দিল্লি হামলায় শেখ হাসিনার নিন্দাঃ জঙ্গিবাদ ও আঞ্চলিক সন্ত্রাসবাদ এর বিরুদ্ধে দৃঢ় অবস্থানের ঘোষণা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১১ নভেম্বর, ২০২৫

দিল্লি হামলায় শেখ হাসিনার নিন্দাঃ জঙ্গিবাদ ও আঞ্চলিক সন্ত্রাসবাদ এর বিরুদ্ধে দৃঢ় অবস্থানের ঘোষণা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১১ নভেম্বর, ২০২৫ |
দিল্লি/ঢাকা, ১১ নভেম্বর ২০২৫: ভারতের রাজধানী দিল্লিতে সংঘটিত ভয়াবহ জঙ্গি-সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়ে আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক বিবৃতিতে বলেছেন, “এই উগ্রবাদী জঙ্গি-সন্ত্রাসীরা অসাম্প্রদায়িক, মানবিক ও কল্যাণমুখী রাষ্ট্র ব্যবস্থার মূলে আঘাত করে।” নিহতদের স্মরণে গভীর শোক, শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করে তিনি পাকিস্তানভিত্তিক জঙ্গি গোষ্ঠীগুলোকে বাংলাদেশসহ আঞ্চলিক দেশগুলোতে নেটওয়ার্ক বিস্তার করে শান্তি নষ্ট করার অভিযোগ করেছেন। বিবৃতিতে শেখ হাসিনা বলেন, “ভারতের রাজধানী দিল্লিতে যে ভয়াবহ জঙ্গি হামলা হয়েছে তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আধুনিক বিশ্বে উগ্র-জঙ্গিবাদী সন্ত্রাসের কোনো জায়গা নেই।” তিনি উল্লেখ করেন, “এই সন্ত্রাসী-জঙ্গিগোষ্ঠী বাংলাদেশ রাষ্ট্রকে ‘খোলনলচে বদলে ফেলেছে’ এবং বিভিন্ন দেশে

নেটওয়ার্ক বিস্তার করে ভারতে হামলা চালিয়ে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা নষ্ট করতে চায়। এই সন্ত্রাসীদের রুখে দিয়ে মানুষে মানুষে সম্পর্ক স্থাপনের মাধ্যমে দক্ষিণ এশীয় শান্তি ও স্থিতিশীলতা ধরে রাখতে হবে,” সন্ত্রাসবাদের বিরুদ্ধে আদর্শিক লড়াইয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতি আওয়ামী লীগের পূর্ণ সমর্থনের কথা পুনর্ব্যক্ত করে শেখ হাসিনা বলেন, “আমরা বিশ্বাস রাখি, বর্তমান বিশ্ব সভ্যতায় মানবতাবিরোধী এ ধরনের জঘন্য অপরাধের কোনো জায়গা এবং ক্ষমা নেই। সন্ত্রাসবাদের ভিত্তিভূমি যেখানেই হোক না কেন—তা সমূলে উৎপাটন করতে হবে।” তিনি বাংলাদেশসহ বিভিন্ন দেশে এই জঙ্গি গোষ্ঠীকে মদদদাতাদেরও “মানবতার শত্রু” আখ্যায়িত করে চরম ঘৃণা প্রকাশ করেন। বিবৃতিতে তিনি আরও বলেন, “আমরা ভারতের জনগণের পাশে আছি এবং সন্ত্রাসের বিরুদ্ধে

এই লড়াইয়ে ভারতকে সর্বাত্মক সহযোগিতা করার প্রত্যয় ব্যক্ত করছি। সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে আমাদের দৃঢ় অবস্থান।” তিনি বিশ্বাস করেন, “এই সন্ত্রাসী-জঙ্গিগোষ্ঠীর পরাজয়ের মধ্য দিয়ে ন্যায়বিচার ও মানবাধিকার সমুন্নত হবে এবং পৃথিবী আরও নিরাপদ হয়ে উঠবে।” বিবৃতির শেষে শেখ হাসিনা স্লোগান দেন: “জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, সন্ত্রাসবাদ নিপাত যাক, মানবতা মুক্তি পাক।” এই বিবৃতি প্রকাশের পর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেন, “বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীর এই সমর্থন আমাদের শক্তি যোগাবে। সন্ত্রাসবাদের বিরুদ্ধে দক্ষিণ এশিয়ায় ঐক্যবদ্ধ লড়াই জরুরি।” বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের মুখপাত্র দিল্লির এই হামলার বিষয়ে শেষ খবর পাওয়া পর্যন্ত কোনো মন্তব্য করেনি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নরওয়ে ম্যাচের আগে ব্রাজিলের বড় ধাক্কা: ইনজুরিতে পাকেতা গভীর রাতে নারীসহ আপত্তিকর অবস্থায় আটক যুবদল সভাপতিকে উত্তম-মধ্যম, দল থেকেও বহিষ্কার মার্কিন চুক্তি ও স্বার্থরক্ষায় সাধারণ মানুষের নাভিশ্বাস: আন্তর্জাতিক বাজার দরের চেয়ে উচ্চমূল্যে গম আমদানির অনুমোদন জুনে সারাদেশে ৩৩৩ নারী-কন্যাশিশু নির্যাতিত: শীর্ষে ধর্ষণ ও ধর্ষণ-সংশ্লিষ্ট সহিংসতা সম্পত্তির বিরোধ থেকে ব্যক্তিগত দ্বন্দ্ব, উচিৎ শিক্ষা দিতে সবার নামে জুলাই মামলা: আছেন ভূমিমন্ত্রী জাবেদসহ আওয়ামী নেতারাও বিধবা নারীর টাকা নিয়ে উধাও ইসলামী বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী সমন্বয়ক বাঁধন “আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করা আমি সমর্থন করি না”, সাক্ষাৎকারে এম সাখাওয়াত হোসেন শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন বিএনপির হজম করা কঠিন হবে, অকল্পনীয় অনেক ব্যাপার ঘটতে পারে: সাবির মুস্তাফা দরিদ্র ছাত্রের বরাদ্দ সাইকেল নাতনিকে, ধরা পড়ে ফেরত জামায়াত নেতার: ছাগল-ফুটবল-সেলাই মেশিনও লোপাট মবসন্ত্রাস ও চাঁদাবাজিতে হাসনাতই সেরা: অনুসন্ধানে উঠে এলো মুখোশের আড়ালের চিত্র এই সংসদ একটি পরাশক্তির মধ্যস্থতায় গড়ে ওঠা আন্ডারস্ট্যান্ডিংয়ের সংসদ: জমিয়ত নেতা ইউসুফী বান্দরবানে কেএনএফ ক্যাম্পে সেনা-জেএসএস যৌথ হামলা, রক্তক্ষয়ী সংঘর্ষে ৪ সেনা নিহতের দাবি সাংবাদিক এনায়েত শাওনকে হুমকি, নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের গভীর উদ্বেগ ও নিন্দা হাজারীবাগে বাথরুমের সিলিংয়ে থানা লুটের শটগান: ভাড়াটিয়াদের বিষয়ে খোঁজ নিচ্ছে পুলিশ পোশাক খাতে বেড়েই চলেছে সংকট: আরও এক কারখানা বন্ধ, ঈদের পরে লাখো শ্রমিক ছাঁটাই চবিতে মধ্যরাতে ছাত্রদল ও ব্রাহ্মণবাড়িয়ার ছাত্রদের মারামারিতে প্রক্টর লাঞ্ছিত, সাংবাদিক হেনস্তা চট্টগ্রামে প্রকাশ্য দিবালোকে পিঠে গুলি করে যুবককে হত্যা, ধোঁয়াশায় পুলিশ “জুলাই আন্দোলন আমার জীবনের সবচেয়ে বাজে সিদ্ধান্ত!”—সমন্বয়কের তীব্র অনুশোচনা ১ লাখ টাকা চাঁদা না দেওয়ায় পটিয়ায় ব্যবসায়ীকে কুপিয়ে জখম জুনে ৮ মাসের সর্বনিম্ন রেমিট্যান্স, অর্থবছরে প্রবৃদ্ধি ১৭.৩ শতাংশ