‘আমার ছেলের বউ টিকটক করে, সে সব জানে’ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩০ এপ্রিল, ২০২৫

‘আমার ছেলের বউ টিকটক করে, সে সব জানে’

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩০ এপ্রিল, ২০২৫ |
বোনের বাড়িতে বেড়াতে গিয়ে তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ৮ বছরের শিশু ধর্ষণ ও হত্যা মামলায় চতুর্থ দিনের মতো সাক্ষ্যগ্রহণ করা হয়েছে। এজন্য বুধবার সকালে মামলাটির আসামি হিটু শেখ, তার স্ত্রী জাহেদা বেগম, তাদের দুই ছেলে সজিব ও রাতুলকে আদালতে হাজির করা হয়। আদালতে নিয়ে যাওয়ার পথে জড়ো হওয়া সাংবাদিকদের উদ্দেশ্যে চিৎকার করে নিজেদের নির্দোষ দাবি করেন মামলার প্রধান আসামি হিটু শেখ। তিনি বলেন, আমার ছেলের বউ টিকটক করে। সে সব জানে। তাকে রিমান্ডে নিলে সব স্বীকার করবে। সব সত্য বের হয়ে আসবে। এ বিষয়ে সরকারপক্ষের আইনজীবী মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের স্পেশাল পিপি মনিরুল ইসলাম মুকুল তার এ বক্তব্যকে পাগলের প্রলাপ

বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, শাস্তি নিশ্চিত জেনে আসামি এ ধরনের প্রলাপ বকছে। বুধবার মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে ৩ চিকিৎসকের সাক্ষ্যগ্রহণ করা হয়। এ নিয়ে মামলাটির ৩৭ জন সাক্ষীর মধ্যে ১৯ জনের সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হলো। মামলাটির যাবতীয় সাক্ষ্য প্রমাণ উপস্থাপন করা গেলে মে মাসের ১৫ তারিখের মধ্যে মামলাটির রায় ঘোষণা করা হতে পারে বলে জানা গেছে। তবে রিমান্ড চলাকালে পুলিশের বিরুদ্ধে শারীরিক নির্যাতনের মাধ্যমে স্বীকারোক্তি আদায়ের অভিযোগ করেছেন মামলাটির প্রধান আসামি হিটু শেখ। তিনি ধর্ষণের শিকার শিশু আছিয়ার বড় বোন হামিদার শ্বশুর। মাগুরা শহরের নিজনান্দুয়ালী গ্রামে বোনের শ্বশুরবাড়ি বেড়াতে গিয়ে ৬ মার্চ ধর্ষণের শিকার হয় শিশু আছিয়া। ১৩ মার্চ ঢাকায়

সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় ধর্ষণের শিকার ৮ বছরের শিশুটি। এ ঘটনার প্রতিবাদ ও বিচার দাবিতে সারা দেশে স্কুল-কলেজসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভে নামেন। স্থানীয় আইনজীবীরাও এ ঘটনায় অভিযুক্তদের বিচার দাবির পাশাপাশি আসামিপক্ষকে কোনো প্রকার আইনি সহায়তা না দেওয়ার ঘোষণা দেন। মামলার মূল আসামি শিশুর বোনের শ্বশুর হিটু শেখ গত ১৫ মার্চ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। যেখানে ধর্ষণ ও হত্যাচেষ্টার ঘটনায় তিনি একাই জড়িত বলে স্বীকারোক্তি দিলেও গত ১৩ এপ্রিল মামলার তদন্তকারী কর্মকর্তা মাগুরা সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) মামলার চার আসামির বিরুদ্ধেই অভিযোগ এনে তদন্ত প্রতিবেদন জমা দেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
রাজবন্দির মুক্তির দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রাজপথ কাঁপিয়ে ছাত্রলীগের মহড়া ড. ইউনুস সরকারকে ‘শিশু খুনি’ আখ্যা দিলেন ইমি ঈদের আগেই বিদ্যুৎ সংকটে চামড়া শিল্পনগরী: রপ্তানি বিপর্যয়ের শঙ্কায় ট্যানারি মালিকরা মোবাইলে ইন্টারনেটের গতি বাড়াতে পারেন যেভাবে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয় আরও ৯ মায়ের কোল খালি নাহিদের ফাইফার, পাকিস্তানকে গুঁড়িয়ে দিল বাংলাদেশ নাইজেরিয়ায় বিমান হামলায় নিহত ১০০ কিউবায় যে কোনো সময় হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র কর দেওয়া লাগবে না যেসব মোটরসাইকেলে একবার এফআইআর হলে তা আর প্রত্যাহার করা যায় না: হাইকোর্ট বেলুচিস্তানের সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে সংশ্লিষ্টতার দায়ে একজনের মৃত্যুদণ্ড দিল ইরান ভারতে নেওয়া হলো কারিনাকে, সঙ্গে যেতে পারেননি বাবা কায়সার হামিদ সিনেমাপ্রেমীদের নজর এখন ফ্রান্সে ৭৯ জনের বিশাল লটবহর নিয়ে ইউনূসের আজারবাইজান সফরে রাষ্ট্রের বিপুল অর্থব্যয় চবি শাটল ট্রেনে রাজবন্দিদের মুক্তি চেয়ে ছাত্রলীগের পোস্টার দেখে উত্তপ্ত ক্যাম্পাস মাননীয় প্রধানমন্ত্রী আপনি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প সম্পর্কে অসত্য তথ্য দিচ্ছেন মাইলস্টোন ট্র্যাজেডি: বিচার চাইতে গিয়ে উল্টো প্রাণ বাঁচাতে পালাচ্ছেন নিহত উক্যছাইং-এর পিতা প্রতি সিগারেট সর্বনিম্ন ১৭, সর্বোচ্চ ৩৫ টাকা নির্ধারণের প্রস্তাব ২৪-২৫ অর্থবছরে স্বাস্থ্য খাতে বরাদ্দের ৪৫ হাজার কোটি টাকা থেকে ইউনূস-নুরজাহান জুটির ব্যয় মাত্র ১৭%