ইরানে ভয়াবহ বিস্ফোরণে নিহত বেড়ে ২৫, আহত ৮০০ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৭ এপ্রিল, ২০২৫

ইরানে ভয়াবহ বিস্ফোরণে নিহত বেড়ে ২৫, আহত ৮০০

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৭ এপ্রিল, ২০২৫ |
ইরানের বৃহত্তম বাণিজ্যিক বন্দর শহিদ রেজায়ী পোর্টে ভয়াবহ এক বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ২৫ জনে পৌঁছেছে। শনিবারের এ ঘটনায় অন্তত ৮০০ জন আহত হয়েছেন। রোববার দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম এ তথ্য নিশ্চিত করেছে। খবর আল-জাজিরার। প্রতিবেদন অনুযায়ী, বিস্ফোরণটি ইরানের দক্ষিণের বান্দর আব্বাস শহরের শাহিদ রাজায়ী বন্দরে ঘটে। এই বন্দরটি মূলত বহুল গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালীর কাছে অবস্থিত। বিশ্ব তেল সরবরাহের এক-পঞ্চমাংশ এই পথ দিয়েই পরিবাহিত হয়। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে বন্দরটির কাস্টমস অফিস জানায়, বিস্ফোরণটি সম্ভবত বিপজ্জনক ও রাসায়নিক সামগ্রীর গুদামে অগ্নিকাণ্ডের ফলে ঘটেছে। ইরানের সরকারি বার্তা সংস্থা আইআরএনএ প্রকাশিত ছবিতে দেখা যায়, বিস্ফোরণের পর উদ্ধারকর্মী ও বেঁচে যাওয়া মানুষজন ধ্বংসস্তূপে ঢাকা

প্রশস্ত সড়ক ধরে হাঁটছেন। একটি ট্রাকের ট্রেইলার আগুনে পুড়ছিল এবং একটি চূর্ণ-বিচূর্ণ গাড়ির পাশে রক্তের দাগ দেখা যাচ্ছিল, যখন একটি হেলিকপ্টার ধোঁয়ার বিশাল মেঘের ওপর পানি ছিটিয়ে দিচ্ছিল। স্থানীয় জরুরি পরিষেবাগুলোর বরাত দিয়ে রাষ্ট্রীয় টিভি আইআরইবি জানিয়েছে, ‘শত শত মানুষকে নিকটবর্তী চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে। অন্যদিকে প্রাদেশিক রক্ত স্থানান্তর কেন্দ্র রক্তদানের জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়েছে। সর্বশেষ এই বিস্ফোরণটি এমন এক সময়ে ঘটল, যার কয়েক মাস আগে ইরানের পূর্বাঞ্চলীয় তাবাস শহরের একটি কয়লা খনিতে গ্যাস লিক থেকে ঘটে যাওয়া দুর্ঘটনায় ৫০ জনেরও বেশি মানুষ প্রাণ হারায়। অন্যদিকে এই বিস্ফোরণের সময় ওমানের রাজধানী মাসকাটে ইরান-যুক্তরাষ্ট্রের উচ্চ পর্যায়ের পারমাণবিক আলোচনাও চলছিল। সেখানে উভয় পক্ষই আলোচনায়

অগ্রগতির কথা জানিয়েছে। এর আগে, ২০২০ সালের মে মাসে একই বন্দরে একটি বড় ধরণের সাইবার হামলার জন্য ইসরাইলের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল। যার ফলে বন্দরটির কার্যক্রম কয়েকদিনের জন্য অচল হয়ে পড়ে। ওই ঘটনার ঠিক পাঁচ বছরের মাথায় একই বন্দরে আবার বিস্ফোরণ ঘটল। আর এটি এমন এক সময়ে ঘটলো যখন ওমানে নতুন একটি পারমাণবিক চুক্তির লক্ষ্যে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনা চলছে। এর ফলে এই বিস্ফোরণ আঞ্চলিক নিরাপত্তা এবং কূটনৈতিক প্রচেষ্টায় নতুন চাপ তৈরি করতে পারে বলেই মনে করছেন বিশ্লেষকরা।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কক্সবাজারে বন্যা ও পাহাড়ধসে মৃতের সংখ্যা বেড়ে ৩৩ এইচএসসি পরীক্ষা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানালো আন্তঃশিক্ষা বোর্ড হুথিদের অভিযোগের তির এবার সৌদির দিকে! বৃষ্টি নিয়ে আবারও দুঃসংবাদ দিলো আবহাওয়া অফিস ফেসবুক-ইনস্টাগ্রামের ‘আসক্তিকর ডিজাইন’ বদলাতে কড়া নির্দেশ ইইউ’র বিশ্ববাজারে আবারও স্বর্ণের দামে বড় পতন, দেশে ভরি কত? বৃষ্টির দিনে এইচএসসি পরীক্ষায় অনুপস্থিত সাড়ে ১৯ হাজার পরিক্ষার্থী মালয়েশিয়ায় বয়লার বিস্ফোরণে বাংলাদেশি শ্রমিক নিহত সেমিফাইনালের আগে আর্জেন্টাইন শিবিরে ইনজুরি শঙ্কা বিশ্বকাপে ফিফার তালিকা থেকে বাদ পড়া রেফারির রহস্যজনক মৃত্যু বিশ্বকাপে ইংল্যান্ডকেই চ্যাম্পিয়ন দেখতে চায় ট্রাম্প প্রশাসন আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনাল ঘিরে ‘রেড অ্যালার্ট’ জারি! হালান্ডকে পাস না দেওয়ায় তীব্র অনলাইন হেনস্থার মুখে সোরলথ জামিনের পরও ১১ বছর পুরোনো এক হত্যা মামলায় ‘শ্যোন অ্যারেস্ট’ আওয়ামী লীগের সাংসদ সেঁজুতি তিস্তার পানি বিপৎসীমা ছাড়াতে পারে ২০ সেন্টিমিটার, উত্তরাঞ্চলে বড় বন্যার শঙ্কা ‘চোরের দল’ লিখে সার্চ করলেই গুগলে আসছে আর্জেন্টিনার নাম! “বন্যাদুর্গত মানুষের সাথে সরকার উপহাস করছে”— বিবৃতি বাংলাদেশ আওয়ামী লীগের ৫ আগস্ট ও শেখ হাসিনার ‘তৃতীয় পথ’: একটি কৌশলগত ও মানবিক মূল্যায়ন রাশেদ: বিএনপি পাহারা না দিলে এনসিপি নেতাদের গিলে ফেলত আওয়ামী লীগ যশোরে ৫ আগস্টের পর এলাকায় ত্রাসের রাজত্ব কায়েমকারী যুবদল নেতাকে কুপিয়ে হত্যা