হাতিরঝিলে যুবদল নেতা গুলিবিদ্ধ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২১ এপ্রিল, ২০২৫

হাতিরঝিলে যুবদল নেতা গুলিবিদ্ধ

ডেস্ক নিউজ
আপডেটঃ ২১ এপ্রিল, ২০২৫ |
রাজধানীর হাতিরঝিল এলাকায় দুর্বৃত্তের গুলিতে যুবদলের ওয়ার্ড পর্যায়ের এক কর্মী আহত হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার রাত পৌনে ১২টার দিকে হাতিরঝিল মোড়ল গলিতে। আহত আরিফ সরদার (৩৫) ৩৬ নম্বর ওয়ার্ড যুবদলের কর্মী। হাতিরঝিল থানার উপপরিদর্শক (এসআই) মো. রাসেল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাতে তারা খবর পান মোড়ল গলিতে এক যুবক রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তারা ওই যুবককে উদ্ধার করে আহত অবস্থায় ঢাকা মেডিকেলে নিয়ে যান। চিকিৎসকরা জানিয়েছেন, গুলিটি যুবকের মাথায় ঢুকে কপাল দিয়ে বেরিয়ে গেছে। তার অবস্থা আশঙ্কাজনক। এসআই আরও জানান, আহত আরিফ সরদার হাতিরঝিল থানার ৩৬ নম্বর ওয়ার্ড যুবদলের

সদস্য এবং পেশায় ওয়ার্কশপের কর্মচারী। তবে কারা বা কী কারণে তাকে গুলি করেছে, তা এখনো জানা যায়নি। বিষয়টি তদন্তাধীন রয়েছে। আহত আরিফের গ্রামের বাড়ি মাদারীপুর জেলার শিবচর উপজেলার হোগলা বালিকান্দি গ্রামে। তার বাবার নাম গিয়াস উদ্দিন সরদার। বর্তমানে তিনি ডেমরা স্টাফ কোয়ার্টারে ভাড়া থাকেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
রাত পোহালেই ঈদ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি ও বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার শুভেচ্ছা দেশবাসীসহ বিশ্বের সব মুসলমানকে ঈদুল ফিতরের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর বাংলাদেশ ও বিশ্বের মুসলমানদের ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি ইসরাইলি অস্ত্র কারখানায় অগ্নিসংযোগ রাজধানীতে বখাটেদের ছুরিকাঘাতে স্কুলছাত্র খুন ইরান থেকে ঢাকার পথে ১৮৬ বাংলাদেশি ঈদের দিন কি বৃষ্টি হবে? তেলের দাম নিয়ে রাজনীতি বন্ধের আহ্বান মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ঐক্যের ডাক মোজতবা খামেনির, প্রস্তাব দিলেন পাকিস্তান-আফগানিস্তান যুদ্ধে মধ্যস্থতারও চীনে আল্ট্রা-ট্রেইল শিয়ামেনে অংশ নিলেন ইমামুর রহমান ইরানের বিপ্লবী গার্ডের মুখপাত্র জেনারেল নাঈনি নিহত মধ্যপ্রাচ্যের যুদ্ধে প্রাণ হারিয়েছে ৫ বাংলাদেশি: প্রতিমন্ত্রী রাত ১টার মধ্যে ১২ অঞ্চলে ৮০ কিমি বেগ ঝড়ের আভাস যুদ্ধবিরতি হলেই হরমুজে সহায়তা দেবে ৩ দেশ ঈদের ছুটিতে পদ্মা-যমুনা সেতুতে টোল আদায়ে নতুন রেকর্ড মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনায় জুমাতুল বিদা পালিত সৌদির সঙ্গে মিল রেখে দেশের বিভিন্ন জায়গায় ঈদ উদযাপন ব্রিটেনে বাংলাদেশিদের ঈদ উদযাপন, আনন্দ ভাগাভাগি শোলাকিয়া ঈদগাহের নিরাপত্তায় ১১০০ পুলিশ সদস্য