ভাঙ্গায় সংঘর্ষে নিহত ১, আহত অন্তত ৪০ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৫ মে, ২০২৫

ভাঙ্গায় সংঘর্ষে নিহত ১, আহত অন্তত ৪০

ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ মে, ২০২৫ |
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের মকরমপুর্টি গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে। রবিবার রাত ৮টা থেকে ১১টা পর্যন্ত চলা এই সংঘর্ষে কুদ্দুস মোল্লা (৬০) নামের একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন নারী-পুরুষসহ অন্তত ৪০ জন। সংঘর্ষে বেশ কয়েকটি বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের ঘটনাও ঘটেছে। আহতদের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে ভাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে। পুলিশ ও এলাকাবাসী জানান, মকরমপুর্টি গ্রামে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে দবির মাতুব্বর ও বজলু মুন্সির মধ্যে বিরোধ চলছিল। রবিবার রাত আটটার দিকে দবির মাতুব্বরের পক্ষের সোলেমান মাতুব্বর ও বজলু

মুন্সির লোক শাহআলমের মধ্যে কথাকাটাকাটি থেকে শুরু হয় সংঘর্ষ। পরে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্র, ইট, লাঠিসোঁটা, টেটা ও রান্দা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। টানা তিন ঘণ্টার সংঘর্ষে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। এই সময় বেশ কয়েকটি বাড়ি ভাঙচুর ও মালামাল লুটপাট করা হয়। সংঘর্ষে নিহত হন কুদ্দুস মোল্লা (৬০)। আহত অন্তত ৪০ জন চিকিৎসাধীন। ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ তাহসিন জুবায়ের বলেন, ‘সংঘর্ষে এ পর্যন্ত ৬–৭ জন আহতকে চিকিৎসা দেওয়া হয়েছে। কুদ্দুস মোল্লা নামে একজন মারা গেছেন। তার মরদেহ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মর্গে পাঠানো হবে।’ এ রিপোর্ট লেখা পর্যন্ত এলাকায় উত্তেজনা বিরাজ করছে। সংঘর্ষ পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। পুলিশ

অতিরিক্ত সতর্ক অবস্থানে রয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নতুন প্রেমে পড়েছেন প্রভা? হাম উপসর্গে ৮ জনের মৃত্যু মমতাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাওয়া সায়নী ঘোষ এবার বিদ্রোহী শিবিরে যেসব কারণে খালাস পেলেন ক্রিকেটার নাসির ও তার স্ত্রী তামিমা বিশ্বকাপে প্রথম মুখোমুখি হতে পারেন মেসি-রোনালদো সাইবার সুরক্ষা আইনে কন্টেন্ট অপসারণসহ যেসব বড় পরিবর্তন আসছে আ.লীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার কিশোরীকে ধর্ষণ-হত্যার জেরে আসামির বাড়িতে আগুন, নিহত ৩ জনই প্রতিবেশী বয়স, লিগ ও তারকার হিসাব-নিকাশে বিশ্বকাপের চিত্র যেমন তরুণ প্রজন্মের নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রেখে, তারপরেই আমি অবসর নেব – দৃপ্ত শপথ শেখ হাসিনা’র আপিলের সুযোগ শেষ, ত্রুটিপূর্ণ বিচারিক প্রক্রিয়ায় প্রশ্ন রেখেই রায় কার্যকরের পথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল! ২১ বছর পর ওয়ানডে-তে অস্ট্রেলিয়া বধ কক্সবাজারে মা ও স্কুল পড়ুয়া মেয়েকে ১০ জন মিলে গণধর্ষণ, আইসিইউতে কিশোরী হারাম পণ্যে আরোপিত হালাল ট্যাক্স — উচ্চাভিলাষী বাজেটে রাজস্ব আদায়ে মরিয়া সরকার ধর্ষণের শিকার নারীরা কেন নীরব থাকেন? বাংলাদেশে ছাত্র নিপীড়নঃ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উচ্চশিক্ষার স্বপ্ন-কে হত্যা নোয়াখালীতে মিছিলকারী আওয়ামী লীগ কর্মীকে গুলি- বিএনপি-জামাইয়াতের আওয়ামীলীগ নিধনের নীলনকশা ১৯৭০ বিশ্বকাপ ফাইনালের স্মৃতিচারণ করলেন কিংবদন্তি ব্রাজিলিয়ান রিভেলিনো অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ার সামনে টাইগাররা শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের লোভে ৭ ব্যাংকে জিম্মি শিক্ষকদের সারাজীবনের সঞ্চয়