হাতের টানেই উঠে যাচ্ছে কার্পেটিং – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৬ মে, ২০২৫

হাতের টানেই উঠে যাচ্ছে কার্পেটিং

ডেস্ক নিউজ
আপডেটঃ ৬ মে, ২০২৫ |
রাস্তার কাজে নিম্নমানের ইটের খোয়া, পাথর আর বিটুমিন ব্যবহার করার অভিযোগ উঠেছে। যার কারণে রাস্তা কার্পেটিং ঢালাই করার ২ সপ্তাহেই উঠে যাচ্ছে কার্পেটিং ও বিভিন্ন স্থানে খানাখন্দের সৃষ্টি হচ্ছে। এমন দৃশ্যের দেখা মিলল উপজেলার ছয়গাঁও ইউনিয়নের পাপড়াইল গ্রামের একটি গ্রামীণ সড়ক সংস্কার ও মেরামতে। স্থানীয়দের অভিযোগ নিম্নমানের বিটুমিন ব্যবহারের ফলেই রাস্তার এমন বেহাল দশা হয়েছে। জানা যায়, ছয়গাঁও কেএম প্রাইমারি স্কুল থেকে পাপড়াইল সড়কের মেইন রাস্তা পর্যন্ত ১ হাজার ১৮০ মিটার সড়ক নির্মাণ কাজটি করছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। এ কাজের জন্য চুক্তিবদ্ধ হন শরীয়তপুরের মেসার্স সাফির ট্রেডিং অ্যান্ড করপোরেশন নামের ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে। যার প্রোপাইটার ছিলেন মজিবুর রহমান। রাস্তাটির প্রাক্কলিত ব্যয়

৮৫ লাখ ৬১৪ টাকা টাকা। এ ঠিকাদারি প্রতিষ্ঠানের হয়ে কাজ করছেন শরীয়তপুর সদর উপজেলার রড সিমেন্টে ব্যবসায়ী মো. আরিফ বেপারী। সরেজমিন দেখা যায়, সড়কটিতে পাপড়াইল গ্রামের মেইন রাস্তা থেকে রাস্তার পাথর উঠে গেছে। একটি জায়গায় খানাখন্দের মতো অবস্থা এবং এলাকার মানুষ রাস্তার কার্পেটিং হাত দিয়ে টান দিলেই উঠে যাচ্ছে। স্থানীয় নাজমুল হাসান বলেন, রাস্তাটি দীর্ঘ দিন পর নির্মাণ হয়েছে। কিন্তু ঠিকাদার ও কর্তৃপক্ষের কারসাজিতে রাস্তাটিতে নিম্নমানের বিটুমিন ও ইট ব্যবহার করেছে। তাই রাস্তাটি ভেঙে পড়ছে। ঠিকাদার আরিফ বেপারী বলেন, ওই রাস্তাটির কাজ সর্বশেষ অংশে গিয়ে রোলার দিয়ে ডলা না দেওয়াতে এমনটা হয়েছে। আমি কালকে ঠিক করে দেব। ভেদরগঞ্জ উপজেলা এলজিইডি প্রকৌশলী কর্মকর্তা অনুপম চক্রবর্তী

বলেন, ঠিকাদারকে বলা হয়েছে ও চিঠি দেওয়া হয়েছে। আগামীকালের মধ্যে ঠিক করবে সে কথা দিয়েছে। তাছাড়া তো বিল দেব না।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
‘খালেদা জিয়া ১ টাকা রেখে পুরো বেতন এতিমখানায় দান করে দিতেন’, জানালেন প্রেস সচিব বিতর্কিত রেফারিংয়ে রোমাঞ্চকর জয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা অন্য দেশ থেকে জ্বালানি কেনায় মার্কিন অবরোধ: বিদ্যুৎ বিপর্যয়ে অন্ধকারে ডুবল গোটা কিউবা আগস্টেই রূপপুরের পারমাণবিক বিদ্যুৎ যুক্ত হবে জাতীয় গ্রিডে, জানালেন মন্ত্রী দেশে একদিনে নতুন করে ডেঙ্গু আক্রান্ত ১৯৬, মোট আক্রান্ত ছাড়াল ৭ হাজার ৩০০ শিক্ষামন্ত্রী: দায়িত্বে পেয়েও পরিকল্পনার অনেক কিছুই বাস্তবায়ন করতে পারেননি আসিফ নজরুল হোটেল কেলেঙ্কারির পর এবার দরিদ্র চা দোকানির ২৫ হাজার টাকা বকেয়া এনসিপির দুই নেতার মুক্তিপণের টাকা নিতে এসে পুলিশি জালে ধরা এনসিপির ২ নেতা, ছাড়াতে থানায় মব- গ্রেপ্তার আরও ৩ শরীয়তপুরে সরকারি জমি দখল করে নির্মিত যুবদল নেতার ক্লাব গুঁড়িয়ে দিল ভ্রাম্যমাণ আদালত আধাসামরিক বাহিনীর জন্য অত্যাধুনিক অ্যাসল্ট রাইফেল ‘উগ্রম’ বানাল ভারত বাংলাদেশে আইনজীবীদের ওপর নিপীড়ন ও গণতান্ত্রিক অধিকারে হস্তক্ষেপ, বিশ্বের ১৬টি আইনজীবী সংস্থার নিন্দা-উদ্বেগ নড়াইলে জুলাই যোদ্ধাদের হত্যায় পুরস্কার ঘোষণা, আওয়ামী লীগ নেতাকর্মীদের দাবি ‘সাজানো’ নাটক “আজকের এই ককটেল বিষ্ফোরণ, বোমা বিস্ফোরণ প্রশাসনের সহযোগিতায় হয়েছে”- নাহিদ ইসলাম বছরে ৫ হাজার কোটি টাকার গ্যাস চুরি বিশ্বের সবচেয়ে কম বাসযোগ্য শহর ঢাকা আড়াল ভেঙে ক্যামেরার সামনে ফিরছেন বুবলী গাজীপুরে একই কারখানার ৭০ শ্রমিক অসুস্থ সরকারি হাসপাতালে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা দক্ষিণখানে দুই বছরের শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ ডিম্বাণু সংরক্ষণ ছিল নিজেকে দেওয়া সেরা উপহার: কৃতি