ইউক্রেনের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার পর রুশ বন্দরে ‘জরুরি অবস্থা’ জারি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩ মে, ২০২৫

ইউক্রেনের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার পর রুশ বন্দরে ‘জরুরি অবস্থা’ জারি

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩ মে, ২০২৫ |
রাশিয়ার কৃষ্ণসাগরীয় বন্দর নগরী নভোরোসিস্কে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এর পরই (শনিবার) ওই বন্দরে জরুরি অবস্থা ঘোষণা করেছেন শহরটির মেয়র আন্দ্রে ক্রাভচেঙ্কো। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছেন, ইউক্রেনের ড্রোন হামলায় একটি শস্য টার্মিনাল ও একাধিক আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং অন্তত পাঁচজন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুই শিশু রয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। খবর রয়টার্সের। এ ঘটনার পর অবশ্য ইউক্রেনের পক্ষ থেকে কোনো মন্তব্য আসেনি। তবে ইউক্রেনীয় বিমানবাহিনী দাবি করেছে, শুক্রবার রাতভর রাশিয়ায় ১৮৩টি ড্রোন ও দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে আক্রমণ করেছে ইউক্রেন। এদিকে নভোরোসিস্কের মেয়র ক্রাভচেঙ্কোকে তার টেলিগ্রাম অ্যাকাউন্টে প্রকাশিত একটি ভিডিওতে শহরের ৩টি অ্যাপার্টমেন্ট ভবনের ক্ষয়ক্ষতি পরিদর্শন করতে দেখা যায়। ভিডিওতে ভবনের

সামনে ছড়িয়ে-ছিটিয়ে থাকা ধ্বংসাবশেষ, বিধ্বস্ত একটি গাড়ি, জানালার কাচ ভাঙা এবং বারান্দার একাংশ ঝুলে থাকতে দেখা যায়। এ বিষয়ে ক্রাভচেঙ্কো জানান, আহতদের মধ্যে এক নারী গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন। অন্যদিকে রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় ক্রাসনোদার অঞ্চলের গভর্নর ভেনিয়ামিন কন্দ্রাতিয়েভ বলেন, ড্রোনের ধ্বংসাবশেষ নভোরোসিস্কে একটি শস্য টার্মিনালের তিনটি গুদামে আগুন ধরিয়ে দেয়। তবে এতে কেউ আহত হয়নি। টার্মিনালের মালিক প্রতিষ্ঠান ডেলো গ্রুপ (Delo Group) এক বিবৃতিতে জানায়, গুদামে আগুন এখন নিয়ন্ত্রণে এবং পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ চলছে। প্রতিষ্ঠানটি আরও জানায়, ‘ডেলোপোর্টস টার্মিনাল অভ্যন্তরীণ নির্দেশনা এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী স্বাভাবিকভাবে পরিচালিত হচ্ছে’।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
৪৯ বছর বয়সেও দারুণ ফিট শাকিরা, রহস্যটা জানালেন তাঁর দীর্ঘদিনের প্রশিক্ষক শিক্ষায় বরাদ্দ ২ শতাংশে উন্নীত, স্বাগত জানালেন শিক্ষাবিদরা ক্রেডিট কার্ড ইস্যুর ক্ষমতা ব্যাংকের হাতে দেওয়ার প্রস্তাব অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের প্রথম ওয়ানডে সিরিজ জয় খার্গ দ্বীপ কেড়ে নেওয়ার হুমকি ট্রাম্পের বিদ্যুৎ-জ্বালানি খাতে বরাদ্দ বাড়িয়ে ১৭ হাজার ৩৪৫ কোটি টাকা করার প্রস্তাব ২০২৮ থেকে শিক্ষাক্রমে যুক্ত হতে যাওয়া চার নতুন বিষয়ে যা থাকবে প্রেমের নাটক ‘সমান সমান’ করদাতাদের জন্য সুখবর বস্তিতে জন্ম নেওয়া সেই ছেলেটি এখন দুবাইয়ে ২০ হাজার কোটির মালিক ভিসিআর দিবসে পুরোনো ভিডিও টেপে মুক্তি পেয়েছে নতুন সিনেমা টবের মাটি অতিরিক্ত শক্ত হয়ে গেছে? কীভাবে নরম করবেন ওমান উপসাগরে তেলবাহী জাহাজে মার্কিন হামলা, ৩ ভারতীয় নাবিক নিখোঁজ দেশি তারকাদের প্রিয় দল, প্রিয় খেলোয়াড় ছাপানো টাকার সংকট, বঙ্গবন্ধুর ছবিযুক্ত নোটও ছাড়তে হচ্ছে তিন দেশেই হবে উদ্বোধনী অনুষ্ঠান, থাকছে যেসব চমক ট্রাম্পের দেশে ‘ফুটবল ফার্স্ট’ এসএসসি পরীক্ষার্থী বান্ধবীর সব পরীক্ষায় প্রটোকল, কেন্দ্রে খবরদারি: এনসিপি নেতাকে ধোলাই দিয়ে কক্ষে অবরুদ্ধ নোয়াখালীতে মাদকের বিরোধে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা, যুবদল ক্যাডার আটক বেলফাস্টে অভিবাসীবিরোধী দাঙ্গায় ঘরবন্দি প্রায় ৫ হাজার বাংলাদেশি, ঘরবাড়ি ভাঙচুর