগত ও মানবিক মূল্যায়ন রাশেদ: বিএনপি পাহারা না দিলে এনসিপি নেতাদের গিলে ফেলত আওয়ামী লীগ যশোরে ৫ আগস্টের পর এলাকায় ত্রাসের রাজত্ব কায়েমকারী যুবদল নেতাকে কুপিয়ে হত্যা স্বাস্থ্যমন্ত্রী: আগের সরকার পরিবার পরিকল্পনা সামগ্রীর মজুদ রেখে যায়নি ৬ দিন পর চট্টগ্রাম-কক্সবাজার রুটের ট্রেন চলাচল স্বাভাবিক নকল ব্যান্ডেজ পরে আদিবাসীদের ওপর হামলাকারী সেই ইনসাফ নেতা এবার হিন্দুদের দেশছাড়া করার উস্কানিতে সরব জভেরেভকে হারিয়ে টানা দ্বিতীয়বার উইম্বলডন চ্যাম্পিয়ন সিনার অতি নিম্নমানের নির্মাণসামগ্রী: ২ কোটি টাকার প্রকল্পে হরিলুট বেকারত্ব-হতাশায় নেপালে তিন জেনজির আত্মহুতি: বালেন্দ্রর পদত্যাগ দাবি তরুণদের নরসিংদীর রায়পুরায় ক্ষুব্ধ গ্রামবাসী ভেঙ্গে দিলো শিশু ধর্ষনের আখড়া মহিলা মাদ্রাসা টানা বৃষ্টি ও বন্যার মধ্যে এইচএসসি পরীক্ষা: শিক্ষার্থীদের চরম ভোগান্তি, স্থগিতের দাবি রাজধানীতে মাছ-সবজির বাজারে আগুন ঘূর্ণিঝড় ‘বাভিতে’ ফিলিপাইনে নিহত ১৮, আঘাত হেনেছে চীনে দেশে সবচেয়ে বেশি ১৭৫ মিলিমিটার বৃষ্টিপাত ঢাকায় হরমুজ প্রণালি এড়াতে যৌথ পাইপলাইন পরিকল্পনা