এলডিপিতে যোগ দিচ্ছেন সাবেক সেনা কর্মকর্তা চৌধুরী হাসান সারওয়ার্দী – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৬ এপ্রিল, ২০২৫

এলডিপিতে যোগ দিচ্ছেন সাবেক সেনা কর্মকর্তা চৌধুরী হাসান সারওয়ার্দী

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৬ এপ্রিল, ২০২৫ |
লে. জেনারেল (অব.) ড. চৌধুরী হাসান সারওয়ার্দীর নেতৃত্বে সাবেক সামরিক কর্মকর্তা-আমলাসহ বিভিন্ন শ্রেণি-পেশার পাঁচ শতাধিক মানুষ লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপিতে যোগ দিচ্ছেন। এলডিপিতে সারওয়ার্দীকে সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম প্রেসিডিয়াম সদস্যের পদ দেওয়া হতে পারে। আগামী শনিবার রাজধানীর রমনার ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউটে এক অনুষ্ঠানের মাধ্যমে তারা এলডিপিতে যোগ দেবেন বলে নিশ্চিত করেছেন দলটির উপদেষ্টা মন্ডলীর সদস্য ও দপ্তর সম্পাদক অধ্যক্ষ মো. মাহবুবুর রহমান। তিনি জানান, যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এলডিপির প্রেসিডেন্ট ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম। সভাপতিত্ব করবেন মহাসচিব ড. রেদোয়ান আহমেদ। চৌধুরী হাসান সারওয়ার্দীর বাড়ি চট্টগ্রাম জেলায়। তিনি জাতীয় প্রতিরক্ষা কলেজের সাবেক কমান্ড্যান্ট ছিলেন। আর্মি ট্রেনিং অ্যান্ড ডক্ট্রাইন

কমান্ডের (এআরটিডিওসি) জিওসি হিসাবেও দায়িত্ব পালন করেন। সাভারে রানা প্লাজার উদ্ধার অভিযান পরিচালনায় সময় সারা দেশে ব্যাপক পরিচিতি পান চৌধুরী হাসান সারওয়ার্দী। দায়িত্ব পালন করেছেন পদাতিক ডিভিশনসহ সেনাসদরের নানা গুরুত্বপূর্ণ পদে। তিনি বাংলাদেশ মিলিটারি একাডেমির ব্যাটালিয়ন কমান্ডার, বাংলাদেশ রাইফেলসের পরিচালক অপারেশন ও বাংলাদেশ সেনাবাহিনীর সামরিক গোয়েন্দা পরিদপ্তরে পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
পর্তুগালে ট্রেনের ধাক্কায় এক বাংলাদেশি নিহত, আহত ৪ দেশের বাজারে কমল স্বর্ণের দাম এবার ভারতে বাড়ল জ্বালানি তেলের দাম বেড়েছে সবজি-ডিম-মুরগির দাম, ভোক্তার নাভিশ্বাস ডেবিট-ক্রেডিট কার্ড নিয়ে সতর্কবার্তা যুদ্ধের সময় ‘লুকিয়ে’ আমিরাত যান ইসরাইলের দুই গোয়েন্দা সংস্থার প্রধান চীন দেখে যারপরনাই মুগ্ধ ট্রাম্প চীন ছাড়লেন ট্রাম্প উপদেষ্টার কর্মকাণ্ডে উদ্বিগ্ন হয়ে ২০২৪ সালেই প্রশ্ন তুলেছিলাম: তাসনিম জারা ইয়ামালের হাতে ফিলিস্তিনের পতাকা, যা বললেন স্পেনের প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের তেল কিনতে পারে চীন, দাবি হোয়াইট হাউসের বিশ্বকাপ দর্শকদের জন্য ১৫ হাজার ডলারের ভিসা বন্ড শর্ত বাতিল করলো যুক্তরাষ্ট্র গর্ভপাতের ওষুধ ডাকযোগে সরবরাহ আপাতত চালু থাকবে যুক্তরাষ্ট্রে ফাতাহ-৪ ক্রুজ মিসাইলের সফল পরীক্ষা চালাল পাকিস্তান দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে উদ্ধার মা–মেয়ের লাশ ব্যাটারিচালিত ভ্যানে ওড়না পেঁচিয়ে শিক্ষিকার মৃত্যু বহুতল ভবন নির্মাণে বাধা, ২৬ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ দুই কোটি টাকার ডলারসহ লালমনিরহাটে যুবক গ্রেপ্তার আনুশকাকে নতুন রূপে দেখে অবাক সবাই ৯৯ অবৈধ অভিবাসীকে দেশে ফেরাল মালয়েশিয়া, তালিকায় বাংলাদেশিরাও