ফ্রান্সের কাছ থেকে ২৬টি রাফায়েল যুদ্ধবিমান কিনছে ভারত – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৮ এপ্রিল, ২০২৫

ফ্রান্সের কাছ থেকে ২৬টি রাফায়েল যুদ্ধবিমান কিনছে ভারত

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৮ এপ্রিল, ২০২৫ |
ফ্রান্সের কাছ থেকে ২৬টি রাফায়েল যুদ্ধ বিমান কিনছে ভারত। দুই দেশের সরকারি পর্যায়ে ইতোমধ্যে এ সংক্রান্ত চুক্তি স্বাক্ষরের কাজও সম্পন্ন হয়েছে। সোমবার এক প্রতিবেদনে রয়টার্স জানিয়েছে, গত মাসে ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভার নিরাপত্তা সংক্রান্ত কমিটিতে ফ্রান্সের কাছ থেকে রাফায়েল যুদ্ধবিমান ক্রয় সংক্রান্ত একটি প্রস্তাবনা পেশ করার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাতে অনুমোদন দেন। মন্ত্রিসভার নিরাপত্তা সংক্রান্ত কমিটির মোট সদস্য ৭ জন। এই ২৬টি যুদ্ধবিমানের দাম ৭৪১ কোটি ডলার যা বাংলাদেশি মুদ্রায় ৮৯ হাজার ৯৬০ কোটি ২১ লাখ টাকা। ফ্রান্সের তৈরি রাফায়েল বর্তমান বিশ্বের সবচেয়ে আধুনিক ও শক্তিশালী যুদ্ধবিমানগুলোর মধ্যে একটি। পঞ্চম প্রজন্মের এই যুদ্ধবিমানের সর্বোচ্চ গতি ঘণ্টায় ৩ হাজার ৭০০ কিলোমিটার এবং এটি সমুদ্রপৃষ্ঠ

থেকে সর্বোচ্চ ৫০ হাজার ফুট ওপরে উঠতে সক্ষম। এই যুদ্ধবিমান একই সঙ্গে বেশ কয়েকটি বিভিন্ন পাল্লার ক্ষেপণাস্ত্র ও একাধিক ভারী মেশিনগান সজ্জিত। এর আগেও অবশ্য রাফায়েল কিনেছে ভারত। ভারতীয় বিমান বাহিনীর কাছে বর্তমানে ৩৬টি রাফায়েল যুদ্ধবিমান রয়েছেন। নতুন এই রাফায়েল গুলো নৌবাহিনীর জন্য কেনা হচ্ছে বলে জানিয়েছেন দেশটির কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা। বর্তমানে ভারতীয় নৌবাহিনীর যুদ্ধবিমান বলতে রয়েছে কেবল মিগ-২৯ জেট। ১৯৪৭ সালে স্বাধীনতালাভের পর থেকেই যুদ্ধাস্ত্র ও সামরিক সরঞ্জামের জন্য রাশিয়ার ওপর প্রায় এককভাবে নির্ভরশীল ছিল ভারত। এখনও রাশিয়ার কাছ থেকে প্রচুর যুদ্ধাস্ত্র ও সরঞ্জাম কেনে দেশটি। তবে গত কয়েক বছর ধরে এই নির্ভরশীলতা কমাতে চাইছে ভারত। তার অন্যতম নজির ফ্রান্সের

কাছ থেকে রাফায়েল ক্রয়।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কক্সবাজারে বন্যা ও পাহাড়ধসে মৃতের সংখ্যা বেড়ে ৩৩ এইচএসসি পরীক্ষা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানালো আন্তঃশিক্ষা বোর্ড হুথিদের অভিযোগের তির এবার সৌদির দিকে! বৃষ্টি নিয়ে আবারও দুঃসংবাদ দিলো আবহাওয়া অফিস ফেসবুক-ইনস্টাগ্রামের ‘আসক্তিকর ডিজাইন’ বদলাতে কড়া নির্দেশ ইইউ’র বিশ্ববাজারে আবারও স্বর্ণের দামে বড় পতন, দেশে ভরি কত? বৃষ্টির দিনে এইচএসসি পরীক্ষায় অনুপস্থিত সাড়ে ১৯ হাজার পরিক্ষার্থী মালয়েশিয়ায় বয়লার বিস্ফোরণে বাংলাদেশি শ্রমিক নিহত সেমিফাইনালের আগে আর্জেন্টাইন শিবিরে ইনজুরি শঙ্কা বিশ্বকাপে ফিফার তালিকা থেকে বাদ পড়া রেফারির রহস্যজনক মৃত্যু বিশ্বকাপে ইংল্যান্ডকেই চ্যাম্পিয়ন দেখতে চায় ট্রাম্প প্রশাসন আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনাল ঘিরে ‘রেড অ্যালার্ট’ জারি! হালান্ডকে পাস না দেওয়ায় তীব্র অনলাইন হেনস্থার মুখে সোরলথ জামিনের পরও ১১ বছর পুরোনো এক হত্যা মামলায় ‘শ্যোন অ্যারেস্ট’ আওয়ামী লীগের সাংসদ সেঁজুতি তিস্তার পানি বিপৎসীমা ছাড়াতে পারে ২০ সেন্টিমিটার, উত্তরাঞ্চলে বড় বন্যার শঙ্কা ‘চোরের দল’ লিখে সার্চ করলেই গুগলে আসছে আর্জেন্টিনার নাম! “বন্যাদুর্গত মানুষের সাথে সরকার উপহাস করছে”— বিবৃতি বাংলাদেশ আওয়ামী লীগের ৫ আগস্ট ও শেখ হাসিনার ‘তৃতীয় পথ’: একটি কৌশলগত ও মানবিক মূল্যায়ন রাশেদ: বিএনপি পাহারা না দিলে এনসিপি নেতাদের গিলে ফেলত আওয়ামী লীগ যশোরে ৫ আগস্টের পর এলাকায় ত্রাসের রাজত্ব কায়েমকারী যুবদল নেতাকে কুপিয়ে হত্যা