কাশ্মিরে বন্দুকযুদ্ধে ভারতীয় সৈন্যসহ নিহত ৪ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৩ এপ্রিল, ২০২৫

কাশ্মিরে বন্দুকযুদ্ধে ভারতীয় সৈন্যসহ নিহত ৪

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৩ এপ্রিল, ২০২৫ |
জম্মু-কাশ্মিরে বিচ্ছিন্নতাবাদীদের সাথে ভারতীয় সেনাবাহিনীর সদস্যদের তুমুল সংঘর্ষ ও বন্দুকযুদ্ধ হয়েছে। সংঘর্ষে দেশটির সেনাবাহিনীর অন্তত এক সৈন্য নিহত হয়েছেন। পৃথক সংর্ঘষের এই ঘটনায় ৩ সন্দেহভাজন স্বাধীনতাকামীও নিহত হয়েছেন। শনিবার ( ১২ এপ্রিল) ভারতের সামরিক বাহিনীর এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে। ভারতের সেনাবাহিনী বলেছেন, বিতর্কিত অঞ্চলের দক্ষিণের কিশতোয়ারের প্রত্যন্ত বনাঞ্চলে বুধবার বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে সেনাবাহিনীর সদস্যদের সংঘর্ষের সূত্রপাত হয়। এ সময় ভারতীয় সৈন্যরা গুলি চালিয়ে তিন বিচ্ছিন্নতাবাদী যোদ্ধাকে হত্যা করেছেন। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে দেশটির সেনাবাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তা ব্রিগেডিয়ার জেবিএস রাঠি বলেন, বন্দুকযুদ্ধে তিন বিচ্ছিন্নতাবাদী নিহত হয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় ভারতীয় সেনাবাহিনীর হোয়াইট কর্পস বলেছে, সংঘর্ষ স্থল থেকে অস্ত্র এবং যুদ্ধের সরঞ্জাম উদ্ধার

করা হয়েছে। এদিকে, শুক্রবার গভীর রাতে জম্মু-কাশ্মিরের সুন্দরবানী জেলায় পৃথক সংঘর্ষের ঘটনায় দেশটির সেনাবাহিনীর এক সদস্য নিহত হয়েছেন। ভারত-পাকিস্তানের ডি-ফ্যাক্টো সীমান্তের নিয়ন্ত্রণ রেখা (এলওসি) লাগোয়া এলাকায় সংঘর্ষে ওই সৈন্য নিহত হয়েছেন। ব্রিটিশ ঔপনিবেশিক শাসন থেকে মুক্ত হওয়ার পর ১৯৪৭ সালে ভারত ও পাকিস্তান দুটি স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে। স্বাধীনতা লাভের পর থেকে ৭৫ বছরের বেশি সময় ধরে ভারতের একমাত্র মুসলিম-সংখ্যাগরিষ্ঠ অঞ্চল জম্মু ও কাশ্মির নিয়ে প্রতিবেশী পাকিস্তানের সঙ্গে বিবাদ চলে আসছে। ভারত ও পাকিস্তান উভয় দেশই কাশ্মিরের পূর্ণ মালিকানা দাবি করে। হিমালয় ঘেঁষা এই অঞ্চলের নিয়ন্ত্রণের নিয়ে অতীতে অন্তত তিনবার যুদ্ধে জড়িয়েছে দেশ দুটি। সূত্র: এএফপি

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
সেই অভয়ার মা-কে নির্বাচনে প্রার্থী করল বিজেপি পন্টুন থেকে পদ্মায় তলিয়ে গেছে বাস, ২ জনের লাশ উদ্ধার তেল খুঁজতেই ‘তেল শেষ হয়ে যাচ্ছে’ ইরান যখনই চাইবে তখনই যুদ্ধ শেষ হবে: কর্মকর্তা পদ্মায় পানির ৯০ ফুট নিচে বাস, ঝড়-বৃষ্টিতে ব্যাহত উদ্ধারকাজ ইসরাইলের সামরিক স্থাপনায় ইরানের ব্যাপক হামলা পদ্মায় ডুবে যাওয়া বাস উদ্ধারে কাজ করছে ফেরি হামজা ট্রাম্পের ১৫ দফা প্রত্যাখ্যান করে যা চাইল ইরান ট্রাম্পের ১৫ দফার প্রস্তাব ‘ছুড়ে ফেলে দিল’ ইরান পদ্মায় পড়ে গেছে যাত্রীবাহী বাস, বহু হতাহতের শঙ্কা সৌদির তেল শোধনাগারে আবার ইরানের ব্যালিস্টিক মিসাইল হামলা দল থেকে বহিষ্কার নিয়ে মুখ খুললেন রুমিন ফারহানা রুহুল কুদ্দুস কাজলকে অ্যাটর্নি জেনারেল করে প্রজ্ঞাপন যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রস্তাব ইরানের কাছে পৌঁছে দিয়েছে পাকিস্তান কত ছিল ক্রীড়া প্রতিমন্ত্রীর জীবনের প্রথম ইনকাম, কীভাবে? টানা কমার পর ফের বাড়ল স্বর্ণের দাম পারমাণবিক অস্ত্র ইস্যুতে কড়া বক্তব্য কিমের ভক্সওয়াগেন গাড়ি কারখানায় ক্ষেপণাস্ত্র উৎপাদনের পরিকল্পনা ঢাকা-চট্টগ্রামসহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে ২ গেটম্যানের অবহেলায় কুমিল্লায় বাস-ট্রেনের সংঘর্ষ : র‌্যাব