স্থায়ীভাবে পুরো গাজা দখলে নেবে ইসরাইল – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৬ May, ২০২৫

স্থায়ীভাবে পুরো গাজা দখলে নেবে ইসরাইল

ডেস্ক নিউজ
আপডেটঃ ৬ May, ২০২৫ |
পুরো গাজা (৩৬৫ বর্গকিলোমিটার) দখলের পরিকল্পনা করছে ইসরাইলি সেনারা। দেশটির নিরাপত্তা মন্ত্রিসভায় হামাসের বিরুদ্ধে সামরিক অভিযান আরও বিস্তৃত করার একটি পরিকল্পনা অনুমোদন করা হয়েছে। এতে গাজা দখল এবং তাদের ভূখণ্ড ধরে রাখার বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে। এ ছাড়া চলমান আগ্রাসনে হাজার হাজার রিজার্ভ সেনা অনুমোদন দেওয়া হয়েছে। ইসরাইলি এক সরকারি কর্মকর্তার বরাতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। সোমবার টাইমস অব ইসরাইলের লাইভ প্রতিবেদনে বলা হয়েছে-গাজায় অভিযান সম্প্রসারণের পরিকল্পনা ইসরাইলি নিরাপত্তা মন্ত্রিসভা সর্বসম্মতিক্রমে অনুমোদন দিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে-মধ্যপ্রাচ্যে ১৩-১৬ মে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সফরের পরেই এ পরিকল্পনা বাস্তবায়ন করার কথা ভাবছে ইসরাইল। এর আগে জিম্মিদের মুক্তি এবং যুদ্ধবিরতির জন্য একটি চুক্তিতে পৌঁছাতে হামাসের সঙ্গে

আলোচনা প্রচেষ্টাও অব্যাহত থাকবে। পরিকল্পনায় ২১ লাখ গাজাবাসীকে দক্ষিণের দিকে সরিয়ে নেওয়ার কথাও বলা হয়েছে। তবে এমন পরিকল্পনা গাজার মানবিক সংকটকে আরও গভীর করে তুলবে। এদিকে ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু গাজায় যুদ্ধ চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছেন। সোমবার ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মাইক্রো ব্লগিং সাইট এক্সে এক ভিডিও বার্তায় বলেন, সেনারা এখন পর্যন্ত গাজার যেসব অঞ্চল দখল করেছে সেখান থেকে তারা আর সরবে না। এর বদলে সেনারা স্থায়ীভাবে সেখানে থাকবে। এছাড়া গাজায় হামলা আরও তীব্র করার হুমকি দিয়েছেন যুদ্ধাপরাধে অভিযুক্ত নেতানিয়াহু। রোববার নৌ-ঘাঁটিতে বিশেষ বাহিনীর সদস্যদের সঙ্গে দেখা করে লেফটেন্যান্ট জেনারেল জামির বলেন, ‘আমরা আমাদের জনগণকে বাড়ি ফেরাতে এবং হামাসকে পরাজিত করতে

চাপ বাড়াচ্ছি। আমরা নতুন এলাকায় অভিযান চালাব এবং সব সন্ত্রাসী অবকাঠামো মাটির ওপরে হোক বা নিচে ধ্বংস করব।’ অন্যদিকে ইসরাইলের নিরাপত্তা মন্ত্রিসভা গাজার জন্য ‘মানবিক সহায়তা বিতরণকে অনুমোদন দিয়েছে। গত ২ মার্চ থেকে গাজায় ত্রাণ সহায়তা বন্ধ রয়েছে। ইসরাইলের এক রাজনৈতিক সূত্র সোমবার এএফপিকে জানিয়েছে, ‘গাজায় বর্তমানে যথেষ্ট পরিমাণ খাদ্য রয়েছে’। সূত্রটি জানায়, ‘বেশিরভাগ সদস্যের ভোটে মানবিক সহায়তা বিতরণের সম্ভাবনা অনুমোদন করেছে। তবে হামাস এই সরবরাহের ওপর নিয়ন্ত্রণ নিতে না পারে এবং তাদের শাসন ক্ষমতা ধ্বংস করা যায় সেই ব্যবস্থা করতে হবে।’ এ দিকে হামাস গাজায় সরাসরি সাহায্য বিতরণের প্রস্তাবকে প্রত্যাখ্যান করেছে। তারা বলেছে, সহায়তা অবশ্যই দক্ষ আন্তর্জাতিক বা স্থানীয় সরকারি সংস্থার

মাধ্যমে পরিচালিত হতে হবে। এটি কোনোভাবেই ‘রাজনৈতিক ব্ল্যাকমেইলের হাতিয়ার’ হওয়া উচিত নয়। গাজায় গত ২৪ ঘণ্টায় ইসরাইলি হামলায় গাজায় অন্তত ২৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১১৯ জন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী-৭ অক্টোবর ২০২৩ থেকে এখন পর্যন্ত ৫২,৫৬৭ জন নিহত ও ১১৮,৬১০ জন আহত হয়েছেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ন্যূনতম মজুরির দাবিতে আন্দোলন: আরও দুই শ্রমিক নেতাকে আটকের ঘটনায় অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের উদ্বেগ ছুরিকাঘাতে হত্যা: মৃত্যুর পূর্বে হামলাকারী বিএনপি-ছাত্রদল নেতাদের নাম জানিয়ে যান আওয়ামী লীগ নেতা ছাত্রদলের ভাইরাল মেসেজ ঘিরে তোলপাড়: লকডাউনে নাশকতা করে আওয়ামী লীগের ওপর দায় চাপানোর পরিকল্পনা আওয়ামী লীগ দমনে মোটরসাইকেল শোডাউন, পাল্টা প্রতিরোধে বিএনপির ২ নেতাকর্মী নিহত নিপীড়ন-গণগ্রেপ্তারের ফল: সাধারণ জনতার ক্ষোভের আগুনে পুড়ল মুকসুদপুর থানা এক মাসের মধ্যে পদ্মা ব্যাংকের ভবিষ্যৎ নির্ধারণের সিদ্ধান্ত উত্তরা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে আটক করেছে পুলিশ রাজপথে নামার আগে মা-বাবার কাছ থেকে বিদায় নিতে যুবদলের আহ্বান দেশে গৃহযুদ্ধ শুরুর পাঁয়তারা চালাচ্ছে অপশক্তি: স্পিকার পর্তুগালের ৭ নম্বর জার্সি পরেই আলোচনায় কার্লোস ফর্বস জাতীয় দল গঠনে ১৫-২০ প্রবাসীর ওপর নির্ভর নয় ঢেউয়ের সঙ্গে লড়াই করে সার্ফিংয়ে অদম্য দুই কিশোরী গোপালগঞ্জ ও গাজীপুরে রায়ের পর গুলি করা হয়নি: প্রসিকিউটর লন্ডন টি এক্সচেঞ্জে সিলেট চা, পার্তুগাল রাজপরিবারের সঙ্গে উন্নয়নের তারকা নয় বাংলাদেশ চট্টগ্রাম ইপিজেডে নতুন বিনিয়োগে ২ হাজার মানুষের কর্মসংস্থান টুঙ্গিপাড়া থানায় অগ্নিকাণ্ড ও পুলিশের পুড়ে যাওয়া গাড়ি ছাত্র ইউনিয়ন নেতাকে ডিবি পরিচয়ে তুলে নেওয়ার ১০ ঘণ্টা পর মুক্তি টুঙ্গিপাড়ায় রামদা ও কুড়াল নিয়ে মহড়া, ছবি তোলায় বাধা মুক্তিযুদ্ধে বাংলাদেশের অকৃত্রিম বন্ধু অঁদ্রে মালরোর স্মরণে ফরাসি সপ্তাহ শুরু হচ্ছে