আগৈলঝাড়ায় গুলিতে তরুণ নিহত, দুটি মামলা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৩ এপ্রিল, ২০২৫
     ৫:০৬ পূর্বাহ্ণ

আগৈলঝাড়ায় গুলিতে তরুণ নিহত, দুটি মামলা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৩ এপ্রিল, ২০২৫ | ৫:০৬ 107 ভিউ
বরিশালের আগৈলঝাড়ায় র‌্যাবের মাদকবিরোধী অভিযানে গুলিতে মাদক ব্যবসায়ী নিহত, র‌্যাব সদস্যসহ তিনজন আহত হয়েছেন। এ ঘটনায় মঙ্গলবার বিকালে র‌্যাব-৮-এর ডিএডি শেখ রিয়াজুল ইসলাম বাদী হয়ে আগৈলঝাড়া থানায় পৃথক দুটি মামলা করেছেন। মামলায় পলাতক দুজন এবং আজ্ঞাতনামা ১৫ জনকে আসামি করা হয়েছে। সরেজনি দেখা যায়, ঘটনার পর থেকে ওই এলাকার ব্যবসা প্রতিষ্ঠানগুলো বন্ধ রয়েছে। আহত ও নিহতের বাড়িতে কোনো পুরুষ নেই। নিহত সিয়াম মোল্লার চাচাতো বোন কলেজছাত্রী মীম আক্তার বলেন, সিয়াম কারফা আইডিয়াল কলেজে এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী ছিল। সোমবার সিয়াম সারা দিন ঘরেই ছিল। বিকালে রাকিবকে নিয়ে বের হওয়ার পর আমরা এ দুর্ঘটনার সংবাদ পাই। সিয়ামের মা জোসনা বেগম ছেলের শোকে

অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। রাকিব মোল্লার সহপাঠী আলী হোসেন বলেন, আমরা সাহেবের হাট মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় বারপাইকা কেন্দ্রে পরীক্ষা দিচ্ছি। সোমবার রাকিব আর আমি একই সঙ্গে পরীক্ষা দিয়ে বাড়ি ফিরেছি। সন্ধ্যায় শুনি রাকিব গুলিবিদ্ধ হয়েছে। র‌্যাবের মাদক অভিযানে গুলির ঘটনায় মঙ্গলবার বিকালে র‌্যাব-৮-এর ডিএডি শেখ রিয়াজুল ইসলাম বাদী হয়ে সরকারি কাজে বাধা ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আগৈলঝাড়া থানায় পৃথক দুটি মামলা করেছেন। আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. অলিউল ইসলাম বলেন, মামলার আসমিদের গ্রেফতারের জন্য অভিযান চলছে। র‌্যাব-৮-এর ডিএডি শেখ রিয়াজুল ইসলাম বলেন, র‌্যাবের সাদা পোশাকধারী সদস্যরা সোমবার সন্ধ্যা পৌনে ৬টায় আগৈলঝাড়া উপজেলার দক্ষিণ মোল্লা পাড়ায় মাদক উদ্ধার অভিযান

চালায়। এ সময় উজিরপুর উপজেলার বাহেরঘাট গ্রামের রিপন মোল্লার ছেলে মাদক ব্যবসায়ী সিয়াম মোল্লা, খালেক মোল্লার ছেলে মাদক ব্যবসায়ী রাকিব মোল্লার নেতৃত্বে হামলা চালিয়ে কুপিয়ে ও পিটিয়ে র‌্যাব সদস্য ওপেল মাহামুদ রাজিব ও আরিফুল ইসলাম সাকিবকে আহত করে। এ সময় র‌্যাব সদস্যরা আÍরক্ষার্থে পালটা গুলি চালালে মাদক ব্যবসায়ী সিয়াম ও রাকিব গুলিবিদ্ধ হয়। তাদের গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক সিয়ামকে মৃত ঘোষণা করেন। রাকিবকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
স্বাধিকার আন্দোলনের অগ্নিঝরা মার্চঃ ৫ মার্চ ১৯৭১- টঙ্গীতে শ্রমিক হত্যাকাণ্ড ও বিক্ষোভ ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি ও বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার বাণী ফলের বাজারে নেই লাগাম, বিক্রেতারা যে যার ইচ্ছেমত হাঁকছেন দাম ‘হেয়ার কাট’ বাতিলের দাবিতে পাঁচ একীভূত ব্যাংকের গ্রাহকদের বিক্ষোভ, বাংলাদেশ ব্যাংক ঘেরাও বাংলাদেশের মতো অস্ট্রেলিয়াতেও উগ্রবাদী ইসলামপন্থী হিযবুত তাহরীরকে নিষিদ্ধ ঘোষণা ফাইনালে ‘আরও একটি’ বড় ইনিংস খেলতে মুখিয়ে স্যামসন ঐতিহাসিক ৭ই মার্চ এবং একজন হতদরিদ্র পঙ্গু ‘মনোয়ারা বিবি’ নেপালের ‘অভ্যুত্থানকারী’ যুবকরা ক্ষমতার কাছাকাছি, বাংলাদেশী আন্দোলনকারীরা কেন ব্যর্থ? কুবি শিক্ষকককে অপহরণের পর নির্যাতন চালিয়ে বিকাশ-এটিএমের টাকা উত্তোলন নিখোঁজের ১২ ঘণ্টা পর খাল থেকে স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, ‘অদৃশ্য শক্তির ডাক’- দাবি বেতন ৪৯ হাজার টাকা, নিজের ও স্ত্রীর নামে গড়েছেন অর্ধশত কোটি টাকার সম্পদের পাহাড় জামায়াত নেতার নেতৃত্বে সিলেটে সরকারি রাস্তার বিপুল পরিমাণ ইট লুটপাট: ৬ জন আটক বনমোরগ উদ্ধারের পর বনে ‘দেশি মোরগ’ অবমুক্ত করলেন বন কর্মকর্তা, খেয়ে ফেলার অভিযোগ রাষ্ট্রপতি: হাজারো প্রাণের বিনিময়ে আবার গণতন্ত্রের ধারায় ফিরে এসেছে বাংলাদেশ স্ত্রীকে দামি জুতা কিনে দিতে না পারা যুবকের আত্মহননের চেষ্টার ভুয়া গল্প অন্তর্জালে, প্রকৃত ঘটনা যা জানা গেল বাধা ও শর্ত উপেক্ষা করেই জোয়াহেরুল ইসলামের জানাজায় মানুষের ঢল আওয়ামী লীগ প্রসঙ্গে রুমিন ফারহানা সমন্বয়ক জিনিয়ার ‘অন্ধকার জগৎ’: তরুণীদের নেশা করিয়ে পাঠানো হতো পুলিশ কর্মকর্তার কাছে! যশোরে পৈশাচিকতা: ছাত্রলীগ নেতা জাহিদের ৭৫ বছর বয়সী বৃদ্ধা মায়ের পায়ের রগ কাটল দুর্বৃত্তরা নেতাকর্মীদের মুক্তি না দিলে প্রত্যক্ষ আন্দোলনের হুঁশিয়ারি চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের