চতুর্থ দফায় গড়াল ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৬ এপ্রিল, ২০২৫

চতুর্থ দফায় গড়াল ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৬ এপ্রিল, ২০২৫ |
ওমানের রাজধানী মাসকাটে অনুষ্ঠিত ইরান-যুক্তরাষ্ট্র পরোক্ষ আলোচনার তৃতীয় দফা শনিবার শেষ হয়েছে। এই সিরিজ আলোচনা আশানুরূপভাবেই চতুর্থ দফায় গড়িয়েছে। ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর বিন হামাদ আল বুসাইদি বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, ইরান-যুক্তরাষ্ট্র সংলাপের চতুর্থ দফা আগামী শনিবার মাসকাটেই অনুষ্ঠিত হবে। এদিকে, শনিবারের আলোচনা শেষে আলোচনাকারী দলগুলো নিজেদের রাজধানীতে ফিরে গিয়ে এ নিয়ে আরও বিস্তারিতভাবে পরামর্শ করার সিদ্ধান্ত নিয়েছে। ইরানের জাতীয় টেলিভিশন ও রেডিওর (আইআরআইবি) এক প্রতিবেদনে বলা হয়েছে, ‘ইরানী ও মার্কিন প্রতিনিধি দলের মধ্যে বিশেষজ্ঞ পর্যায়ের আলোচনা অগ্রসর হয়েছে এবং পারস্পরিক প্রত্যাশা ও দাবি-দাওয়া বিস্তারিত পর্যায়ে পৌঁছেছে’। প্রতিবেদনে আরও বলা হয়েছে, ‘উভয় দলের মধ্যে প্রযুক্তিগত আলোচনা গভীরে পৌঁছেছে এবং তারা এখন আরও

পরামর্শের জন্য নিজ নিজ রাজধানীতে ফিরে যাবে’। অন্যদিকে প্রেস টিভির প্রতিবেদনে বলা হয়েছে, ‘ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা এবার অন্যান্যবারের তুলনায় বেশি সময় নিয়েছে। তবে এখনো পরিষ্কার নয় যে, এর ফলাফল ইতিবাচক হবে নাকি নেতিবাচক’। মাসকাটে শনিবারের তৃতীয় দফার আলোচনায় দুই দেশের বিশেষজ্ঞ পর্যায়ের বৈঠকও অন্তর্ভুক্ত ছিল। এর আগে, চলমান আলোচনায় ইরানি প্রতিনিধি দলের সদস্য হিসেবে উপস্থিত থাকা দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাঈল বাগাই জানান, আলোচনা ‘গুরুতর পরিবেশে’ অনুষ্ঠিত হয়েছে। তিনি বলেন, ‘উভয় পক্ষই নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং ইরানি পারমাণবিক কর্মসূচি ঘিরে আস্থা তৈরির পদক্ষেপ নিয়ে মতবিনিময় করেছে’। আলোচনা শেষে ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচিও একই কথা বলেন। তার ভাষায়, ‘আজকের তৃতীয় দফার আলোচনা আরও বেশি গুরুতর পরিবেশে হয়েছে’। তিনি

আরও বলেন, ‘যদিও সাধারণ নীতিমালা ও বিস্তারিত বিষয়ে এখনো কিছু মতপার্থক্য রয়েছে। তবে আমরা যে বিষয়গুলো আশা করছিলাম, সেগুলো অত্যন্ত সতর্কতার সঙ্গে বিবেচিত হয়েছে’। এদিকে, এই সিরিজ আলোচনা সফল হলে যুক্তরাষ্ট্র হয়তো মানবিক ও আর্থিক খাতে কিছু নিষেধাজ্ঞা শিথিল করতে পারে। বিশেষ করে তেলের রপ্তানি ও ব্যাংকিং সেক্টরে। ২০১৫ সালের চুক্তির মতো বড় আকারের না হলেও দুই দেশের মধ্যে একটি সীমিত, ধাপে ধাপে বাস্তবায়নযোগ্য সমঝোতা হতে পারে। এছাড়া যদি এই দফার আলোচনা আস্থাশীল হয়, তাহলে আরেকটি উচ্চ পর্যায়ের টেকনিক্যাল বৈঠকের পথ খুলে যেতে পারে।সূত্র: মেহর নিউজ

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নতুন জামা থেকে রং ওঠলে কী করবেন বিশ্বের সঙ্গে একইদিনে বাংলাদেশের প্রেক্ষাগৃহে ‘ডিসক্লোজার ডে’ করছাড় পাচ্ছে আইটি ফ্রিল্যান্সিং, কনটেন্ট ক্রিয়েশন ও স্টার্টআপ গৃহকর্মী থেকে প্রতিমন্ত্রী হয়ে কলিতা মাঝি পেলেন গৃহায়ণ মন্ত্রণালয় তদন্তের আগেই দুই কৃষি কর্মকর্তাকে বদলি, ডিএই’র ডিজি লাঞ্ছিত পাঁচ আর্থিক প্রতিষ্ঠানে প্রশাসক, ঝুঁকিতে হাজারো আমানতকারীর অর্থ ফ্লোর প্রাইস প্রত্যাহারের পর শেয়ারে বড় পতন জনগণের ওপর বাড়তি ঋণ ও করভার চাপিয়ে বড় হচ্ছে বাজেটের আকার ১৬ মাসের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতি: চাপে নিম্ন ও মধ্যবিত্ত পরিবার, মিলছে না আয়-ব্যয়ের খেরোখাতা ২০২৬-২৭ বাজেট: বাড়তে পারে যেসব পণ্যের দাম জুলাই গেজেট স্ক্যাম: ছাদ থেকে পড়ে যাওয়া আখতারুজ্জামান নাঈমকে বানানো হয় জুলাই শহীদ নেত্রকোণায় ‘জয় বাংলা’ স্লোগানে জুলাই স্তম্ভে আগুন, ভিডিও বিশ্লেষণ করছে পুলিশ বুকে পাঁচটা তারকা আর কারও নেই: ব্রুনো গিমারেস মেসির গোলে প্রস্তুতি সারল আর্জেন্টিনা নোয়াখালীতে শিশুসহ নির্বিচারে গ্রেপ্তার: জাতিসংঘে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর জরুরি নোটিশ ‘সৎ লোকের শাসন’ দলের ইসলামী ব্যাংকে আর্থিক এবং পরিচালনায় দুর্নীতি-জালিয়াতির আশ্রয় বৈদেশিক বাণিজ্যে বড় ধস: ১০ মাসে বাণিজ্য ঘাটতি ২২ বিলিয়ন ডলার ছাড়াল থানা পোড়ানো, পুলিশ হত্যাকারী সেই সমন্বয়ক মাহদী এখন মবের ভয়ে থানায় আশ্রয়ের সন্ধানে দলীয় পদ নেই, মামলাও নেই; শুধু আওয়ামী লীগ করার অভিযোগে যশোরে কলেজ অধ্যক্ষ গ্রেপ্তার সংসদে ইসলামী ব্যাংক দখল সংক্রান্ত আলোচনায় মনক্ষুণ্ন ইআবা নেতা গাজী আতাউর