ভারতে কাশ্মীরি শিক্ষার্থীদের নির্যাতনের অভিযোগ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৫ এপ্রিল, ২০২৫

ভারতে কাশ্মীরি শিক্ষার্থীদের নির্যাতনের অভিযোগ

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৫ এপ্রিল, ২০২৫ |
ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে গত মঙ্গলবার সশস্ত্র গোষ্ঠীর হামলায় ২৬ জন নিহত হওয়ার পর দেশজুড়ে বিভিন্ন জায়গায় কাশ্মীরি শিক্ষার্থীরা হয়রানির শিকার হচ্ছেন বলে খবর পাওয়া যাচ্ছে। জিও নিউজ জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ জানান, যেসব রাজ্যে কাশ্মীরি শিক্ষার্থীদের হুমকি বা তাদের ওপর হামলার অভিযোগ উঠেছে, সেসব রাজ্যের কর্মকর্তাদের সঙ্গে তার সরকার যোগাযোগ রাখছে। এ বিষয়ে তিনি বিস্তারিত আর কিছু বলেননি। ওমর আবদুল্লাহর দল ন্যাশনাল কনফারেন্সের (এনসি) একজন মুখপাত্র জানান, বেশ কিছু ভিডিওতে দেখা গেছে, বিভিন্ন কলেজে ও জায়গায় কাশ্মীরি শিক্ষার্থীদের হয়রানি করা হচ্ছে। এসব ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়েছে। আবদুল্লাহর প্রধান প্রতিদ্বন্দ্বী ও সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি জানান, তিনি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে

কথা বলে যেসব জায়গা থেকে এ ধরনের অভিযোগ এসেছে, সেখানে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার অনুরোধ জানিয়েছেন। জম্মু ও কাশ্মীর স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের প্রধান নাসির খুইহামি একটি ভিডিও শেয়ার করেছেন। সেখানে দেখা যায়, উত্তরাখন্ড রাজ্যে উগ্র হিন্দুত্ববাদী গোষ্ঠী কাশ্মীরি মুসলিম শিক্ষার্থীদের রাজ্য ছেড়ে যেতে হুমকি দিচ্ছে। না হলে তাদের শারীরিকভাবে নির্যাতন করা হবে বলে ভয় দেখানো হয়। নাসির খুইহামি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, পরিস্থিতি জটিল এবং গভীর উদ্বেগজনক হয়ে উঠছে। এরই মধ্যে হিমাচল প্রদেশের কাংরা জেলার কাঠঘরের (ইন্দোরা) আর্নি ইউনিভার্সিটি থেকে উৎকণ্ঠিত কাশ্মীরি শিক্ষার্থীদের ফোন পেয়েছি। তারা উগ্রপন্থী ও চরমপন্থী গোষ্ঠীর হাতে হয়রানি, গালিগালাজ ও শারীরিক হামলা শিকার হচ্ছেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিশ্ববাজারে তেলের দামে বড় লাফ, ধস নেমেছে শেয়ার বাজারে ডার্ক ওয়েবে মিলছে টেলিটকের তথ্য রাষ্ট্রপতির হার্টে ব্লক শনাক্ত, বসানো হয়েছে রিং যুদ্ধ শেষ হলেই কমবে মুদ্রাস্ফীতি, তেলের বাজার হবে নিম্নমুখী: ট্রাম্প ভরসার মানুষই ভয়ংকর! বেসরকারি খাতে কয়লা বিক্রির সিদ্ধান্ত জাতীয় পেনশন স্কিমে ৩২ মাসে যুক্ত হয়েছে ৩.৭৭ লাখ মানুষ, জমা ২৫৫ কোটি ১৬ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠানের ওপর আরব আমিরাতের নিষেধাজ্ঞা ভিসা আবেদনকারীদের জন্য নতুন নির্দেশনা সারা দেশে টানা ৫ দিন ভারি বৃষ্টির আভাস ঈদযাত্রার অগ্রিম টিকিট নিয়ে রেলওয়ের জরুরি বার্তা ‘একটু বিস্কুট দে ভাই, ক্ষুধা লাগছে’ মায়ানমার সীমান্তে নতুন অস্বস্তি: বাংলাদেশের সার্বভৌমত্বের ওপর আঘাত, আরাকান নেতার বিতর্কিত মানচিত্র ঘিরে উদ্বেগ আলুটিলা পাহাড় ইসলামীকরণ: পর্যটন স্থানে জমি দখলের করে ধর্মীয় স্থাপনা নির্মাণ; জেলা প্রশাসকের সায় যশোরে পিস্তল, গুলি ও গাঁজাসহ যুবদলের সাধারণ সম্পাদক আটক নিষেধাজ্ঞায় কর্মহীন সাতক্ষীরার লাখো জেলে, পরিবার নিয়ে দুর্ভোগে বরগুনায় ছাত্রলীগ নেতার পিতাকে পিটিয়ে হত্যা ২০২৬-২৭ অর্থবছরের বাজেটঃ আসন্ন বাজেটে মোটরসাইকেল ও ব্যাটারিচালিত অটোরিকশায় অগ্রিম আয়করের প্রস্তাব রাজবন্দির মুক্তির দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রাজপথ কাঁপিয়ে ছাত্রলীগের মহড়া ড. ইউনুস সরকারকে ‘শিশু খুনি’ আখ্যা দিলেন ইমি