দ্বিকক্ষ আইনসভা নিয়ে যে প্রশ্ন তুললেন মারুফ কামাল – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২০ এপ্রিল, ২০২৫

দ্বিকক্ষ আইনসভা নিয়ে যে প্রশ্ন তুললেন মারুফ কামাল

ডেস্ক নিউজ
আপডেটঃ ২০ এপ্রিল, ২০২৫ |
ছাত্র-জনতার অভ্যুত্থানে গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর দায়িত্ব নেয় অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার। ছাত্র-জনতার দাবির মুখে রাষ্ট্র কাঠামো সংস্কারকে অগ্রাধিকার দেয় সরকার। এজন্য ছয়টি কমিশন গঠন করা হয়। ইউনূস সরকার গঠনের পর দ্বিকক্ষ আইনসভা প্রতিষ্ঠার দাবি জাতীয় দাবিতে পরিণত হয়েছে। রাষ্ট্রবিজ্ঞানী ও শিক্ষাবিদরা সাংবিধানিক সংস্কারের অন্যতম একটি গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা প্রবর্তনের বিষয়টি তুলে ধরছেন। এখন জনগণের মনে প্রশ্ন উঠতে পারে এককেন্দ্রিক সরকার ব্যবস্থায় দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা প্রযোজ্য কিনা এবং আমাদের দেশে এটি কেন দরকার? এ বিষয়ে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সাবেক প্রেস সচিব মারুফ কামাল খান নিজের মতামত

তুলে ধরেছেন। রোববার তিনি তার নিজের ফেসবুক পোস্টে বলেছেন, দ্বিকক্ষ আইনসভা প্রতিষ্ঠার জন্য রাজনৈতিক দলগুলোর স্পষ্ট বক্তব্য থাকা উচিত এবং একটি জাতীয় ঐকমত্যে পৌঁছা দরকার। ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন তিনি লিখেছেন, দ্বিকক্ষ বিশিষ্ট জাতীয় সংসদ হলে দুই কক্ষের জন্য দুজন সংসদ নেতা ও একজন প্রধানমন্ত্রী প্রয়োজন হবে। তখন এই তিনটি পদ কী একজনেই অধিকার করবেন? নাকি প্রধানমন্ত্রী নিম্নকক্ষেরও নেতা থাকবেন? নাকি তিন পদে আলাদা ব্যক্তি দায়িত্ব পাবেন? নাকি এসব ব্যাপারে সিদ্ধান্ত মেজরিটি পার্টির হাতে ছেড়ে দেওয়া হবে? তিনি আরও লিখেছেন, ওই তিনটি পদে যারা অধিষ্ঠিত হবেন তারা দলীয় প্রধান কিংবা দলের কোনো গুরুত্বপূর্ণ পদে থাকতে পারবেন কিনা। তিনটি পদেই সংসদের সংখ্যাগরিষ্ঠ সদস্যের আস্থাভাজন

ব্যক্তি আসীন হবার কথা। অনাস্থা প্রস্তাব উত্থাপন ছাড়াই সেই সংখ্যাগরিষ্ঠতা সংসদ সদস্যদের ভোটে আনুষ্ঠানিকভাবে প্রমাণের সুস্পষ্ট বিধান সংবিধানে থাকা উচিত কিনা। রাজনৈতিক দলগুলোর এসব ব্যাপারে স্পষ্ট বক্তব্য থাকা উচিত এবং একটি জাতীয় ঐকমত্যে পৌঁছা দরকার।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
তরুণ প্রজন্মের নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রেখে, তারপরেই আমি অবসর নেব – দৃপ্ত শপথ শেখ হাসিনা’র আপিলের সুযোগ শেষ, ত্রুটিপূর্ণ বিচারিক প্রক্রিয়ায় প্রশ্ন রেখেই রায় কার্যকরের পথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল! ২১ বছর পর ওয়ানডে-তে অস্ট্রেলিয়া বধ কক্সবাজারে মা ও স্কুল পড়ুয়া মেয়েকে ১০ জন মিলে গণধর্ষণ, আইসিইউতে কিশোরী হারাম পণ্যে আরোপিত হালাল ট্যাক্স — উচ্চাভিলাষী বাজেটে রাজস্ব আদায়ে মরিয়া সরকার ধর্ষণের শিকার নারীরা কেন নীরব থাকেন? বাংলাদেশে ছাত্র নিপীড়নঃ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উচ্চশিক্ষার স্বপ্ন-কে হত্যা নোয়াখালীতে মিছিলকারী আওয়ামী লীগ কর্মীকে গুলি- বিএনপি-জামাইয়াতের আওয়ামীলীগ নিধনের নীলনকশা ১৯৭০ বিশ্বকাপ ফাইনালের স্মৃতিচারণ করলেন কিংবদন্তি ব্রাজিলিয়ান রিভেলিনো অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ার সামনে টাইগাররা শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের লোভে ৭ ব্যাংকে জিম্মি শিক্ষকদের সারাজীবনের সঞ্চয় “বাংলাদেশি শিক্ষার্থীদের স্বপ্ন ও আশা- আকাঙ্ক্ষা যেভাবে গুঁড়িয়ে দেওয়া হয়েছে” – দ্যা ডিপ্লোম্যাট টেলিটক ও নগদ ‘কিনতে’ চায় বাংলালিংকের মূল কোম্পানি ভিওন! অভিযুক্তের বাড়িতে উত্তেজিত জনতার আগুন, নিহত ৩ হাসপাতালে অসুস্থ শিশুর মাকে ধর্ষণ ও ভিডিও ধারণ, অতঃপর… বাজেট: যেসব পণ্যের দাম কমতে পারে বাজেট: যেসব পণ্যের দাম বাড়তে পারে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয় বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন বাজেটে সরকারি চাকরিজীবীদের বেতন নিয়ে ইতিবাচক পদক্ষেপ