ইরান পারমাণবিক অস্ত্র তৈরির কাছাকাছি: আইএইএ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৭ এপ্রিল, ২০২৫

ইরান পারমাণবিক অস্ত্র তৈরির কাছাকাছি: আইএইএ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৭ এপ্রিল, ২০২৫ |
ইরান বিপজ্জনকভবে পারমাণবিক অস্ত্র তৈরির কাছাকাছি পৌঁছে গেছে বলে সতর্ক করেছে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা (আইএইএ)। জাতিসংঘের পর্যবেক্ষণ সংস্থার প্রধানের তেহরানে যাওয়ার কয়েক ঘন্টা আগে এমন বিস্ফোরক তথ্য সামনে আনলো আইএইএ। জাতিসংঘের পর্যবেক্ষণ সংস্থার প্রধান তার সফরে ইরানের সরকারি কর্মকর্তাদের সঙ্গে গোপন পারমাণবিক কর্মসূচির সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে আলোচনা করবেন। আইএইএ- এর প্রধান রাফায়েল গ্রোসি পারমাণবিক অস্ত্র তৈরিকে একটি ‘জিগস পাজল সমাধান’র সঙ্গে তুলনা করেছেন। তিনি বলেছেন, ‘ইরানের কাছে এখন সব কিছু আছে এবং শেষ পর্যন্ত সেগুলোকে একত্রিত করা সম্ভব হবে। ’ গ্রোসি ফরাসি সংবাদপত্র লে মন্ডেকে তেহরানের পারমাণবিক অস্ত্র তৈরির উচ্চাকাঙ্ক্ষা সম্পর্কে বলতে গিয়ে বলেন, ‘ইরান পারমাণবিক বোমা তৈরি থেকে খুব বেশি

দূরে নয়। ’ আইএইএ জাতিসংঘের একটি স্বায়ত্তশাসিত সংস্থা। সংস্থাটি বর্তমানে ২০১৫ সালের পারমাণবিক চুক্তির সঙ্গে ইরানের সম্মতি তদারকি করার দায়িত্বে রয়েছে। চুক্তিটি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রথমবার ক্ষমতায় আসার পর ভেঙে যায়। প্রসঙ্গত, ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে পরোক্ষ আলোচনা গত শনিবার ওমানে শুরু হয়েছে। আগামী শনিবার দ্বিতীয় দফায় এই আলোচনা চলবে। দ্বিতীয় দফার আলোচনার আগে মঙ্গলবার (১৫ এপ্রিল) এক এক্স (সাবেক টুইটার) পোস্টে উইটকফ বলেছেন, ট্রাম্প প্রশাসনের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছানোর জন্য ইরানকে তার ‘পারমাণবিক সমৃদ্ধকরণ এবং অস্ত্রায়ন কর্মসূচি বন্ধ করতে হবে’। তিনি লেখেন, ইরানের সঙ্গে চুক্তি কেবল তখনই হবে, যদি এটি ট্রাম্পের চুক্তি হয়।

যেকোনো চূড়ান্ত ব্যবস্থার জন্য মধ্যপ্রাচ্যে শান্তি, স্থিতিশীলতা এবং সমৃদ্ধির জন্য একটি কাঠামো তৈরি করতে হবে। ’ তিনি আরও লেখেন, ‘বিশ্বের জন্য এটি অপরিহার্য যে আমরা একটি কঠিন, ন্যায্য চুক্তি করবো, যা টেকসই হবে। প্রেসিডেন্ট ট্রাম্প আমাকে এটি করতে বলেছেন। ‘ ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি উইটকফের মন্তব্যকে ‘পরস্পরবিরোধী’ আলোচনার জন্য ‘অসহযোগী’ বলে অভিহিত করেছেন। তিনি সাংবাদিকদের বলেন, ‘আমরা আমেরিকান পক্ষ থেকে বিভিন্ন অবস্থান শুনেছি, যার মধ্যে কিছু পরস্পরবিরোধী। এগুলো সঠিক আলোচনা প্রক্রিয়ার জন্য সহায়ক না। ‘

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
গাঁজা সেবন না করলে নাসীরুদ্দীন পাটওয়ারী হওয়া যায় না: রাশেদ খাঁন আগামী বছর এসএসসি-এইচএসসি পরীক্ষার সম্ভাব্য সময় জানালো মন্ত্রণালয় কোরবানির পশুর চামড়ার মূল্য নির্ধারণ করলো সরকার রণক্ষেত্র সুনামগঞ্জ, নিহত বিএনপি কর্মী–আহত ৪০ নির্বাচনের পর বিধানসভাতেও থালাপতি ম্যাজিক, বিরোধী শিবিরে ভাঙন ইরানে ৯ বার ভূমিকম্প! নারায়ণগঞ্জে বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে ‘গ্যাস বিস্ফোরণে দগ্ধ ১২ নতুন পে স্কেলের সম্ভাব্য বেতন গ্রেড প্রকাশ মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবক নিহত যৌতুক মামলায় আত্মসমর্পন কনটেন্ট ক্রিয়েটর রাহির ‘কনট্রাক্ট ম্যারেজ’র সেন্সর বাতিল রাজধানীতে বিকালেই রাতের অন্ধকার হাম ও উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু চীনা নিষেধাজ্ঞা এড়িয়ে নতুন নামে ট্রাম্পের সঙ্গে বেইজিং সফরে রুবিও কুয়েতে ইরানের বিপ্লবী গার্ডের ৪ সদস্য আটক স্বাস্থ্য পরীক্ষার পর বাড়ি ফিরলেন সোনিয়া গান্ধী সশস্ত্র হামলায় মণিপুরে ৩ চার্চ নেতা নিহত আ.লীগ নেত্রী জাহানারা গ্রেফতার বিশ্ববাজারে তেলের দাম কমল সুখবর পেলেন শান্ত-নাহিদরা