পিএসজি ছাড়ার পর বার্সায় ফিরতে চেয়েছিলেন মেসি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৮ এপ্রিল, ২০২৫

পিএসজি ছাড়ার পর বার্সায় ফিরতে চেয়েছিলেন মেসি

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৮ এপ্রিল, ২০২৫ |
একটা সময় ভাবা হচ্ছিল, হয়ত বার্সেলোনার হয়েই ক্লাব ক্যারিয়ারের ইতি টানবেন লিওনেল মেসি। ‘ওয়ান ক্লাব ম্যান’ হয়ে দৃষ্টান্ত গড়বেন। তবে সে ভাবনা শেষ পর্যন্ত বাস্তবে রূপ নেয়নি। নানা নাটকীয়তার জেরে লিওনেল মেসির বার্সেলোনা অধ্যায় শেষ হয়েছে ২০২১ সালের আগস্টেই। পরে তিনি ফরাসি ক্লাব প্যারিস সেইন্ট জার্মেইতে (পিএসজি) যোগ দেন। তবে প্যারিসে মেসির সময়টা খুব স্বাচ্ছন্দ্যে গোল-অ্যাসিস্টের পসরা সাজালেও কোথাও গিয়ে সুর মিলছিল না। তাই প্যারিসে বছর দুয়েক কাটিয়ে মেসি পাড়ি জমিয়েছেন মার্কিন মুলুকে। এখন খেলছেন মেজর লিগ সকার (এমএলএস) ক্লাব ইন্টার মায়ামিতে। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে মেসি জানিয়েছেন, পিএসজি ছাড়ার পর বার্সায় ফিরে যেতে আগ্রহী ছিলেন তিনি। কিন্তু শেষ পর্যন্ত সেটা সম্ভব

না হওয়াতেই ইউরোপীয় ফুটবল অধ্যায়ের ইতি টানতে হয় তাকে। ‘সিম্পলি ফুটবল’কে দেওয়া সাক্ষাৎকারে মেসি বলেন, ‘আমার বার্সেলোনায় আবার যাওয়ার আগ্রহ ছিল। আমি অবশ্য সবসময় এই ক্লাব থেকে যা আশা করেছি তাই পেতাম। কিন্তু এটা (বার্সায় পুনরায় যাওয়া) সম্ভব ছিল না তখন। ’ ‘এরপর এটার (নতুন ক্লাবে যোগ দেওয়া) সিদ্ধান্ত আমার পরিবারের কাছে চলে যায়। তাছাড়া সেসময় বিশ্বকাপ জেতাটাও এই সিদ্ধান্তে বড় অবদান রেখেছিল। আমি ইউরোপের ক্লাবে আর যাব না, এই বিষয়ে পরিষ্কার ছিলাম তখন। এমনকি সেখানকার কোনো ক্লাবেই যাব না বলে সিদ্ধান্ত নিয়েছিলাম’-যোগ করেন বার্সেলোনার জার্সিতে সম্ভাব্য সব শিরোপা জয় করা মেসি। ইন্টার মায়ামিতে সময়টা মন্দ কাটছে না মেসির। ২০২৩ সালের জুলাইয়ে যোগ

দিয়ে এখন পর্যন্ত ক্লাবটির হয়ে জিতেছেন একটি করে লিগ কাপ ও সাপোর্টাস শিল্ড।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বালুচিস্তানের ‘স্বাধীনতা ঘোষণা’: ভাইরাল দাবি, তবে আন্তর্জাতিকভাবে অস্বীকৃত ও পাকিস্তানের প্রত্যাখ্যান ফ্রান্স-স্পেন মহাদ্বৈরথ: রেকর্ড আর রোমাঞ্চের সেমিফাইনাল ঢাকা ছাড়িয়ে রাজশাহীতেও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বোর্ড ঘেরাও রয়টার্সের প্রতিবেদন: মহাবিতর্ক নিয়ে যেভাবে সেমি’তে ‘ভার্জেন্টিনা’, ফুটবল সমর্থকদের আস্থাহীনতা পিটিয়ে সংসদ ভবনের সামনে আন্দোলনরত এইচএসসি পরীক্ষার্থীদের সরিয়ে দিল পুলিশ কক্সবাজারে বন্যা দুর্গত এলাকায় স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে ক্ষতিগ্রস্থ বেড়িবাঁধ মেরামত করলো নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ কর্মিরা জনতার ভিড় থেকে প্রধানমন্ত্রীর গাড়িবহরে ঢিল: ধোঁয়াশায় পুলিশ, স্থানীয়দের দাবি, ‘জনতা অতিষ্ট’ সংসদে শিক্ষামন্ত্রীর জবাবদিহি: এইচএসসি পদার্থবিজ্ঞানে প্রশ্নপত্রের ভুলের দায় স্বীকার, ৬ ও ৭ নম্বর প্রশ্নে পূর্ণমান দেয়ার প্রতিশ্রুতি এইচএসসি পরীক্ষার্থীদের ৫ ঘণ্টার আন্দোলনেই ঢাবি-তে সরকারের বিজিবি মোতায়েন ইউনূসসহ প্রধানমন্ত্রী তারেক রহমানের অভিবাসন চুক্তি ও আশ্বাস সত্ত্বেও থামছে না বাংলাদেশি আটক, মালয়শিয়ায় নতুন করে আটক ২৯০ জন এইচএসসি পরীক্ষার্থীদের আন্দোলনে অনড় শিক্ষামন্ত্রীঃ ‘কোন পদত্যাগ হবে না’, চট্টগ্রাম বাদে সব বোর্ডের পরীক্ষা অব্যাহত থাকবে বন্যা দুর্গত এলাকায় সরকারি সাহায্য না পৌঁছালেও খাদ্য সাহায্য নিয়ে পৌঁছেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা: রুটিন অনুযায়ী হবে পরীক্ষা, পর্যাপ্ত সময় নিয়ে কেন্দ্রে যান ‘তুমি কে আমি কে? ফার্মের মুরগি’ স্লোগানে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে এইচএসসি পরীক্ষার্থীদের সড়ক অবরোধ মার্কিন আগ্রাসন চললে কখনই খুলবে না হরমুজ প্রণালি: ইরান এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নপত্রে অসঙ্গতি, ৪ জনকে কারণ দর্শানোর নোটিশ ফের সংসদ ভবনের সামনে এইচএসসি পরীক্ষার্থীরা শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ হরমুজ প্রণালিতে ২০ শতাংশ শুল্ক আরোপের সিদ্ধান্ত থেকে পিছু হটলেন ট্রাম্প ‘ফার্মের মুরগি’ এই ছাত্ররা রাস্তায় নেমেছিল বলেই আপনি এখন শিক্ষামন্ত্রী