যে ইস্যুতে মার্কিন কর্মকর্তাদের ভিসা বাতিল করলো চীন – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৪ এপ্রিল, ২০২৫

যে ইস্যুতে মার্কিন কর্মকর্তাদের ভিসা বাতিল করলো চীন

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৪ এপ্রিল, ২০২৫ |
তিব্বত ইস্যুতে "অশোভন আচরণে" যুক্তরাষ্ট্রের কিছু কর্মকর্তার বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা আরোপ করেছে চীন। সোমবার (১৩ এপ্রিল) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান বেইজিংয়ে নিয়মিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন। তিব্বতে বিদেশিদের প্রবেশ অধিকারের নীতিমালা নিয়ে কাজ করা চীনা কর্মকর্তাদের ওপর ওয়াশিংটন দু’সপ্তাহ আগে অতিরিক্ত ভিসা নিষেধাজ্ঞা জারি করে। যুক্তরাষ্ট্র অভিযোগ করেছে, তিব্বত ও এর আশপাশের এলাকাগুলোতে কূটনীতিক, সাংবাদিক ও আন্তর্জাতিক পর্যবেক্ষকদের প্রবেশে চীনা কমিউনিস্ট পার্টি বাধা দিচ্ছে। ওয়াশিংটন দাবি করেছে, এসব এলাকায় যুক্তরাষ্ট্রের কূটনীতিক ও নাগরিকদের "অবাধ প্রবেশাধিকার" নিশ্চিত করতে হবে। এর জবাবে চীন জানায়, তিব্বত সংক্রান্ত বিষয়াবলি তাদের "অভ্যন্তরীণ ব্যাপার", এবং মার্কিন ভিসা নিষেধাজ্ঞা "আন্তর্জাতিক আইন ও কূটনৈতিক শিষ্টাচার লঙ্ঘন করে।" মুখপাত্র

লিন জিয়ান বলেন, “তিব্বত উন্মুক্ত। চীন বিশ্বের যেকোনো বন্ধুভাবাপন্ন নাগরিককে তিব্বত ঘুরতে, ব্যবসা করতে ও ভ্রমণ করতে স্বাগত জানায়। তবে কোনো দেশ বা ব্যক্তি যদি মানবাধিকার, ধর্ম বা সংস্কৃতির নামে তিব্বতের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে, চীন তার বিরুদ্ধে কড়া অবস্থান নেবে।” সূত্র: রয়টার্স

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
সেই অভয়ার মা-কে নির্বাচনে প্রার্থী করল বিজেপি পন্টুন থেকে পদ্মায় তলিয়ে গেছে বাস, ২ জনের লাশ উদ্ধার তেল খুঁজতেই ‘তেল শেষ হয়ে যাচ্ছে’ ইরান যখনই চাইবে তখনই যুদ্ধ শেষ হবে: কর্মকর্তা পদ্মায় পানির ৯০ ফুট নিচে বাস, ঝড়-বৃষ্টিতে ব্যাহত উদ্ধারকাজ ইসরাইলের সামরিক স্থাপনায় ইরানের ব্যাপক হামলা পদ্মায় ডুবে যাওয়া বাস উদ্ধারে কাজ করছে ফেরি হামজা ট্রাম্পের ১৫ দফা প্রত্যাখ্যান করে যা চাইল ইরান ট্রাম্পের ১৫ দফার প্রস্তাব ‘ছুড়ে ফেলে দিল’ ইরান পদ্মায় পড়ে গেছে যাত্রীবাহী বাস, বহু হতাহতের শঙ্কা সৌদির তেল শোধনাগারে আবার ইরানের ব্যালিস্টিক মিসাইল হামলা দল থেকে বহিষ্কার নিয়ে মুখ খুললেন রুমিন ফারহানা রুহুল কুদ্দুস কাজলকে অ্যাটর্নি জেনারেল করে প্রজ্ঞাপন যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রস্তাব ইরানের কাছে পৌঁছে দিয়েছে পাকিস্তান কত ছিল ক্রীড়া প্রতিমন্ত্রীর জীবনের প্রথম ইনকাম, কীভাবে? টানা কমার পর ফের বাড়ল স্বর্ণের দাম পারমাণবিক অস্ত্র ইস্যুতে কড়া বক্তব্য কিমের ভক্সওয়াগেন গাড়ি কারখানায় ক্ষেপণাস্ত্র উৎপাদনের পরিকল্পনা ঢাকা-চট্টগ্রামসহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে ২ গেটম্যানের অবহেলায় কুমিল্লায় বাস-ট্রেনের সংঘর্ষ : র‌্যাব