হঠাৎ বিসিবিতে দুদকের অনুসন্ধান – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৫ এপ্রিল, ২০২৫

হঠাৎ বিসিবিতে দুদকের অনুসন্ধান

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ এপ্রিল, ২০২৫ |
বাংলাদেশ ক্রিকেট বোর্ডে আজ অনুসন্ধান চালাতে পা রেখেছে দুর্নীতি দমন কমিশনের একটি ইউনিট। বাংলাদেশ প্রিমিয়ার লিগের টিকিট বিক্রিতে অনিয়ম ও দুর্নীতিসহ বিভিন্ন অভিযোগে এ অভিযান পরিচালনা করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) দুদকের ঢাকা কার্যালয় থেকে একটি বিশেষ টিম চলে যায় বিসিবিতে। এরপর বিসিবিতে তারা শুরু করেছেন এ অনুসন্ধান। মূলত পুরোনো নথিপত্র খতিয়ে দেখতেই এই অভিযান চলছে বলে জানা গেছে। বিষয়টি জানিয়েছেন সংস্থাটির জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম। দুদক জানিয়েছে কালোবাজারির মাধ্যমে টিকিট বিক্রির অভিযোগ আছে নিরাপত্তাকর্মীসহ সংশ্লিষ্ট বিভাগের বিরুদ্ধে। এবারের বিপিএলে টিকিট বিক্রি থেকে সব মিলিয়ে সোয়া ১৩ কোটি টাকা আয় করেছে বিসিবি। এর আগে বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনের

নামে তদন্তে নেমেছিল দুদক। হুন্ডির মাধ্যমে বিদেশে অর্থ পাচার এবং ক্রিকেট বোর্ডে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে বিপুল অর্থ সম্পদ অর্জনের অভিযোগ ছিল পাপনের বিরুদ্ধে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
তিন ঘণ্টা বসে পাঁচ লিটার তেল, এটাই বিএনপি সরকারের কৃষিনীতি কক্সবাজারে শিশু মৃত্যুর মিছিল, কিন্তু ঢাকায় কি সেটা টের পাচ্ছে কেউ? ‘আর কখনও বিচার চাইব না’ : যে দেশে বিচার চাওয়াই অপরাধ পুলিশ হত্যার বিচার চাই! ড. ইউনূসসহ অন্তর্বর্তী সরকারের সব উপদেষ্টার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে লিগ্যাল নোটিশ খালি তাক আর মন্ত্রণালয় ভরা অজুহাত : আন্তর্জাতিক বাজারের দোষ, দেশীয় ব্যর্থতার ঢাল অভিনেত্রীর মরদেহ উদ্ধার ফুটবলের এক ম্যাচেই ২৪ লাল কার্ড রানআউট নিয়ে বিতর্ক, ছুরিকাঘাতে নিহত ক্রিকেটার ব্র্যাক ব্যাংকে নিয়োগ, থাকছে না বয়সসীমা শিশুদের মধ্যে বাড়ছে হামের কাছাকাছি উপসর্গ, যা করণীয় চ্যাট না খুলেই অনলাইনে কে আছে দেখাবে এবার হোয়াটসঅ্যাপ ৬৪ বাংলাদেশিসহ ১২৭ বন্দিকে ফেরত পাঠালো মালয়েশিয়া জিডিপির প্রবৃদ্ধি ফের নিম্নমুখী যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান ইরানের যুদ্ধের মধ্যেও খার্গ দ্বীপ থেকে তেল রপ্তানি বেড়েছে ইরানের ‘আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে নিতে জাতিসংঘের চিঠি’ বিষয়টি নিয়ে যা জানা গেল ভোটার তালিকা সংশোধন বিল-২০২৬ পাস কতদিন চলবে যুদ্ধ, জানাল ইরানের সেনাবাহিনী নারী সেজে থাকা সেই ছাত্রদল নেতা বাস্তবে দেখতে কেমন, দেখুন ছবিতে সুকৌশলে বোতলজাত সয়াবিন উধাও করা হচ্ছে