শাহজাদপুরে যুবদল কর্মীকে হত্যার অভিযোগ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৯ এপ্রিল, ২০২৫

শাহজাদপুরে যুবদল কর্মীকে হত্যার অভিযোগ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৯ এপ্রিল, ২০২৫ |
সিরাজগঞ্জের শাহজাদপুরে আজমীর হোসেন বিপুল (৪০) নামের এক যুবদলকর্মীকে কুপিয়ে ও পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। মৃতের পরিবারের দাবি, বাড়ি নিয়ে পূর্ব বিরোধ ও নদীপাড়ে মাচালপাতাকে কেন্দ্র করে প্রতিপক্ষের লোকজন তাক হত্যা করেছে। শুক্রবার রাত সাড়ে ৭ টার দিকে উপজেলার পৌর সদরের রামবাড়ি মহল্লায় ঘটনা ঘটে। মৃত বিপুল রামবাড়ি মহল্লার মৃত মাজেদ শেখের ছেলে। তিনি যুবদলের রাজনীতির সঙ্গে যুক্ত ছিল বলে জানা গেছে। মৃতের বড়ভাই নুরুজ্জামান জানান, বাড়ি নিয়ে পূর্ব বিরোধ ও বাড়ির সামনের নদীপাড়ে বাঁশের মাচালপাতাকে কেন্দ্র করে একই এলাকার মোকছেদ আলী ওরফে বগা মেম্বারের ছেলে শহিদুল ইসলামের সঙ্গে ঝামেলা ছিল বিপুলের। শুক্রবার রাতে শহিদুলের নেতৃত্বে ২০ থেকে ২৫ জনের একটি দল

দেশীয় অস্ত্র নিয়ে বিপুলের ওপর হামলা চালায়। তারা বাড়ির গেটের সামনেই বিপুলকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করে। এ সময় তার চিৎকারে বাড়ির ভেতর থেকে ছুটে আসেন ভাই নুরুজ্জামান, তার ছেলে আরফিন, মা নবীয়া খাতুন, বিপুলের স্ত্রী আমিনা খাতুন ও ছেলে আরমান। তাদেরও মারধর করে হামলাকারীরা। পরে তারা চলে গেলে আহতদের উদ্ধার করে প্রথমে শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে বিপুলের অবস্থার অবনতি হলে তাকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১০টার দিকে বিপুল মারা যান। বিপুলের স্ত্রী আমিনা খাতুন বলেন, ‘স্বামীর চিৎকারে বাহিরে গিয়ে দেখি, খুনিরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কোপাচ্ছে। আমরা ঠেকানোর চেষ্টা করলে তারা

আমাদেরও মারধর করে। আমি আমার স্বামীর হত্যাকারীদের ফাঁসি চাই।’ বিপুলের মা নবীয়া খাতুন বলেন, ‘আমি ছুটে গিয়ে সবার হাতে-পায়ে ধরেছি। তারা আমার মাথায় লাঠি দিয়ে আঘাত করে ফেলে দিয়েছে। আমি আবার ছুটে গিয়ে হাতে-পায়ে ধরেছি। তারা আমার চোখের সামনেই আমার ছেলেকে কুপিয়ে ও পিটিয়ে রক্তাক্ত করে চলে গেল। আমি আমার ছেলে হত্যার বিচার চাই।’ এ বিষয়ে শাহজাদপুর থানার ওসি আসলাম আলী বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশের একটি দল। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করে থানায় আনা হয়েছে। লাশ সদর হাসপাতাল থেকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ শহীদ এম. মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’ উপজেলা যুবদলের সদস্য সচিব আব্দুল্লাহ আল

মাহমুদ বলেন, ‘নিহত বিপুল যুবদলের একজন কর্মী ছিল। প্রতিপক্ষের সঙ্গে পূর্ব বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে।’ অভিযোগের বিষয়ে শহিদুল ইসলামের মোবাইলে একাধিকবার কল করা হলেও তিনি তা রিসিভ করেননি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
‘খালেদা জিয়া ১ টাকা রেখে পুরো বেতন এতিমখানায় দান করে দিতেন’, জানালেন প্রেস সচিব বিতর্কিত রেফারিংয়ে রোমাঞ্চকর জয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা অন্য দেশ থেকে জ্বালানি কেনায় মার্কিন অবরোধ: বিদ্যুৎ বিপর্যয়ে অন্ধকারে ডুবল গোটা কিউবা আগস্টেই রূপপুরের পারমাণবিক বিদ্যুৎ যুক্ত হবে জাতীয় গ্রিডে, জানালেন মন্ত্রী দেশে একদিনে নতুন করে ডেঙ্গু আক্রান্ত ১৯৬, মোট আক্রান্ত ছাড়াল ৭ হাজার ৩০০ শিক্ষামন্ত্রী: দায়িত্বে পেয়েও পরিকল্পনার অনেক কিছুই বাস্তবায়ন করতে পারেননি আসিফ নজরুল হোটেল কেলেঙ্কারির পর এবার দরিদ্র চা দোকানির ২৫ হাজার টাকা বকেয়া এনসিপির দুই নেতার মুক্তিপণের টাকা নিতে এসে পুলিশি জালে ধরা এনসিপির ২ নেতা, ছাড়াতে থানায় মব- গ্রেপ্তার আরও ৩ শরীয়তপুরে সরকারি জমি দখল করে নির্মিত যুবদল নেতার ক্লাব গুঁড়িয়ে দিল ভ্রাম্যমাণ আদালত আধাসামরিক বাহিনীর জন্য অত্যাধুনিক অ্যাসল্ট রাইফেল ‘উগ্রম’ বানাল ভারত বাংলাদেশে আইনজীবীদের ওপর নিপীড়ন ও গণতান্ত্রিক অধিকারে হস্তক্ষেপ, বিশ্বের ১৬টি আইনজীবী সংস্থার নিন্দা-উদ্বেগ নড়াইলে জুলাই যোদ্ধাদের হত্যায় পুরস্কার ঘোষণা, আওয়ামী লীগ নেতাকর্মীদের দাবি ‘সাজানো’ নাটক “আজকের এই ককটেল বিষ্ফোরণ, বোমা বিস্ফোরণ প্রশাসনের সহযোগিতায় হয়েছে”- নাহিদ ইসলাম বছরে ৫ হাজার কোটি টাকার গ্যাস চুরি বিশ্বের সবচেয়ে কম বাসযোগ্য শহর ঢাকা আড়াল ভেঙে ক্যামেরার সামনে ফিরছেন বুবলী গাজীপুরে একই কারখানার ৭০ শ্রমিক অসুস্থ সরকারি হাসপাতালে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা দক্ষিণখানে দুই বছরের শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ ডিম্বাণু সংরক্ষণ ছিল নিজেকে দেওয়া সেরা উপহার: কৃতি