লেবাননে বিস্ফোরণে তিন সেনা নিহত – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২১ এপ্রিল, ২০২৫

লেবাননে বিস্ফোরণে তিন সেনা নিহত

ডেস্ক নিউজ
আপডেটঃ ২১ এপ্রিল, ২০২৫ |
দক্ষিণ লেবাননে সেনাবাহিনীর একটি গাড়িতে গোলাবারুদ বিস্ফোরণে তিন লেবানিজ সেনা নিহত হয়েছেন। রোববার (২০ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছে দেশটির সেনাবাহিনী। খবর আনাদোলু এজেন্সির। এক সামরিক বিবৃতিতে বলা হয়েছে, নাবাতিহ প্রদেশের ব্রাইকেহ এলাকায় বিস্ফোরণে বেশ কয়েকজন বেসামরিক ব্যক্তিও আহত হয়েছেন। সেনাবাহিনী জানিয়েছে, গোলাবারুদ স্থানান্তরের সময় বিস্ফোরণটি ঘটে। বিস্ফোরণের কারণ নির্ধারণের জন্য বিশেষায়িত ইউনিটগুলি তদন্ত শুরু করেছে। অস্ত্রের প্রকৃতি বা বিস্ফোরণটি দুর্ঘটনাজনিত নাকি কোনও বাহ্যিক কারণের সাথে যুক্ত তা সম্পর্কে তাৎক্ষণিকভাবে আর কোনও বিবরণ প্রকাশ করা হয়নি। ইসরাইলের সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে লেবাননের সেনাবাহিনী দক্ষিণে তার উপস্থিতি সম্প্রসারণ অব্যাহত রাখার সময় এই বিস্ফোরণের ঘটনা ঘটলো। লেবাননের দৈনিক আন-নাহারের মতে, ব্রাইকেহ-ক্সাইবেহ সড়কে বিস্ফোরণটি ঘটে।

যার ফলে ইসরাইলি সামরিক অভিযান থেকে অবশিষ্ট গোলাবারুদ বোঝাই একটি সামরিক গাড়িতে আগুন ধরে যায়। সংবাদপত্রটি জানিয়েছেম বিস্ফোরণে তিন সেনা নিহত এবং আরও সাতজন আহত হয়েছে। গত বছরের নভেম্বর মাস থেকে ইসরাইল ও লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর মধ্যে একটি ভঙ্গুর যুদ্ধবিরতি কার্যকর রয়েছে। এর মধ্যে লেবানন কর্তৃপক্ষ ২,৭৬৩ টিরও বেশি ইসরাইলি যুদ্ধবিরতি লঙ্ঘনের খবর দিয়েছে, যার মধ্যে কমপক্ষে ১৯৩ জন নিহত এবং ৪৮৫ জন আহত হয়েছে। যুদ্ধবিরতি চুক্তির অধীনে, ২৬ জানুয়ারির মধ্যে ইসরাইলের দক্ষিণ লেবানন থেকে সম্পূর্ণরূপে সেনা প্রত্যাহার করার কথা ছিল। কিন্তু ইসরাইল তা মেনে নিতে অস্বীকৃতি জানানোর পর সময়সীমা ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো হয়। এটি এখনও পাঁচটি সীমান্ত চৌকিতে সামরিক

উপস্থিতি বজায় রেখেছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
সেমিতে আর্জেন্টিনা-ইংল্যান্ড লড়াইয়ে রেফারির দায়িত্ব পেলেন যিনি বিশ্বকাপ থেকে বিদায় নিয়ে রাজকীয় জুয়ার আসরে নেইমার! আজ রাতেই শুরু সেমির মহারণ, লড়বে স্পেন-ফ্রান্স এমসি কলেজ ছাত্রাবাসে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, একজনের মৃত্যুদণ্ড এবার ঢাকা বোর্ড ঘেরাও করলো শিক্ষার্থীরা ভারত-নেপাল সীমান্তে আটক মার্কিন নাগরিক, পরিচয় নিয়ে রহস্য! শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে টাঙ্গাইলে মহাসড়ক অবরোধ, দেড় ঘণ্টা যান চলাচল বন্ধ বৃষ্টিতে পরীক্ষা নেওয়ায় শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে সাইন্সল্যাবে অবরোধ শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে যশোরে শিক্ষার্থীদের বিক্ষোভ কক্সবাজারে বন্যা ও পাহাড়ধসে মৃতের সংখ্যা বেড়ে ৩৩ এইচএসসি পরীক্ষা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানালো আন্তঃশিক্ষা বোর্ড হুথিদের অভিযোগের তির এবার সৌদির দিকে! বৃষ্টি নিয়ে আবারও দুঃসংবাদ দিলো আবহাওয়া অফিস ফেসবুক-ইনস্টাগ্রামের ‘আসক্তিকর ডিজাইন’ বদলাতে কড়া নির্দেশ ইইউ’র বিশ্ববাজারে আবারও স্বর্ণের দামে বড় পতন, দেশে ভরি কত? বৃষ্টির দিনে এইচএসসি পরীক্ষায় অনুপস্থিত সাড়ে ১৯ হাজার পরিক্ষার্থী মালয়েশিয়ায় বয়লার বিস্ফোরণে বাংলাদেশি শ্রমিক নিহত সেমিফাইনালের আগে আর্জেন্টাইন শিবিরে ইনজুরি শঙ্কা বিশ্বকাপে ফিফার তালিকা থেকে বাদ পড়া রেফারির রহস্যজনক মৃত্যু বিশ্বকাপে ইংল্যান্ডকেই চ্যাম্পিয়ন দেখতে চায় ট্রাম্প প্রশাসন