অকটেন নাকি পেট্রোল : বাইকের জন্য কোনটি ভালো – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২ মে, ২০২৫
     ৮:০১ অপরাহ্ণ

অকটেন নাকি পেট্রোল : বাইকের জন্য কোনটি ভালো

ডেস্ক নিউজ
আপডেটঃ ২ মে, ২০২৫ | ৮:০১ 120 ভিউ
বর্তমান সময়ে মোটরসাইকেল চালকদের মধ্যে একটি সাধারণ প্রশ্ন প্রায়ই শোনা যায়— বাইকের জন্য অকটেন নাকি পেট্রোল কোনটি বেশি ভালো? অনেকে মনে করেন, অকটেন ব্যবহার করলে বাইকের গতি বেড়ে যায়, ইঞ্জিন মসৃণভাবে চলে। আবার কেউ বলেন, পেট্রোলই যথেষ্ট। অকটেন ব্যবহার শুধুই খরচ বাড়ে। তাহলে সত্যিটা কী? চলুন জেনে নেওয়া যাক আপনার বাইকের জন্য কোনটি ব্যবহার বেশি ভালো হবে- বাইক বিশেষজ্ঞদের মতে, বাইকের ইঞ্জিন যেভাবে ডিজাইন করা হয়, সেটিই নির্ধারণ করে কোন ফুয়েল উপযুক্ত। সাধারণত ১০০ সিসি থেকে ১৫০ সিসি বাইকের জন্য অকটেনের প্রয়োজন পড়ে না। এসব বাইকের ইঞ্জিন কম্প্রেশন রেশিও কম থাকে, ফলে পেট্রোলেই স্বাভাবিক পারফরম্যান্স দিতে পারে। অন্যদিকে, হাই-পারফরম্যান্স বা রেসিং বাইক, যেমন ২০০

সিসির ওপরে যেগুলোর কম্প্রেশন রেশিও বেশি, সেগুলোর জন্য অকটেন ব্যবহার করা ভালো। অকটেন দহন প্রক্রিয়াকে আরও নিয়ন্ত্রিত করে, ফলে ইঞ্জিন হিট কমে এবং পারফরম্যান্স উন্নত হয়। তবে একটা ব্যাপার সবসময় মাথায় রাখতে হবে— কম সিসির বাইকে অকটেন ব্যবহার করলে ক্ষতি না হলেও বাড়তি কোনো উপকার মেলে না। উল্টো, কিছু ক্ষেত্রে অকটেনের রাসায়নিক উপাদান ইঞ্জিনে কার্বন জমার আশঙ্কা বাড়াতে পারে। এছাড়া পেট্রোল ও অকটেনের দামেও কিছুটা পার্থক্য রয়েছে। বর্তমানে বাজারে অকটেনের দাম প্রতি লিটারে প্রায় ১২৬ টাকা, যেখানে পেট্রোলের দাম প্রায় ১২২ টাকা। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের (বিপিসি) এক কর্মকর্তার মতে, ‘যে, বাইকের ম্যানুফ্যাকচারার নির্দেশনা অনুযায়ী পেট্রোল ব্যবহারই যথেষ্ট, সেখানে অকটেন দিয়ে বেশি কিছু পাওয়া

যায় না। বরং দীর্ঘ মেয়াদে অকটেন ব্যবহার ইঞ্জিনে প্রভাব পড়তে পারে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কুড়িগ্রাম-১ এ ভোটার নেই, তবু ভোট ১০০% পূর্ণ শপথ নিয়ে নতুন মেটিকুলাস ডিজাইন, সাংবিধানিক সঙ্কটের আশঙ্কা সমঝোতা না হওয়ায় ভোট ইঞ্জিনিয়ারিংয়ের তথ্য ফাঁস করলেন নাহিদ যুধিষ্ঠির কে? : উপদেষ্টা রেজওয়ানা বনাম আন্তর্জাতিক সংস্থাসমূহ ভোট নিয়ে ইউনূসের জালিয়াতি ফাঁস করে দিল টিআইবি ২.২৬ লক্ষ কোটি ঋণ নিয়ে শূন্য উন্নয়ন : বাংলাদেশকে পঙ্গু করে দিয়ে যাওয়া ইউনূসের কীর্তি Bangladesh 2026 — Election and a Crisis of Trust রংপুরে ড. ওয়াজেদ মিয়ার ৮৪তম জন্মবার্ষিকীতে যুবলীগের শ্রদ্ধা ‘বাটোয়ারার নির্বাচন মেনে নিয়ে বিরোধিতার নাটক বন্ধ করেন’: মাহফুজ আলম অপরাধীদের বিচার ও বাকিদের সুযোগ—আওয়ামী লীগ নিয়ে ‘রিকনসিলিয়েশন’-এর প্রস্তাব বিএনপি নেতার গুলিস্তানে ৫ আইনজীবীর ওপর ‘মব সন্ত্রাসীদের’ হামলা, লুটে নিয়ে পুলিশে সোপর্দ গ্রেপ্তারের দীর্ঘ প্রায় নয় মাস পর রাজনৈতিক মামলায় জামিন পেয়েছেন সাবেক সংসদ সদস্য জেবুন্নেছা আফরোজ ছেলের মুক্তির আগেই বাবার বিদায়: জানাজায় অংশ নিতে প্যারোলে মুক্তির আকুতি Bangladesh Election 2026 — Mandate or Mystery? The Story of Invisible Ballots Behind an “Unprecedented” Election শরীয়তপুরে মিরপুর কলেজ ছাত্রলীগের সভাপতির বাড়িতে হামলা, বৃদ্ধ বাবাসহ আহত একাধিক সংস্কার নিয়ে আমি হতাশ: মাসদার হোসেন উন্নয়ন নেই, ঋণের রেকর্ড: ১৭ মাসেই সাড়ে ৪ লাখ কোটি টাকার দায় ‘বিনা অপরাধে ১৬ মাস কারাগারে বন্দি আমার স্বামী’: মুক্তির দাবিতে ব্যারিস্টার সুমনের স্ত্রীর আবেগঘন বার্তা ‘বাটোয়ারার নির্বাচন মেনে নিয়ে বিরোধিতার নাটক বন্ধ করেন’: মাহফুজ আলম