চট্টগ্রামে আ.লীগ ও ছাত্রলীগের ২৮ নেতাকর্মী গ্রেফতার – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১২ এপ্রিল, ২০২৫

চট্টগ্রামে আ.লীগ ও ছাত্রলীগের ২৮ নেতাকর্মী গ্রেফতার

ডেস্ক নিউজ
আপডেটঃ ১২ এপ্রিল, ২০২৫ |
চট্টগ্রামে ‘অপারেশন ডেভিল হান্টে’ ২৪ ঘণ্টায় আওয়ামী লীগ ও ছাত্রলীগের ২৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত ১২ টা থেকে শুক্রবার রাত ১২ টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। শনিবার সন্ধ্যায় সিএমপির গণসংযোগ শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে। গ্রেফতাররা হলেন- ইপিজেড থানার আসামি মেঘনাথ প্রদীপ, বন্দর থানার আসামি বন্দর থানা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শাহাদাত আলম, চান্দগাঁও থানায় সরোয়ার জাবেদ, যীশু শীল ও আরিফ উদ্দিন। কোতোয়ালী থানায় সোহাগ, সদরঘাট থানায় মামুন, কর্ণফুলী থানায় যুবলীগের সহসম্পাদক কর্ণফুলী উপজেলা সাইফুদ্দিন, ডবলমুরিং মডেল থানায় আব্দুল হান্নান, ইব্রাহীম, মোজাহের উদ্দিন, আকবরশাহ থানায় ওয়াসী উদ্দিন মানিক, অমিত নাথ, নিময়

দেব নাথ, আলী আকবর, পাঁচলাইশ মডেল থানায় মেহেদী হাসান, ইমন, চকবাজার থানায় মাসুদুজ্জামান মাসুদ, আইনের সহিত সংঘাতে জড়িত শিশু আকাশ, হালিশহর থানায় ইলিয়াছ খাঁন, বাকলিয়া থানায় রবিউল হাসান রাব্বি, হৃদয়, এস.এম দিদারুল আলম, আবদুল নূর, বায়েজিদ বোস্তামী থানায় আবুল কাশেম, জুয়েল ও ইসরাফিল। এডিসি (গণসংযোগ) মাহমুদা বেগম জানান, নগরীতে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অভিযোগে গত ২৪ ঘণ্টায় ২৮ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিশেষ ক্ষমতা আইনে, সন্ত্রাসী বিরোধী আইনে ও পেনাল কোড আইনে এক বা একাধিক মামলা রয়েছে। তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ফরিদগঞ্জে দেয়ালে দেয়ালে ছাত্রলীগের পোস্টারিং: নেতাকর্মীদের মাঝে নতুন উদ্দীপনা কারাগারে স্বেচ্ছাসেবক লীগ নেতার মৃত্যু,নির্যাতনের অভিযোগ স্বজনদের নিঃসঙ্গ এক সন্তের বিদায় দশ জনের দল নিয়ে রোমাঞ্চ জিতে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে নরওয়ে আওয়ামীলীগ সরকারের অধীনে সংসদ ভবন চত্ত্বরে বিদেশী কোন দেশের স্বাধীনতা দিবস পালন হলে কি হতো? মুক্তিযুদ্ধের সংজ্ঞা থেকে জামায়াত-মুসলিম লীগ-নেজামে ইসলামের নাম বাদ দেওয়ার চেষ্টা করেছিল অন্তর্বর্তী সরকার মার্কিন স্বার্থ রক্ষায় ‘ককাস অব আমেরিকা ইন ন্যাশনাল পার্লামেন্ট অব বাংলাদেশ’ হালান্ডকে আটকানো নিয়ে যা বললেন ব্রাজিল কোচ জাতীয় সংসদ প্রাঙ্গণে মার্কিন স্বাধীনতা দিবস উদযাপন নিয়ে হঠাৎই জ্বলে উঠলেন আনু মুহাম্মদ জুলাই নিয়ে মন্তব্য করায় আনিস আলমগীর, পিয়া সহ ৬ জনের বিরুদ্ধে মামলা ৩০০ দরিদ্রের উন্নয়ন প্রকল্পে বরাদ্দ ৮ কোটি, দেশি-বিদেশি ৪৭৩ পরামর্শকের ব্যয় ৫৩ কোটি! চাচার বাড়ি থেকে ফেরার পথে শিশুকে ধর্ষণ, গ্রেফতার ১ কেন ওয়াদুদকে সঙ্গী হিসেবে বেছে নিলেন জানালেন মৌসুমী অবসরের ঘোষণা দিলেন নেইমার উল্টোরথে ব্রাজিলের ‘মিশন হেক্সা কমপ্লিট’ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৮ জনের মৃত্যু দেশের ১২ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির আভাস উলিপুরে মাদ্রাসা শিক্ষার্থীকে রাতভর ধর্ষণ প্রবাসে বাংলা সংস্কৃতির প্রাণবন্ত আয়োজন