পহেলগাঁও হামলাকারীরা কাশ্মীরেই অবস্থান করছে, দাবি ভারতের – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১ মে, ২০২৫

পহেলগাঁও হামলাকারীরা কাশ্মীরেই অবস্থান করছে, দাবি ভারতের

ডেস্ক নিউজ
আপডেটঃ ১ মে, ২০২৫ |
ভারত-শাসিত কাশ্মীরের পহেলগাঁওয়ে গত ২২ এপ্রিল সংঘটিত এক জঙ্গি হামলায় ২৬ জন নিহত হয়। এ ঘটনার পর থেকে চার অভিযুক্ত জঙ্গি এখনো পলাতক এবং সম্ভবত তারা দক্ষিণ কাশ্মীরের ঘন জঙ্গলে আত্মগোপনে রয়েছে। এমনটাই দাবি করেছে ভারতের জাতীয় তদন্ত সংস্থা (এনআইএ)। সংস্থাটির একটি সূত্রের বরাত দিয়ে এনডিটিভি বৃহস্পতিবার এক প্রতিবেদনে জানিয়েছে, পালিয়ে থাকা সন্ত্রাসীদের কাছে পর্যাপ্ত খাদ্য ও সরঞ্জাম রয়েছে। যার ফলে তারা বাইরের কোনো সহায়তা ছাড়াই দীর্ঘ সময় গা ঢাকা দিয়ে থাকতে পারছে। এনআইএ সূত্রটির দাবি, এরা ‘স্বনির্ভর’ ধরনের জঙ্গি। যারা রসদ বহন করে নিয়ে আসে এবং বহিঃসহযোগিতার প্রয়োজন না হওয়ায় নিরাপত্তা বাহিনীর নজর এড়িয়ে যেতে সক্ষম হয়। সংস্থাটির দাবি, এটি সেই সন্দেহকে আরও

জোরালো করে যে, পাকিস্তান থেকে সরবরাহ আসছে না বলেই তারা এতদিন ধরা পড়েনি। আর এ নিয়ে দিল্লি ইতোমধ্যেই এ হামলার পেছনে পাকিস্তানের হাত থাকার অভিযোগ তুলেছে। সর্বশেষ এই হামলার ঘটনাটি ২০১৯ সালের পুলওয়ামা হামলার পর ভারতের সবচেয়ে বড় জঙ্গি হামলা হিসেবে বিবেচিত হচ্ছে। যার তদন্ত এখন এনআইএ’র হাতে। ভারতের প্রতিক্রিয়া ও উত্তেজনা: বিশ্বজুড়ে এই হামলার নিন্দা জানানো হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রতিশোধের প্রতিশ্রুতি দেন—শুধু হামলাকারীদের নয়, পরিকল্পনাকারীদের বিরুদ্ধেও। তিনি পাকিস্তানকে কড়া বার্তা দেন। ভারতের প্রাথমিক কূটনৈতিক পদক্ষেপ হিসেবে পাকিস্তানি নাগরিকদের বহিষ্কার, সিন্ধু পানিচুক্তি স্থগিত এবং বিমান চলাচল বন্ধের মতো কঠোর ব্যবস্থা নেওয়া হয়। পাকিস্তানও পাল্টা পদক্ষেপে ভারতীয়দের বহিষ্কার করে এবং শিমলা চুক্তি স্থগিত করে। দুই

দেশই এখন একে অপরের বিমানের জন্য আকাশপথ বন্ধ করে দিয়েছে। সামরিক জবাবদানের সম্ভাবনাও জোরালো হয়ে উঠেছে। এরই জেরে বুধবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এবং প্রতিরক্ষা প্রধান জেনারেল অনিল চৌহান-এর সঙ্গে বৈঠকে সেনাবাহিনীকে প্রতিআক্রমণের ‘অনুমতি’ দিয়েছেন। সীমান্তে উত্তেজনা অব্যাহত: এদিকে ভারতের দাবি, পাকিস্তানি সেনাবাহিনী বৃহস্পতিবার সকালে কুপওয়ারা, উরি ও আখনূর সেক্টরে বিনা উসকানিতে গুলি চালায়। যার জবাবে ভারতও পাল্টা প্রতিক্রিয়া জানায়। যা ছিল টানা ৭ দিনের সীমান্ত লঙ্ঘনের অংশ।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
৭৯ জনের বিশাল লটবহর নিয়ে ইউনূসের আজারবাইজান সফরে রাষ্ট্রের বিপুল অর্থব্যয় চবি শাটল ট্রেনে রাজবন্দিদের মুক্তি চেয়ে ছাত্রলীগের পোস্টার দেখে উত্তপ্ত ক্যাম্পাস মাননীয় প্রধানমন্ত্রী আপনি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প সম্পর্কে অসত্য তথ্য দিচ্ছেন মাইলস্টোন ট্র্যাজেডি: বিচার চাইতে গিয়ে উল্টো প্রাণ বাঁচাতে পালাচ্ছেন নিহত উক্যছাইং-এর পিতা প্রতি সিগারেট সর্বনিম্ন ১৭, সর্বোচ্চ ৩৫ টাকা নির্ধারণের প্রস্তাব ২৪-২৫ অর্থবছরে স্বাস্থ্য খাতে বরাদ্দের ৪৫ হাজার কোটি টাকা থেকে ইউনূস-নুরজাহান জুটির ব্যয় মাত্র ১৭% পৃথিবীর কোনো দেশ আমাদের মতো দ্রুত টিকা যোগাড় করতে পারেনি, দাবি স্বাস্থ্যমন্ত্রীর চট্টগ্রামে বেপরোয়া শিবির-সাজ্জাদের বাহিনী: ২৪ ঘণ্টার মধ্যে ৫০ লাখ টাকা না দিলে শরীর ঝাঁজরা করে দেওয়ার হুমকি বৈদেশিক ঋণে জর্জরিত পাকিস্তান, ৯ মাসে বৃদ্ধি ২০ শতাংশ: বাড়ছে দাতা সংস্থার চাপও টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশের সরে দাঁড়ানোর কারণ খুঁজতে ৩ সদস্যের তদন্ত কমিটি ‘ব্যাগ ভরে টাকা নিলে মিলছে পকেট ভরা বাজার’, লাগামহীন দামে মেজাজ চড়া ক্রেতাদের বিবাহবিচ্ছেদের পর যেভাবে শাহিদকে বড় করে তোলেন নীলিমা আজিম ইসরাইলি ড্রোন হামলায় ২ বাংলাদেশি নিহত পরিকল্পিতভাবে মুসলিম ভোট সরিয়ে কি বিজেপিকে জেতানো হলো? ট্রাম্পকে হত্যাচেষ্টার ঘটনা সাজানো মনে করেন মার্কিনিরা কে-পপের পথেই এবার কে-বিউটি চালু হচ্ছে ‘ই-লোন’ সেবা, ঘরে বসেই মিলবে ব্যাংক ঋণ চীনা প্রেসিডেন্টের চার দফা শান্তি প্রস্তাবে সমর্থন ইরানের স্কুলে যাওয়ার কথা বলে একসঙ্গে ৪ ছাত্রী নিখোঁজ আইসিসির সুখবর পেলেন সৈকত