ভারতীয় কসমেটিকসহ চোরাকারবারি আটক – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১২ এপ্রিল, ২০২৫

ভারতীয় কসমেটিকসহ চোরাকারবারি আটক

ডেস্ক নিউজ
আপডেটঃ ১২ এপ্রিল, ২০২৫ |
শুল্ক ফাঁকি দিয়ে ভারত থেকে কসমেটিকসের চালান নিয়ে ফেরার পথে সাবজল হোসেন এক পেশাদার চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড ব্যাটালিয়ন বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার রাতে ২৮-বিজিবির সুনামগঞ্জের তাহিরপুরের বালিয়াঘাট বিওপিরি টহল দল ভারতীয় বিভিন্ন ব্রান্ডের কসমেটিকসের চালানসহ তাকে সীমান্তের পূর্ব লাকমা এলাকা থেকে আটক করে। সাবজল তাহিরপুরের উত্তর শ্রীপুর ইউনিয়নের দুধের আউটা গ্রামের পিয়ার আলীর ছেলে। শুক্রবার রাতে বিজিবি সিলেট সেক্টরের ২৮-বিজিবি সুনামগঞ্জের অধিনায়ক লে. কর্নেল একেএম জাকারিয়া কাদির এ তথ্য নিশ্চিত করেন। ব্যাটালিয়নের বালিয়াঘাট বিওপি সূত্র জানায়, উপজেলার দুধের আউটা গ্রামের সাবজল হোসেন তার অপর সহযোগীসহ ভারতীয় কসমেটিকসের চালান নিয়ে বাংলাদেশে ফিরছিলেন। পথে বালিয়াঘাট বিওপির বিজিবি টহলদল শুক্রবার রাতে সাবজলের হেফাজত থেকে ভারতীয় বিভিন্ন

ব্রান্ডের কসমেটিকসের চালান জব্দ করে। ওই সময় সাবজলের সঙ্গে থাকা আব্দুল কাদির কৌশলে পালিয়ে যায়। তাহিরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল কাদের জানান, বিজিবির পক্ষ থেকে সাবজলকে গ্রেফতার ও তার অপর সহযোগী আব্দুল কাদিরকে পলাতক আসামি দেখিয়ে শুক্রবার রাতে বিশেষ ক্ষমতা আইনে থানায় একটি মামলা করা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিশ্ববাজারে স্বর্ণ-রুপার দামে বড় পতন হামে আরও ৪ জনের প্রাণহানি, নতুন শনাক্ত ৬৮৫ আমদানিকারকদের বড় সুখবর দিল কুয়েত সরকার দুই সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠানো এসিল্যান্ডকে বদলি সংসদে আমির হামজাকে ইঙ্গিত করে রুমিন ফারহানার ক্ষোভ সিলেট-ঢাকা রুটে স্পেশাল ট্রেন শুক্রবার পরীবাগ শাহ সাহেবের বাৎসরিক ওরস আরও এক বিসিবি পরিচালকের পদত্যাগ ইংরেজি শিখতে ৩০০ সচিবকে থাইল্যান্ড পাঠানোর তথ্য ‘গুরুতর অসত্য’ : বিয়াম গত ২৪ ঘণ্টায় লেবাননের ৪০ যোদ্ধা নিহত সৌদি আরবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা জুলাই ২৪-এর ১৯ মাস পরেও আইনশৃঙ্খলা পরিস্থিতিতে আস্থা ফেরেনি: সোনারগাঁয়ে রণক্ষেত্র আইনি লড়াইয়ে জয়: ১৪ মাস পর বারখাইন ইউপির সিংহাসনে ফিরলেন শাকিল ‘ড. ইউনূসের আমলে আমরা এক পাও এগুইনি’, ক্ষোভ ঝাড়লেন রপ্তানি শিল্পের উদ্যোক্তারা এমপি গিয়াস কাদেরের ২ ছেলেসহ ৪ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: শিল্পপতির বাড়ি দখল ও লুটের অভিযোগ সাইয়্যেদ আব্দুল্লাহ: ৫ আগস্ট র-এর গুজব ছড়িয়ে পুলিশ হত্যায় উস্কানিদাতা প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী নিযুক্ত বিশ্বকাপে কোয়ালিফাই করতে ব্যর্থ হওয়ায় ইতালি ফুটবল ফেডারেশন প্রধানের পদত্যাগ উগ্র মতবাদ প্রচার: পাকিস্তানিদের জন্য অন অ্যরাইভাল ভিসা বাতিল করলো কাতার এলএনজি খাতে পেট্রোবাংলার ৫০ মাসে দেনা সাড়ে ২২ হাজার কোটি টাকা জ্বালানি সংকটে সড়কে কমেছে যান, তাতেই বেড়েছে ঢাকার বায়ুর মান