‘অশোভন’ মন্তব্যের জেরে ৪ ম্যাচ নিষিদ্ধ হৃদয় – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৩ এপ্রিল, ২০২৫

‘অশোভন’ মন্তব্যের জেরে ৪ ম্যাচ নিষিদ্ধ হৃদয়

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৩ এপ্রিল, ২০২৫ |
শুরুতে আম্পায়ারদের সঙ্গে বাকবিতণ্ডা এবং পরে সংবাদমাধ্যমের সামনে আম্পায়ারদের তীব্র সমালোচনা করার দায়ে ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) দল মোহামেডানের অধিনায়ক তাওহিদ হৃদয়কে ৪ ম্যাচ নিষিদ্ধ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মোহামেডানের নিয়মিত অধিনায়ক তামিম ইকবাল হৃদরোগে আক্রান্ত হয়ে টুর্নামেন্ট থেকে ছিটকে গেলে নেতৃত্ব পান হৃদয়। শনিবারের (১২ এপ্রিল) ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনীকে হারিয়ে শিরোপার দৌড়ে বেশ খানিকটা এগিয়েও গেছে মোহামেডান। কিন্তু সে ম্যাচে আম্পায়ারদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ানোয় তাকে এক ম্যাচের নিষেধাজ্ঞা দেওয়া হয়। পাশাপাশি চারটি ডিমেরিট পয়েন্টও দেওয়া হয় তাকে। কিন্তু ঘটনা সেখানেই থামেনি। ম্যাচ শেষে সংবাদমাধ্যমে হৃদয় ফের আম্পায়ারদের সমালোচনা করেন। আইসিসির এলিট প্যানেলে জায়গা পাওয়া প্রথম বাংলাদেশি আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ

সৈকতকে তুচ্ছতাচ্ছিল্য করে হৃদয় বলেন, ‘তিনি আন্তর্জাতিক আম্পায়ার, আমরাও আন্তর্জাতিক ক্রিকেটার।’ হৃদয় হুমকির স্বরে বলেন, ‘ঘটনা যদি অন্যদিকে যায়, আমি মুখ খুলব ইনশাআল্লাহ।’ হৃদয়ের এমন ঔদ্ধত্যপূর্ণ আচরণ পরিষ্কারভাবে আইসিসির আচরণবিধি অনুযায়ী লেভেল ২-এর ২.৮ ধারা অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ। ম্যাচ পরবর্তী নিয়মবহির্ভূত ঘটনার জন্য ৩৬ ঘণ্টার মধ্যে রেফারির দ্বিতীয় দফা রিপোর্ট দেওয়ার সুযোগ রয়েছে। সে নিয়ম মেনেই ম্যাচ রেফারি নিয়ামুর রশিদ তার দ্বিতীয় প্রতিবেদনে হৃদয়ের ম্যাচ-পরবর্তী মন্তব্যকে ‘অশোভন, অশালীন এবং আম্পায়ারের প্রতি অবমাননাকর’ হিসেবে উল্লেখ করে আরও ৪ ডিমেরিট পয়েন্ট দেন। এতে সবমিলিয়ে হৃদয়ের ডিমেরিট পয়েন্ট সংখ্যা দাঁড়ায় আটে, যার ফলে ৪ ম্যাচ নিষেধাজ্ঞার মুখে পড়তে হলো তাকে। হৃদয়ের এমন আচরণের বিষয়ে বিসিবির আম্পায়ার

ও ম্যাচ রেফারি কমিটির চেয়ারম্যান ইফতেখার মিঠু গণমাধ্যমকে বলেন, ‘হৃদয়ের এমন আচরণ অত্যন্ত হতাশাজনক। তিনি জাতীয় দলের খেলোয়াড়, তার কাছ থেকে শৃঙ্খলাপূর্ণ আচরণ প্রত্যাশিত। ভবিষ্যতে যেন কেউ এমন আচরণ না করে, দৃষ্টান্ত তৈরি করতে এই শাস্তি দেওয়া হয়েছে।’ প্রসঙ্গত, শনিবার আবাহনী-মোহামেডান ম্যাচের সপ্তম ওভারে মোহামেডান পেসার এবাদত হোসেনের বল আঘাত হানে আবাহনীর ব্যাটার মোহাম্মদ মিঠুনের প্যাডে। অনফিল্ড আম্পায়ার তানভীর আহমেদ আবেদনে সাড়া দিলে ক্ষিপ্ত হন মোহামেডান অধিনায়ক হৃদয়, বোলার এবাদতসহ অন্যরা। একপর্যায়ে লেগ আম্পায়ার সৈকতের সঙ্গেও উচ্চবাচ্য করেন হৃদয়। সে ঘটনা এবং পরে আগ্রাসী মন্তব্যের কারণে বড় শাস্তির মুখে পড়তে হলো মোহামেডান অধিনায়ককে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বালুচিস্তানের ‘স্বাধীনতা ঘোষণা’: ভাইরাল দাবি, তবে আন্তর্জাতিকভাবে অস্বীকৃত ও পাকিস্তানের প্রত্যাখ্যান ফ্রান্স-স্পেন মহাদ্বৈরথ: রেকর্ড আর রোমাঞ্চের সেমিফাইনাল ঢাকা ছাড়িয়ে রাজশাহীতেও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বোর্ড ঘেরাও রয়টার্সের প্রতিবেদন: মহাবিতর্ক নিয়ে যেভাবে সেমি’তে ‘ভার্জেন্টিনা’, ফুটবল সমর্থকদের আস্থাহীনতা পিটিয়ে সংসদ ভবনের সামনে আন্দোলনরত এইচএসসি পরীক্ষার্থীদের সরিয়ে দিল পুলিশ কক্সবাজারে বন্যা দুর্গত এলাকায় স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে ক্ষতিগ্রস্থ বেড়িবাঁধ মেরামত করলো নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ কর্মিরা জনতার ভিড় থেকে প্রধানমন্ত্রীর গাড়িবহরে ঢিল: ধোঁয়াশায় পুলিশ, স্থানীয়দের দাবি, ‘জনতা অতিষ্ট’ সংসদে শিক্ষামন্ত্রীর জবাবদিহি: এইচএসসি পদার্থবিজ্ঞানে প্রশ্নপত্রের ভুলের দায় স্বীকার, ৬ ও ৭ নম্বর প্রশ্নে পূর্ণমান দেয়ার প্রতিশ্রুতি এইচএসসি পরীক্ষার্থীদের ৫ ঘণ্টার আন্দোলনেই ঢাবি-তে সরকারের বিজিবি মোতায়েন ইউনূসসহ প্রধানমন্ত্রী তারেক রহমানের অভিবাসন চুক্তি ও আশ্বাস সত্ত্বেও থামছে না বাংলাদেশি আটক, মালয়শিয়ায় নতুন করে আটক ২৯০ জন এইচএসসি পরীক্ষার্থীদের আন্দোলনে অনড় শিক্ষামন্ত্রীঃ ‘কোন পদত্যাগ হবে না’, চট্টগ্রাম বাদে সব বোর্ডের পরীক্ষা অব্যাহত থাকবে বন্যা দুর্গত এলাকায় সরকারি সাহায্য না পৌঁছালেও খাদ্য সাহায্য নিয়ে পৌঁছেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা: রুটিন অনুযায়ী হবে পরীক্ষা, পর্যাপ্ত সময় নিয়ে কেন্দ্রে যান ‘তুমি কে আমি কে? ফার্মের মুরগি’ স্লোগানে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে এইচএসসি পরীক্ষার্থীদের সড়ক অবরোধ মার্কিন আগ্রাসন চললে কখনই খুলবে না হরমুজ প্রণালি: ইরান এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নপত্রে অসঙ্গতি, ৪ জনকে কারণ দর্শানোর নোটিশ ফের সংসদ ভবনের সামনে এইচএসসি পরীক্ষার্থীরা শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ হরমুজ প্রণালিতে ২০ শতাংশ শুল্ক আরোপের সিদ্ধান্ত থেকে পিছু হটলেন ট্রাম্প ‘ফার্মের মুরগি’ এই ছাত্ররা রাস্তায় নেমেছিল বলেই আপনি এখন শিক্ষামন্ত্রী