কুয়েতে মসজিদ ও নামাজের সময় নিয়ে নতুন নির্দেশনা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৯ এপ্রিল, ২০২৫

কুয়েতে মসজিদ ও নামাজের সময় নিয়ে নতুন নির্দেশনা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৯ এপ্রিল, ২০২৫ |
মসজিদ ও নামাজের সময় নিয়ে নতুন নির্দেশনা জারি করেছে কুয়েতের ইসলাম ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।এতে মসজিদের ইমামদের নামাজের সময় কমানো, মসজিদের মূল অংশ বন্ধ রাখার জন্য বলা হয়েছে। গ্রীষ্মে বিদ্যুতের ব্যবহার বেড়ে যাওয়ায় কুয়েতের সব মসজিদের জন্য নতুন কিছু নির্দেশনা জারি করেছে দেশটির ইসলাম ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। কুয়েতের বিদ্যুৎ, পানি ও নবায়নযোগ্য জ্বালানি মন্ত্রণালয়ের অনুরোধের পরিপ্রেক্ষিতে ইসলাম ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এ নির্দেশনা দিয়েছে। এছাড়া কুয়েতের ছয়টি বিভাগের মসজিদগুলোতে নির্দিষ্ট সময়ের জন্য বিদ্যুৎ সরবরাহ বন্ধও রাখা হবে বলে গালফ নিউজের খবরে বলা হয়েছে। নতুন নির্দেশ অনুযায়ী, পাঁচ ওয়াক্ত নামাজেই মসজিদের মূল অংশ বন্ধ রাখতে বলা হয়েছে। মুসল্লিরা মূল জায়গার বদলে মসজিদের

বাহিরের অংশে নামাজ পড়বেন। মসজিদের মূল বা ভেতরের অংশ শুধুমাত্র জুমার নামাজের সময় খোলা হবে। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে ভেতরের অংশের এসির তাপমাত্রা ২২ ডিগ্রিতে রাখতে হবে। অপরদিকে মসজিদের বাইরের অংশে যদি এসি থাকে তাহলে সেগুলোর তাপমাত্র ২৫ ডিগ্রিতে রাখতে হবে। এছাড়া বেশিরভাগ মসজিদে নারীদের নামাজের স্থানটি বন্ধ থাকবে। শুধুমাত্র ধর্মীয় কাজের সময় এই অংশটি খোলা রাখা যাবে। অপরদিকে নামাজের সময় কমাতে ইমাম ও মুয়াজ্জিনদের দেওয়া নির্দেশনায় বলা হয়েছে, আজান দেওয়ার পর যত দ্রুত সম্ভব নামাজ শুরু করতে হবে। বিশেষ করে জোহর ও আসরে এটি করতে হবে। এছাড়া নামাজও দীর্ঘ করা থেকে বিরত থাকতে হবে। এসবের বাইরেও মসজিদগুলোতে জোহরের নামাজের ৩০ মিনিট পর থেকে

আসর নামাজ শুরুর ১৫ মিনিট আগ পর্যন্ত বিদ্যুৎ সংযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন করা হবে। অর্থাৎ এই সময়টায় ব্ল্যাকআউটের অধীনে থাকবে ধর্মীয় স্থাপনাগুলো।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
গাঁজা সেবন না করলে নাসীরুদ্দীন পাটওয়ারী হওয়া যায় না: রাশেদ খাঁন আগামী বছর এসএসসি-এইচএসসি পরীক্ষার সম্ভাব্য সময় জানালো মন্ত্রণালয় কোরবানির পশুর চামড়ার মূল্য নির্ধারণ করলো সরকার রণক্ষেত্র সুনামগঞ্জ, নিহত বিএনপি কর্মী–আহত ৪০ নির্বাচনের পর বিধানসভাতেও থালাপতি ম্যাজিক, বিরোধী শিবিরে ভাঙন ইরানে ৯ বার ভূমিকম্প! নারায়ণগঞ্জে বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে ‘গ্যাস বিস্ফোরণে দগ্ধ ১২ নতুন পে স্কেলের সম্ভাব্য বেতন গ্রেড প্রকাশ মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবক নিহত যৌতুক মামলায় আত্মসমর্পন কনটেন্ট ক্রিয়েটর রাহির ‘কনট্রাক্ট ম্যারেজ’র সেন্সর বাতিল রাজধানীতে বিকালেই রাতের অন্ধকার হাম ও উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু চীনা নিষেধাজ্ঞা এড়িয়ে নতুন নামে ট্রাম্পের সঙ্গে বেইজিং সফরে রুবিও কুয়েতে ইরানের বিপ্লবী গার্ডের ৪ সদস্য আটক স্বাস্থ্য পরীক্ষার পর বাড়ি ফিরলেন সোনিয়া গান্ধী সশস্ত্র হামলায় মণিপুরে ৩ চার্চ নেতা নিহত আ.লীগ নেত্রী জাহানারা গ্রেফতার বিশ্ববাজারে তেলের দাম কমল সুখবর পেলেন শান্ত-নাহিদরা