ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
ছুরিকাঘাতে হত্যা: মৃত্যুর পূর্বে হামলাকারী বিএনপি-ছাত্রদল নেতাদের নাম জানিয়ে যান আওয়ামী লীগ নেতা
ছাত্রদলের ভাইরাল মেসেজ ঘিরে তোলপাড়: লকডাউনে নাশকতা করে আওয়ামী লীগের ওপর দায় চাপানোর পরিকল্পনা
আওয়ামী লীগ দমনে মোটরসাইকেল শোডাউন, পাল্টা প্রতিরোধে বিএনপির ২ নেতাকর্মী নিহত
নিপীড়ন-গণগ্রেপ্তারের ফল: সাধারণ জনতার ক্ষোভের আগুনে পুড়ল মুকসুদপুর থানা
ঘুষ ও চাঁদাবাজিকে বৈধতা দিচ্ছে সরকার: হাসনাত আবদুল্লাহ
আওয়ামী লীগ দমনে ৩৫ কিশোর মুন্সিগঞ্জ কারাগারে: মায়েরা রাতভর জেলগেটে জেগে সন্তানের কাছাকাছি কাটালেন
বিশ্লেষণ।। শেখ হাসিনার প্রত্যাবর্তন: পর্দার আড়ালে কোন ভূরাজনৈতিক সমীকরণ তৈরি হচ্ছে?
‘অন্তর্বর্তী সরকারের ৫ বছর ক্ষমতায় থাকার অধিকার নেই’
অন্তর্বর্তী সরকারের পাঁচ বছর ক্ষমতায় থাকার কোনো অধিকার নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান। তিনি বলেছেন, ‘অন্তর্বর্তী সরকারের উচিত হবে দ্রুত নির্বাচন দেওয়া। ডিসেম্বরের মধ্যে নির্বাচন করার যে কথা বলেছেন ড. ইউনূস, তা রক্ষা করবেন বলে বিশ্বাস করে বিএনপি।’
শুক্রবার দুপুরে রাজধানীর তোপখানা রোডে একটি মিলনায়তনে ডিপ্লোমা মেডিকেল অ্যাসোসিয়েশন আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
সেলিমা রহমান বলেন, ‘স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন- এই সরকারকে জনগণ নাকি পাঁচ বছর ক্ষমতায় রাখতে চায়। জনগণ কী রাখতে চায় আমরা জানি। পাঁচ বছর থাকার মতো কোনো অধিকার এ সরকারের নেই, কেননা তারা অন্তর্বর্তী সরকার। অন্তর্বর্তী সরকার অনেক কাজ করতে পারে না।’
জনগণের ভোটের
অধিকার প্রতিষ্ঠার জন্য বিএনপি নির্বাচন চায় জানিয়ে তিনি বলেন, ‘ক্ষমতায় যাওয়ার জন্য লালায়িত নয় বিএনপি। ১৫ বছরে নির্বাচনি ব্যবস্থাসহ সব প্রতিষ্ঠান ধ্বংস করে আওয়ামী লীগ রাষ্ট্রকে ফ্যাসিবাদী রাষ্ট্রে রূপান্তর করেছে বলেও অভিযোগ করেন তিনি বলেন, ‘জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠিত হলে কেবল নির্বাচিত সরকারই পূর্ণাঙ্গ সংস্কার করতে পারবে।’ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসকে ‘অত্যন্ত গুণী ব্যক্তি’ আখ্যা দিয়ে সেলিমা রহমান বলেন, ‘বিএনপি তার ওপর আস্থা রাখে। আমরা আশা করি, তিনি তার প্রতিশ্রুতি রাখবেন এবং ডিসেম্বরের মধ্যেই নির্বাচনের আয়োজন করবেন। গণতন্ত্রহীনতা ও একদলীয় শাসনের অবসান ঘটিয়ে জনগণের প্রতিনিধিত্বশীল সরকার প্রতিষ্ঠা করা এখন সময়ের দাবি।’