আইন উপদেষ্টার বাসভবনে পড়ে থাকা ‘ড্রোন’ নিয়ে যা জানা গেল – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৭ এপ্রিল, ২০২৫

আরও খবর

মায়ানমার সীমান্তে নতুন অস্বস্তি: বাংলাদেশের সার্বভৌমত্বের ওপর আঘাত, আরাকান নেতার বিতর্কিত মানচিত্র ঘিরে উদ্বেগ

আলুটিলা পাহাড় ইসলামীকরণ: পর্যটন স্থানে জমি দখলের করে ধর্মীয় স্থাপনা নির্মাণ; জেলা প্রশাসকের সায়

নিষেধাজ্ঞায় কর্মহীন সাতক্ষীরার লাখো জেলে, পরিবার নিয়ে দুর্ভোগে

চট্টগ্রামে বেপরোয়া শিবির-সাজ্জাদের বাহিনী: ২৪ ঘণ্টার মধ্যে ৫০ লাখ টাকা না দিলে শরীর ঝাঁজরা করে দেওয়ার হুমকি

প্রতিকূলতার মাঝেও সাধারণ মানুষের পাশে চট্টগ্রাম ছাত্রলীগ: কৃষকের ধান কেটে ঘরে তুলে দিলেন নেতাকর্মীরা

গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যার ঘটনায় আটক ২

বাঁশখালীতে কৃষকের ধান কেটে মাড়াই করে ঘরে তুলে দিয়ে প্রশংসায় ভাসছেন ছাত্রলীগের নেতাকর্মীরা

আইন উপদেষ্টার বাসভবনে পড়ে থাকা ‘ড্রোন’ নিয়ে যা জানা গেল

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৭ এপ্রিল, ২০২৫ |
অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুলের সরকারি বাসভবনে একটি ‘ড্রোন’ পাওয়া গেছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সিটিটিসির সিটি-সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ডিভিশনের ডিজিটাল ফরেনসিক টিম ড্রোনটি উদ্ধার করে তা পরীক্ষার জন্য ফরেনসিক ল্যাবে পাঠিয়েছে। কোথা থেকে কীভাবে এই ড্রোনটি এলো, কারা পাঠিয়েছে, তা নিয়ে তদন্ত চলছে। ঘটনার পর আইন উপদেষ্টার বাসভবনে নিরাপত্তা জোরদার করা হয়েছে। ডিএমপি কমিশনার শেখ সাজ্জাত আলী ড্রোন উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, এটি (ড্রোন) এখন যাচাই-বাছাই করা হচ্ছে। ফরেনসিক ল্যাবে পাঠানো হয়েছে। বাসভবনের মূল ভবনের পশ্চিম পাশে শনিবার সকাল ৮টা ৪৫ মিনিটের দিকে বাগানের একটি আমগাছের নিচে ঘাসের ওপর পড়ে থাকা ড্রোনটি প্রথম দেখতে পান বাসভবনের মালি সালমা

হক। পরে তিনি তা আইন উপদেষ্টার পার্সোনাল অফিসার দেলোয়ার হোসেনের কাছে হস্তান্তর করেন। খবর পেয়ে সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের সিটি-সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ডিভিশনের ডিজিটাল ফরেনসিক টিম ঘটনাস্থলে পৌঁছে ড্রোনটি উদ্ধার করে। তদন্ত সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ড্রোনটির গায়ে ‘মেইড ইন চায়না’ লেখা রয়েছে এবং এর টেকঅফ ওজন ২৪৯ গ্রাম। ড্রোনটিতে কোনো মেমোরি কার্ড পাওয়া যায়নি। নিরাপত্তার কারণে ব্যাটারিও আলাদা অবস্থায় ছিল। বাসভবনের সিসিটিভি ফুটেজ পর্যালোচনায় দেখা গেছে, শুক্রবার বিকাল ৫টা ২৯ মিনিটে ড্রোনটি অবতরণ করে। তবে অন্যান্য ক্যামেরার ফুটেজে ড্রোনটির উড্ডয়ন বা উড্ডয়ন-পরবর্তী কোনো গতিবিধি ধরা পড়েনি। বর্তমানে ড্রোনটি সিটিটিসির ফরেনসিক ল্যাবে বিশ্লেষণের

জন্য রাখা হয়েছে। পাশাপাশি আইন উপদেষ্টার বাসভবনের চারপাশে বাড়তি নজরদারি ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
সারা দেশে টানা ৫ দিন ভারি বৃষ্টির আভাস ঈদযাত্রার অগ্রিম টিকিট নিয়ে রেলওয়ের জরুরি বার্তা ‘একটু বিস্কুট দে ভাই, ক্ষুধা লাগছে’ মায়ানমার সীমান্তে নতুন অস্বস্তি: বাংলাদেশের সার্বভৌমত্বের ওপর আঘাত, আরাকান নেতার বিতর্কিত মানচিত্র ঘিরে উদ্বেগ আলুটিলা পাহাড় ইসলামীকরণ: পর্যটন স্থানে জমি দখলের করে ধর্মীয় স্থাপনা নির্মাণ; জেলা প্রশাসকের সায় যশোরে পিস্তল, গুলি ও গাঁজাসহ যুবদলের সাধারণ সম্পাদক আটক নিষেধাজ্ঞায় কর্মহীন সাতক্ষীরার লাখো জেলে, পরিবার নিয়ে দুর্ভোগে বরগুনায় ছাত্রলীগ নেতার পিতাকে পিটিয়ে হত্যা ২০২৬-২৭ অর্থবছরের বাজেটঃ আসন্ন বাজেটে মোটরসাইকেল ও ব্যাটারিচালিত অটোরিকশায় অগ্রিম আয়করের প্রস্তাব রাজবন্দির মুক্তির দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রাজপথ কাঁপিয়ে ছাত্রলীগের মহড়া ড. ইউনুস সরকারকে ‘শিশু খুনি’ আখ্যা দিলেন ইমি ঈদের আগেই বিদ্যুৎ সংকটে চামড়া শিল্পনগরী: রপ্তানি বিপর্যয়ের শঙ্কায় ট্যানারি মালিকরা মোবাইলে ইন্টারনেটের গতি বাড়াতে পারেন যেভাবে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয় আরও ৯ মায়ের কোল খালি নাহিদের ফাইফার, পাকিস্তানকে গুঁড়িয়ে দিল বাংলাদেশ নাইজেরিয়ায় বিমান হামলায় নিহত ১০০ কিউবায় যে কোনো সময় হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র কর দেওয়া লাগবে না যেসব মোটরসাইকেলে একবার এফআইআর হলে তা আর প্রত্যাহার করা যায় না: হাইকোর্ট