ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
মায়ানমার সীমান্তে নতুন অস্বস্তি: বাংলাদেশের সার্বভৌমত্বের ওপর আঘাত, আরাকান নেতার বিতর্কিত মানচিত্র ঘিরে উদ্বেগ
আলুটিলা পাহাড় ইসলামীকরণ: পর্যটন স্থানে জমি দখলের করে ধর্মীয় স্থাপনা নির্মাণ; জেলা প্রশাসকের সায়
নিষেধাজ্ঞায় কর্মহীন সাতক্ষীরার লাখো জেলে, পরিবার নিয়ে দুর্ভোগে
চট্টগ্রামে বেপরোয়া শিবির-সাজ্জাদের বাহিনী: ২৪ ঘণ্টার মধ্যে ৫০ লাখ টাকা না দিলে শরীর ঝাঁজরা করে দেওয়ার হুমকি
প্রতিকূলতার মাঝেও সাধারণ মানুষের পাশে চট্টগ্রাম ছাত্রলীগ: কৃষকের ধান কেটে ঘরে তুলে দিলেন নেতাকর্মীরা
গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যার ঘটনায় আটক ২
বাঁশখালীতে কৃষকের ধান কেটে মাড়াই করে ঘরে তুলে দিয়ে প্রশংসায় ভাসছেন ছাত্রলীগের নেতাকর্মীরা
নান্দাইলে হাজতিদের জন্য ব্যতিক্রমী উদ্যোগ
ময়মনসিংহের নান্দাইল মডেল থানায় হাজতিদের বই পড়ানোর মাধ্যমে জীবনমান আলোকিত করতে ব্যতিক্রমী উদ্যোগ ‘বই কর্নার’-এর উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (২২ এপ্রিল) নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার সারমিনা সাত্তার তার নিজ উদ্যোগে হাজতিদের জন্য থানায় এই বই কর্নারের উদ্বোধন করেন।
স্বল্প সময়ের হাজতিরা যাতে বিভিন্ন দুশ্চিন্তায় না পড়ে, সেজন্য মূল্যবান সময়টুকু বই পড়ার মাধ্যমে কাটিয়ে নিজেকে সমাজে ভালোভাবে গড়ে তোলার উৎসাহ জোগাতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান ইউএনও সারমিনা সাত্তার।
তিনি বলেন, একমাত্র বই মানুষের জীবনকে আলোকিত করতে পারে। বইয়ের একটি ভালো বাক্যই বদলে দিতে পারে একটি জীবন। এখানে ধর্মীয় গ্রন্থসহ বিভিন্ন ধরনের শিক্ষণীয় বই রয়েছে। আশা করি, এটি তাদের জীবনে
কিছুটা হলেও কাজে লাগবে। বই কর্নারের উদ্বোধনের সময় নান্দাইল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ফয়জুর রহমান, নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আনোয়ার হোসেনসহ সাংবাদিক ও সুধীজন উপস্থিত ছিলেন। এ সময় বই পড়া আন্দোলন নান্দাইলের পক্ষ থেকে ৫ হাজার টাকা মূল্যের বিভিন্ন ধরনের বই ‘বই কর্নারে’ দেওয়ার ঘোষণা দেওয়া হয়। নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আনোয়ার হোসেন ইউএনওর এরকম ব্যতিক্রমী উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, এ উদ্যোগটি বিভিন্ন উপজেলার থানাগুলোতে নতুন দিগন্তের সূচনা করবে। জীবনমান উন্নয়নে বই পড়ার কোনো বিকল্প নেই।