আল্লাহর কাছে আর্জি, বাঙালি মুসলমানের তাকদির খুলে যাক, খুলে যাক বরকত ও রহমতের দুয়ার: আবু সাদিক – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৪ এপ্রিল, ২০২৫

আল্লাহর কাছে আর্জি, বাঙালি মুসলমানের তাকদির খুলে যাক, খুলে যাক বরকত ও রহমতের দুয়ার: আবু সাদিক

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৪ এপ্রিল, ২০২৫ |
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি আবু সাদিক (সাদিক কায়েম) পহেলা বৈশাখ উপলক্ষে এক মানবিক ও হৃদয়স্পর্শী বার্তা দিয়েছেন। সোমবার নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি ফসল কাটার মৌসুমে বাঙালি কৃষকের জীবনের বাস্তবতা ও তাদের ঈমানি মানসিকতার সঙ্গে বরকতের প্রার্থনা তুলে ধরেন। পোস্টে তিনি লিখেন, ‘‘বৈশাখে বাঙাল কৃষক ফসল ঘরে তোলে, শোকর করে আল্লাহর। এই সময়ে হয় পূর্বের ঋণ পরিশোধ, নয়া বছরের ন্যায্য শুরু। বৃষ্টির জন্য তাঁদের আকুলপ্রাণ দোয়া ও নতুন চাষের প্রস্তুতি- এ যেন তাঁদের ঈমান ও পরিশ্রমের মেলবন্ধন।’’ পহেলা বৈশাখকে ঘিরে তিনি আল্লাহর দরবারে একটি গুরুত্বপূর্ণ প্রার্থনা উত্থাপন করেন। লেখেন, “আল্লাহর কাছে আর্জি,

সবার তাকদির খুলে যাক, খুলে যাক বরকত ও রহমতের দুয়ার।” তার এই বার্তায় যেমন রয়েছে বাঙালি সংস্কৃতি ও কৃষিজীবনের প্রতি সহানুভূতি, তেমনি প্রতিফলিত হয়েছে একজন ঈমানদার ব্যক্তির বরকতময় ভবিষ্যতের প্রত্যাশা। বাঙালি মুসলমানের বৈশাখ যেন শুধু নতুন বছরের সূচনা নয়, বরং তা যেন হয়ে ওঠে নতুন তাওবা, নতুন শোকর এবং বরকতের নতুন দুয়ার উন্মোচনের মাহেন্দ্রক্ষণ- আবু সাদিকের এই বার্তায় তা-ই যেন পরিপূর্ণভাবে প্রতিফলিত হয়।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ইউটিউবে আসছে দৃষ্টিনন্দন ফিচার মেসিকে নিয়েই কেপ ভার্দের বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা রাজধানীতে একদিনে গ্রেপ্তার ৪২৪ ভোটার হওয়ার সময় বাড়ল লক্ষ্যমাত্রা ছাড়িয়ে ব্যাংক থেকে সরকারের ঋণ দাঁড়াল ১ লাখ ৩১ হাজার কোটি টাকায় ‘বিবেক কাজ করেনি’, এইচএসসি পরীক্ষা চলাকালে বিদ্যালয়ে মদ্যপান-মাতলামির পর প্রধান শিক্ষকের ভাষ্য শেখ হাসিনা সরকারের স্থাপিত ঘোড়াশাল-পলাশ সার কারখানায় প্রথম বছরেই মুনাফা ২৩৩ কোটি টাকা সরকারের দাবি ‘ছাড় দেওয়া হয়েছে’, কিন্তু বাজারে কমেনি নিত্যপণ্যের দাম: ওষ্ঠাগত সাধারণ মানুষের প্রাণ লক্ষ্যমাত্রা থেকে ৭ বিলিয়ন ডলার পিছিয়ে শেষ হলো রপ্তানির বছর রোনালদো ও রামোসের গোলে ক্রোয়েশিয়াকে হারিয়ে শেষ ষোলোতে পর্তুগাল “জুলাই আন্দোলন পরিকল্পিত ডিজাইন ছিল, যেখানে স্নাইপার ব্যবহার করা হয়েছে”— বিএনপির সাংসদ নিলোফার চৌধুরী মনি “প্রতিটি ফোঁটা রক্তের হিসেব নিতে হবে, সেইভাবে প্রস্তুত হও”— নিপীড়িত নেতাকর্মীদের উদ্দেশ্যে শেখ হাসিনা গ্যাসের অভাবে বন্ধ ৫৫০ কারখানা, ঝুলে আছে নতুন ১৮০০ আবেদন রাঙামাটিতে ৩ হাজার ইয়াবাসহ গণ অধিকার পরিষদের জেলা সহসভাপতি গ্রেপ্তার মাদক সিন্ডিকেটের হোতাকে ছাড়াতে থানায় যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতারা জাবিতে গোপনে ছাত্রীদের ছবি তুলতে গিয়ে ধৃত যুবদল নেতা মুচলেকায় মুক্ত, গাড়ি থেকে উদ্ধার মাদক গ্যাস সংকটে বিপর্যস্ত জামালপুর অর্থনৈতিক অঞ্চল: ২০ কোটি ডলারের বিনিয়োগ ঝুঁকিতে আর্জেন্টিনা বনাম কেপ ভার্দে: কিছু জরুরি তথ্য ‘দেশে এখন পক্ষ দুটি- মুক্তিযুদ্ধের পক্ষে অথবা বিপক্ষে’, অবস্থান স্পষ্ট করার আহ্বান মিথিলা ফারজানার ‘মৃত্যুর ভয় দেখিয়ে লাভ নেই, গাজীপুরে শেখ হাসিনার আইন চলবে’