কাশ্মীরে ভারতীয় সেনা ও বিদ্রোহীদের ব্যাপক গোলাগুলি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৪ এপ্রিল, ২০২৫

কাশ্মীরে ভারতীয় সেনা ও বিদ্রোহীদের ব্যাপক গোলাগুলি

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৪ এপ্রিল, ২০২৫ |
ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের কুলগ্রামে ভারতীয় সেনা ও বিদ্রোহীদের মধ্যে ব্যাপক গোলাগুলি চলছে। সংবাদমাধ্যম এনডিটিভি বুধবার রাতে এ তথ্য জানিয়েছে। তারা বলেছে, পেহেলগামে গতকাল ২৬ পর্যটককে হত্যার পর আজ সন্ধ্যায় কুলগ্রামে সেনা ও সশস্ত্র বিদ্রোহীদের মধ্যে লড়াই শুরু হয়। এ সময় দুই বিদ্রোহী ভারতে প্রবেশের চেষ্টার সময় সেনাদের গুলিতে নিহত হয়। এরপর সেখানে বন্দুকযুদ্ধ শুরু হয়। বাংলাদেশ সময় রাত ৯টা পর্যন্ত লড়াই চলছিল বলে জানিয়েছে এনডিটিভি। এদিকে ভারতীয় অপর সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস নিরাপত্তা সূত্রের বরাতে জানিয়েছে, গতকালের হামলায় অন্তত সাতজন জড়িত ছিলেন। যার মধ্যে চার থেকে পাঁচজন পাকিস্তানের। যারা উর্দুতে কথা বলছিলেন বলে দাবি করেছেন তারা। এ ব্যাপারে একটি সূত্র বলেছেন, যে

উর্দুতে তারা কথা বলেছেন সেটি পাকিস্তানের নির্দিষ্ট এলাকায় বলা হয়। অন্তত দুজন স্থানীয় (কাশ্মীরের) বিদ্রোহী তাদের সহায়তা করেছে বলে ধারণা করা হচ্ছে। তবে তারা কাশ্মীরের কোন অংশের লোক সেটি আমরা এখনো জানতে পারিনি। এর আগে দ্য রেসিসটেন্ট ফ্রন্ট (টিআরএফ) নামে একটি সশস্ত্র গোষ্ঠী ভয়াবহ এ হামলার দায় স্বীকার করে সামাজিক মাধ্যমে পোস্ট দেয়। সশস্ত্র এ গোষ্ঠীটির উত্থান হয় ২০১৯ সালে। তবে কাশ্মীরে হামলার একদিন পর জানানো প্রতিক্রিয়ায় পাকিস্তান বলেছে, এ হামলার সঙ্গে তারা জড়িত নয়। দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ স্থানীয় সংবাদমাধ্যমকে বলেন, এর সঙ্গে পাকিস্তানের কোনো সংযোগ নেই। ভারতের কথিত রাজ্যগুলোতে— নাগাল্যান্ড থেকে কাশ্মীর, ছত্রিশগড়ে, মণিপুরে এবং দক্ষিণে বিদ্রোহ চলছে। এগুলো বিদেশি

কোনো দেশের হস্তক্ষেপ নয়, স্থানীয় বিদ্রোহ। ভারত অভিযোগ করে থাকে তাদের নিয়ন্ত্রিত কাশ্মীর অংশে যেসব হামলা হয় সেগুলোতে পাকিস্তানের মদদ থাকে। তবে পাক প্রতিরক্ষামন্ত্রী বলেছেন, গতকাল যে হামলা হয়েছে সেটি সেখানকার সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হিন্দুত্ববাদীদের অত্যাচারের ফল। তিনি বলেন, এ বিদ্রোহীরা তাদের অধিকার চাচ্ছে। হিন্দুত্ববাদীরা সংখ্যালঘু, খ্রিষ্টান, বৌদ্ধ, মুসলিমদের ওপর অত্যাচার চালাচ্ছে। আর মানুষ এর প্রতিক্রিয়া দেখাচ্ছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
দলীয় পদ নেই, মামলাও নেই; শুধু আওয়ামী লীগ করার অভিযোগে যশোরে কলেজ অধ্যক্ষ গ্রেপ্তার সংসদে ইসলামী ব্যাংক দখল সংক্রান্ত আলোচনায় মনক্ষুণ্ন ইআবা নেতা গাজী আতাউর নতুন প্রেমে পড়েছেন প্রভা? হাম উপসর্গে ৮ জনের মৃত্যু মমতাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাওয়া সায়নী ঘোষ এবার বিদ্রোহী শিবিরে যেসব কারণে খালাস পেলেন ক্রিকেটার নাসির ও তার স্ত্রী তামিমা বিশ্বকাপে প্রথম মুখোমুখি হতে পারেন মেসি-রোনালদো সাইবার সুরক্ষা আইনে কন্টেন্ট অপসারণসহ যেসব বড় পরিবর্তন আসছে আ.লীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার কিশোরীকে ধর্ষণ-হত্যার জেরে আসামির বাড়িতে আগুন, নিহত ৩ জনই প্রতিবেশী বয়স, লিগ ও তারকার হিসাব-নিকাশে বিশ্বকাপের চিত্র যেমন তরুণ প্রজন্মের নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রেখে, তারপরেই আমি অবসর নেব – দৃপ্ত শপথ শেখ হাসিনা’র আপিলের সুযোগ শেষ, ত্রুটিপূর্ণ বিচারিক প্রক্রিয়ায় প্রশ্ন রেখেই রায় কার্যকরের পথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল! ২১ বছর পর ওয়ানডে-তে অস্ট্রেলিয়া বধ কক্সবাজারে মা ও স্কুল পড়ুয়া মেয়েকে ১০ জন মিলে গণধর্ষণ, আইসিইউতে কিশোরী হারাম পণ্যে আরোপিত হালাল ট্যাক্স — উচ্চাভিলাষী বাজেটে রাজস্ব আদায়ে মরিয়া সরকার ধর্ষণের শিকার নারীরা কেন নীরব থাকেন? বাংলাদেশে ছাত্র নিপীড়নঃ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উচ্চশিক্ষার স্বপ্ন-কে হত্যা নোয়াখালীতে মিছিলকারী আওয়ামী লীগ কর্মীকে গুলি- বিএনপি-জামাইয়াতের আওয়ামীলীগ নিধনের নীলনকশা ১৯৭০ বিশ্বকাপ ফাইনালের স্মৃতিচারণ করলেন কিংবদন্তি ব্রাজিলিয়ান রিভেলিনো