দাবি না মানলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৯ এপ্রিল, ২০২৫
     ৯:২১ পূর্বাহ্ণ

দাবি না মানলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৯ এপ্রিল, ২০২৫ | ৯:২১ 91 ভিউ
ছয় দফা দাবি আদায় এবং আন্দোলন চলাকালে শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে দেশের সব পলিটেকনিক ইনস্টিটিউটে ‘কাফন মিছিল’ হয়েছে। শুক্রবার জুমার পর নিজ নিজ ক্যাম্পাস থেকে বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। এ সময় তারা অভিযোগ করেন, বারবার আশ্বাস দিয়েও দাবি মানছে না সরকার। আর বৈঠকের নামে শিক্ষার্থীদের সঙ্গে প্রতারণা করেছে শিক্ষা মন্ত্রণালয়। ফলে দাবি আদায় না হলে আরও কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে। জুমার নামাজের পর ‘কাফন মিছিল’ বের করেন ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। প্রতিষ্ঠানটির জামে মসজিদের সামনে থেকে শুরু হওয়া মিছিল তেজগাঁও এলাকার প্রধান সড়কে যায়। এরপর সাতরাস্তা মোড় ঘুরে পলিটেকনিক ইনস্টিটিউটের মূল ফটকে পৌঁছে। সেখানে কিছু সময়

অবস্থান করেন শিক্ষার্থীরা। পরে তারা ক্যাম্পাসের ভেতরে অবস্থান নেন। বিক্ষোভ মিছিলে অংশ নেওয়া শিক্ষার্থীদের মাথায় কাফনের কাপড় বাঁধা ছিল। কারও কারও পরনে ছিল কাফনের কাপড়। মিছিল থেকে নানা স্লোগান দেওয়া হয়। কারিগরি ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় প্রতিনিধি মাসফিক ইসলাম বলেন, ‘আমরা সচিবালয়ে বৈঠক করে ব্যবস্থা নিতে বলেছিলাম। কিন্তু সেসবের কোনো বাস্তবায়ন নেই। উপদেষ্টার আহ্বানে আমরা বৃহস্পতিবারের কর্মসূচি শিথিল করেছিলাম। কিন্তু বৈঠকে গিয়ে দেখি, শিক্ষা উপদেষ্টা নেই, সচিবও নেই। তাই আমরা এসি রুমের বৈঠক প্রত্যাখ্যান করলাম। দাবি আদায় না হলে কঠোর কর্মসূচিতে যাব।’ ছয় দফা দাবিতে বুধবার ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সড়ক, মহাসড়ক ও রেলপথ অবরোধ করেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। একদিন পর বৃহস্পতিবার সারা

দেশে ‘রেল ব্লকেড’ বা রেলপথ অবরোধ করার ঘোষণা দেন তারা। পরে আন্দোলনকারীদের পক্ষ থেকে জানানো হয়, বৃহস্পতিবার দুপুরে শিক্ষা উপদেষ্টার সঙ্গে তাদের বৈঠক আছে। বৈঠকের আগ পর্যন্ত রেল ব্লকেড কর্মসূচি শিথিল থাকবে। তবে শিক্ষা উপদেষ্টা চৌধুরী রফিকুল আবরার (সিআর আবরার) এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব খ ম কবিরুল ইসলাম মন্ত্রণালয়ে না থাকায় অতিরিক্ত সচিব (কারিগরি অনুবিভাগ) রেহানা ইয়াছমিনের সঙ্গে বৈঠক করে আন্দোলনকারী শিক্ষার্থীদের একটি প্রতিনিধিদল। দুপুর ১২টার দিকে বৈঠক শুরু হয়ে শেষ হয় বেলা ৩টায়। তবে ওই আলোচনায় সন্তুষ্ট হননি শিক্ষার্থীরা। ফলে তারা আন্দোলনের কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। ঘোষণার অংশ হিসাবে বৃহস্পতিবার সন্ধ্যায় দেশের সব পলিটেকনিক ইনস্টিটিউটে

মশাল মিছিল বের করেন তারা। ঘোষণা দেওয়া হয় শুক্রবার জুমার নামাজের পর সব পলিটেকনিক ইনস্টিটিউটে একযোগে কাফন মিছিল করার। পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসাবে এদিন জুমার নামাজের পর সব পলিটেকনিক ইনস্টিটিউটে কাফন মিছিল বের হয়। পলিটেকনিক শিক্ষার্থীদের ছয় দফা : পলিটেকনিক ইনস্টিটিউট শিক্ষার্থীদের ৬ দফা দাবি হলো-জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্র্যাফট ইনস্ট্রাক্টরদের ৩০ শতাংশ পদোন্নতি কোটা বাতিল, জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্র্যাফট ইনস্ট্রাক্টরদের পদোন্নতির রায় বাতিল, ক্র্যাফট ইনস্ট্রাক্টরদের পদবি পরিবর্তন, মামলার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের চাকরিচ্যুত, ২০২১ সালে নিয়োগপ্রাপ্ত ক্র্যাফট ইনস্ট্রাক্টরদের নিয়োগ বাতিল এবং বিতর্কিত নিয়োগবিধি অবিলম্বে সংশোধন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
Bangladesh Election 2026 — Mandate or Mystery? The Story of Invisible Ballots Behind an “Unprecedented” Election শরীয়তপুরে মিরপুর কলেজ ছাত্রলীগের সভাপতির বাড়িতে হামলা, বৃদ্ধ বাবাসহ আহত একাধিক সংস্কার নিয়ে আমি হতাশ: মাসদার হোসেন উন্নয়ন নেই, ঋণের রেকর্ড: ১৭ মাসেই সাড়ে ৪ লাখ কোটি টাকার দায় ‘বিনা অপরাধে ১৬ মাস কারাগারে বন্দি আমার স্বামী’: মুক্তির দাবিতে ব্যারিস্টার সুমনের স্ত্রীর আবেগঘন বার্তা ‘বাটোয়ারার নির্বাচন মেনে নিয়ে বিরোধিতার নাটক বন্ধ করেন’: মাহফুজ আলম বাংলাদেশের ১৩ তম সংসদীয় নির্বাচন সম্পর্কে ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক ডায়লগের (ISD) বিবৃতি Bangladesh Elections Were Free & Fair? New Report Flags Irregularities In 40% Seats, Raises Concerns ফ্যাসিস্ট ইউনূসের নির্বাচন নাটকঃ ভোটকেন্দ্রে ব্যালট ভর্তি বাক্স অরক্ষিত; উধাও প্রিসাইডিং অফিসার ও পোলিং এজেন্ট জাল ভোট, বুথ দখলসহ নির্বাচনে যেসব অনিয়ম পেয়েছে টিআইবি “আওয়ামী লীগ ফেরার কি আছে? আওয়ামী লীগের কর্মীরা দেশেই আছে।” – সজীব ওয়াজেদ জয় ছয়টি ব্যালট ভর্তি বাক্স সরিয়ে রেখে ফল প্রকাশ; নির্বাচনের চার দিন পর উদ্ধারে বিক্ষুব্ধ রংপুরবাসী, ইউএনও আটক ভোটার নেই, তবু ভোট পূর্ণ। মানুষ নেই, তবু ফলাফল প্রস্তুত।এটাই অবৈধ নির্বাচনের সবচেয়ে বড় প্রমাণ। No voters, yet ballots filled. No people, yet results prepared. What TIB’s Statistics Say: Was the 13th Parliamentary ২৬ লাখ ভারতীয়’ বহাল রেখেই কি বিদায় নিচ্ছেন আসিফ নজরুল? কারাগারে অসুস্থ মুন্নির ‘খোঁজ রাখছে না’ কেউ শেখ হাসিনা মাসে ৮ হাজার কোটি , ইউনুস মাসে ২৩ হাজার কোটি ঋণ নিয়েছে। শরীয়তপুরে মিরপুর কলেজ ছাত্রলীগের সভাপতির বাড়িতে হামলা, বৃদ্ধ বাবাসহ আহত একাধিক