রুশ নাগরিকের মুক্তিতে হামাসের ভূমিকার প্রশংসা করলেন পুতিন – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৯ এপ্রিল, ২০২৫

রুশ নাগরিকের মুক্তিতে হামাসের ভূমিকার প্রশংসা করলেন পুতিন

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৯ এপ্রিল, ২০২৫ |
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গাজায় ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের হাতে আটক সব বন্দির মুক্তির জন্য সর্বাত্মক চেষ্টা চালানোর অঙ্গীকার করেছেন বলে বুধবার একটি প্রতিবেদনে জানিয়েছে আনাদোলু এজেন্সি। ক্রেমলিনে রুশ-ইসরাইলি দ্বৈত নাগরিক আলেক্সান্দার ট্রুফানোভ এবং তার পরিবারের সঙ্গে সাক্ষাতের সময় পুতিন বলেন, ফেব্রুয়ারিতে মুক্তি পাওয়া ট্রুফানোভের ক্ষেত্রে রাশিয়ার দীর্ঘদিনের ফিলিস্তিনি জনগণের সঙ্গে সম্পর্ক গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। পুতিন বলেন, ‘নিঃসন্দেহে, আমরা চেষ্টা চালিয়ে যাব যাতে এ ধরনের সফলতা বারবার অর্জিত হয়, যাতে যারা এখনো একই ধরনের দুঃখ-কষ্টে ভুগছে, তারা মুক্তি পায়।’ ট্রুফানোভকে মুক্তি দেওয়ার জন্য ফিলিস্তিনের হামাস গ্রুপের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে পুতিন বলেন, ‘আমাদের আহ্বানে সাড়া দিয়ে এ মানবিক কাজটি করায় হামাসের রাজনৈতিক নেতৃত্বকে ধন্যবাদ

জানাতে হবে — তোমাকে মুক্তি দেওয়া হয়েছে। আমি এ জন্য তোমাকে অভিনন্দন জানাই।’ তবে তিনি এ অঞ্চলের সামগ্রিক পরিস্থিতি নিয়ে কোনো রাজনৈতিক মন্তব্য করেননি। ইসরাইলের দাবি অনুযায়ী, গাজা উপত্যকায় এখনও ৫৯ জন বন্দি রয়েছেন, যাদের মধ্যে ২৪ জন জীবিত। অন্যদিকে, ইসরাইলি কারাগারে ৯,৫০০-র বেশি ফিলিস্তিনি বন্দি রয়েছে, যারা নির্যাতন, অনাহার ও চিকিৎসা অবহেলার শিকার হচ্ছেন। ফিলিস্তিনি মানবাধিকার সংস্থা ও গণমাধ্যমের তথ্য অনুযায়ী, এদের মধ্যে অনেকেই ইতোমধ্যে মারা গেছেন। ২০২৫ সালের ১৯ জানুয়ারি একটি যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তির আওতায় গাজার প্রতিরোধ যোদ্ধারা পর্যায়ক্রমে জীবিত ও মৃত ইসরাইলি বন্দিদের মুক্তি দিয়েছে এবং তার বিনিময়ে শত শত ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেওয়া হয়েছে। ২০২৩ সালের ৭ অক্টোবর

থেকে ইসরাইল অবরুদ্ধ গাজা উপত্যকায় গণহত্যা চালিয়ে যাচ্ছে। এ সময়ে ইসরাইলি হামলায় ১,৬৭,০০০-র বেশি ফিলিস্তিনি নারী ও শিশু নিহত ও আহত হয়েছে। ধ্বংসস্তূপের নিচে এখনো ১৪,০০০-র বেশি মানুষ নিখোঁজ রয়েছেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
গাঁজা সেবন না করলে নাসীরুদ্দীন পাটওয়ারী হওয়া যায় না: রাশেদ খাঁন আগামী বছর এসএসসি-এইচএসসি পরীক্ষার সম্ভাব্য সময় জানালো মন্ত্রণালয় কোরবানির পশুর চামড়ার মূল্য নির্ধারণ করলো সরকার রণক্ষেত্র সুনামগঞ্জ, নিহত বিএনপি কর্মী–আহত ৪০ নির্বাচনের পর বিধানসভাতেও থালাপতি ম্যাজিক, বিরোধী শিবিরে ভাঙন ইরানে ৯ বার ভূমিকম্প! নারায়ণগঞ্জে বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে ‘গ্যাস বিস্ফোরণে দগ্ধ ১২ নতুন পে স্কেলের সম্ভাব্য বেতন গ্রেড প্রকাশ মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবক নিহত যৌতুক মামলায় আত্মসমর্পন কনটেন্ট ক্রিয়েটর রাহির ‘কনট্রাক্ট ম্যারেজ’র সেন্সর বাতিল রাজধানীতে বিকালেই রাতের অন্ধকার হাম ও উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু চীনা নিষেধাজ্ঞা এড়িয়ে নতুন নামে ট্রাম্পের সঙ্গে বেইজিং সফরে রুবিও কুয়েতে ইরানের বিপ্লবী গার্ডের ৪ সদস্য আটক স্বাস্থ্য পরীক্ষার পর বাড়ি ফিরলেন সোনিয়া গান্ধী সশস্ত্র হামলায় মণিপুরে ৩ চার্চ নেতা নিহত আ.লীগ নেত্রী জাহানারা গ্রেফতার বিশ্ববাজারে তেলের দাম কমল সুখবর পেলেন শান্ত-নাহিদরা