সীমান্তে বাংলাদেশিদের নিরাপত্তায় সামরিক পদক্ষেপ চায় জামায়াত – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৯ এপ্রিল, ২০২৫

সীমান্তে বাংলাদেশিদের নিরাপত্তায় সামরিক পদক্ষেপ চায় জামায়াত

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৯ এপ্রিল, ২০২৫ |
সীমান্তে বাংলাদেশি নাগরিকদের জানমালের নিরাপত্তায় উপযুক্ত কূটনৈতিক ও সামরিক পদক্ষেপ নিতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শনিবার এক বিবৃতিতে এ দাবি জানান জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। গত ১৬ এপ্রিল লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলায় ভারতীয় বিএসএফের গুলিতে বাংলাদেশি কৃষক হাসিবুল ইসলাম নিহত হওয়ার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এই বিবৃতি দেন তিনি। বিবৃতিতে গোলাম পরওয়ার বলেন, ‘গত ১৬ এপ্রিল লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার সিংগামারী ইউনিয়ন সীমান্তে ভারতীয় বিএসএফের গুলিতে বাংলাদেশি কৃষক হাসিবুল ইসলাম নিহত হওয়ার ঘটনার আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। নিহত কৃষক হাসিবুল ইসলামের পরিবারের লোকেরা জানিয়েছে যে, হাসিবুল ইসলাম গত

১৬ এপ্রিল বুধবার গরুর জন্য তার নিজের জমিতে ঘাস কাটতে গেলে বিএসএফ বাংলাদেশে ঢুকে তাকে গুলি করে আহত করে। আহত অবস্থায় বিএসএফ তাকে টেনেহিঁচড়ে ওপারে নিয়ে রাইফেল দিয়ে পিটিয়ে নির্মমভাবে হত্যা করেছে। ১৭ এপ্রিল রাত ১১টায় বিএসএফ হাসিবুল ইসলামের বাবার কাছে তার লাশ হস্তান্তর করেছে।’ বিবৃতিতে তিনি বলেন, ‘অপরদিকে গত ১৮ এপ্রিল লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার বাউড়া ইউনিয়নের জমগ্রাম ডাংগার পার থেকে বাংলাদেশি যুবক আজিজুর রহমানকে ১০-১২ জন ভারতীয় নাগরিক ধরে নিয়ে কাঁটাতারের সঙ্গে বেঁধে তার ওপর অমানবিক নির্যাতন চালায়। এসব ঘটনায় হাতীবান্ধা ও পাটগ্রাম সীমান্তে জনগণের মধ্যে তীব্র উত্তেজনা ও উদ্বেগ বিরাজ করছে। সীমান্ত এলাকার জনগণের মধ্যে এক ভীতিকর

অবস্থা বিরাজ করছে। কৃষকরা সীমান্ত এলাকায় তাদের জমিতে কাজ করতে যেতে ভয় পাচ্ছে, তারা নিরাপত্তা হীনতায় ভুগছে।’ গোলাম পরওয়ার আরও বলেন, ‘বাংলাদেশ সীমান্ত ভারতীয়দের এ ধরনের হত্যা, জুলুম, নির্যাতন দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের অন্তরায়। ভারতীয়দের এ ধরনের অমানবিক আচরণের কারণেই সীমান্তে হত্যা ও ধরপাকর বন্ধ হচ্ছে না। সীমান্তে ভারতীয় বিএসএফ কর্তৃক বাংলাদেশিদের হত্যা এবং সব গর্হিত আচরণ বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করার জন্য আমরা ভারত সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি। সেই সঙ্গে সীমান্তে বাংলাদেশি নাগরিকদের জানমালের নিরাপত্তা বিধানের লক্ষ্যে উপযুক্ত কূটনৈতিক ও সামরিক পদক্ষেপ গ্রহণ করার জন্য আমরা বাংলাদেশ সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি।’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ইউটিউবে আসছে দৃষ্টিনন্দন ফিচার মেসিকে নিয়েই কেপ ভার্দের বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা রাজধানীতে একদিনে গ্রেপ্তার ৪২৪ ভোটার হওয়ার সময় বাড়ল লক্ষ্যমাত্রা ছাড়িয়ে ব্যাংক থেকে সরকারের ঋণ দাঁড়াল ১ লাখ ৩১ হাজার কোটি টাকায় ‘বিবেক কাজ করেনি’, এইচএসসি পরীক্ষা চলাকালে বিদ্যালয়ে মদ্যপান-মাতলামির পর প্রধান শিক্ষকের ভাষ্য শেখ হাসিনা সরকারের স্থাপিত ঘোড়াশাল-পলাশ সার কারখানায় প্রথম বছরেই মুনাফা ২৩৩ কোটি টাকা সরকারের দাবি ‘ছাড় দেওয়া হয়েছে’, কিন্তু বাজারে কমেনি নিত্যপণ্যের দাম: ওষ্ঠাগত সাধারণ মানুষের প্রাণ লক্ষ্যমাত্রা থেকে ৭ বিলিয়ন ডলার পিছিয়ে শেষ হলো রপ্তানির বছর রোনালদো ও রামোসের গোলে ক্রোয়েশিয়াকে হারিয়ে শেষ ষোলোতে পর্তুগাল “জুলাই আন্দোলন পরিকল্পিত ডিজাইন ছিল, যেখানে স্নাইপার ব্যবহার করা হয়েছে”— বিএনপির সাংসদ নিলোফার চৌধুরী মনি “প্রতিটি ফোঁটা রক্তের হিসেব নিতে হবে, সেইভাবে প্রস্তুত হও”— নিপীড়িত নেতাকর্মীদের উদ্দেশ্যে শেখ হাসিনা গ্যাসের অভাবে বন্ধ ৫৫০ কারখানা, ঝুলে আছে নতুন ১৮০০ আবেদন রাঙামাটিতে ৩ হাজার ইয়াবাসহ গণ অধিকার পরিষদের জেলা সহসভাপতি গ্রেপ্তার মাদক সিন্ডিকেটের হোতাকে ছাড়াতে থানায় যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতারা জাবিতে গোপনে ছাত্রীদের ছবি তুলতে গিয়ে ধৃত যুবদল নেতা মুচলেকায় মুক্ত, গাড়ি থেকে উদ্ধার মাদক গ্যাস সংকটে বিপর্যস্ত জামালপুর অর্থনৈতিক অঞ্চল: ২০ কোটি ডলারের বিনিয়োগ ঝুঁকিতে আর্জেন্টিনা বনাম কেপ ভার্দে: কিছু জরুরি তথ্য ‘দেশে এখন পক্ষ দুটি- মুক্তিযুদ্ধের পক্ষে অথবা বিপক্ষে’, অবস্থান স্পষ্ট করার আহ্বান মিথিলা ফারজানার ‘মৃত্যুর ভয় দেখিয়ে লাভ নেই, গাজীপুরে শেখ হাসিনার আইন চলবে’